আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪

আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ অক্টোবর, ২০২৪ |
আজ পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক বাউল সম্রাট লালন ফকিরের ১৩৪তম তিরোধান দিবস। কুষ্টিয়ার ছেউড়িয়ার আখড়াবাড়িতে আজ থেকে শুরু হচ্ছে তিন দিনের লালন স্মরণোৎসব। ‘মানুষ ভজলে সোনার মানুষ হবি’ আধ্যাত্মিক এ স্লোগানে সন্ধ্যারাতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতারের এই ঐতিহাসিক উৎসবের উদ্বোধন করার কথা রয়েছে। ১৩৪ বছর ধরে এই লালন উৎসব চলে আসছে। ১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক আধ্যাত্মিক সাধক লালন ফকির দেহত্যাগের পর প্রথমে তার অনুসারীরা পরে লালন একাডেমি এ উৎসব চালিয়ে আসছে। সাধুসঙ্গের এই উৎসব এখন বিশাল লালন স্মরণোৎসবে পরিণত হয়েছে। ইতোমধ্যে দেশি -বিদেশি লালন অনুসারী ও ভক্তরা উপস্থিত হয়েছে এই ভবের হাটে। লালন ভক্ত, বাউল, ফকির ও অনুসারীরা আখড়াবাড়িতে

অবস্থান নিয়ে লালনের অহিংস জাতপাতহীন মানবমুক্তির বাণী প্রচার করছেন। বলছেন, মনের হিংসা, রাগ দূর করে সহজ মানুষ হতে এসেছেন। লালন একাডেমির সভাপতি ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোছা. শারমিন আখতার বলেছেন, প্রতি রাতে আখড়াবাড়ির বাইরে মূল মঞ্চে লালন দর্শনের আলোচনা ও লালনের গান হবে। লালন একাডেমির মাঠে চলছে বাউল মেলা। কুষ্টিয়া জেলা পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, দেশ-বিদেশ থেকে আসা লালন অনুসারী ও পর্যটকদের থাকাসহ সার্বিক ব্যবস্থা সম্পন্ন করেছে লালন একাডেমি। উৎসব নির্বিঘ্ন করতে ও লালন ভক্তদের নিরাপত্তায় তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। তিন দিনের এ উৎসব শেষ হবে ১৯ অক্টোবর শনিবার। অনুসারীরা মনে করেন, লালনের দ্বারস্থ হলে মানুষের মনের কলুষ দূর

হবে, মানুষে মানুষে প্রেম হবে। দূর হবে অনাচার। লালনের বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে পারলেই সার্থক হবে এই উৎসব।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্কুলে এসে শিশুরা যেন পাঠ্যপুস্তকে বৈষম্য না দেখে—এই অবদান শেখ হাসিনার একান্ত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের স্থায়ী বহিষ্কারের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছে প্রগতিশীল শিক্ষক সমাজ সরকার বনাম ব্যবসায়ী বক্তব্য যুদ্ধে ভোগান্তিতে সাধারণ মানুষ সিলেটের বিশ্বনাথে শতবর্ষী ঐতিহ্যবাহী বাউলগানের আসরে হামলা ও ভাঙচুর ভারতের কাছে আবারও জ্বালানি সহযোগিতা চেয়েছে বাংলাদেশ রূপবদল ও সুবিধাবাদের মোড়কে অভিনেত্রী আজমেরী হক বাঁধন জার্মানিতে মুক্তিযুদ্ধের বাংলাদেশ রক্ষার দৃঢ় অঙ্গীকারে বিনম্র শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যে জাতির পিতার জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন ২৬ মার্চ-বাংলাদেশের জন্মদিন খাদ্য মূল্যস্ফীতির ‘লাল’ তালিকায় বাংলাদেশ, তীব্র ঝুঁকির দিকে যাচ্ছে দেশ পেঁয়াজ রপ্তানির ওপর থেকে ২০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত আইন বনাম মানবিকতা: মালয়েশিয়ায় ‘অপস ওমনিপ্রেজেন্ট’ অভিযান নিয়ে তীব্র বিতর্ক জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা জাতিকে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে: রাষ্ট্রপতি ইরানে হামলা অব্যাহত রাখতে ট্রাম্পের ওপর চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ ১৭ বছর লড়াইয়ের পরও কেন বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা ডিএমপির ৪ থানায় ওসিকে বদলি ও পদায়ন হাদি হত্যার মূল ২ আসামিকে দিল্লি নিয়ে গেছে এনআইএ ঈদের রাতে বিএনপি নেতা মিন্টুর ‘সিক্স স্টার’ বাহিনীর তাণ্ডব আ.লীগ ছাড়া সংসদ, যা বললেন রুমিন ফারহানা নিজের ক্রাশের নাম প্রকাশ করলেন অভিনেত্রী মাহিরা সাকিবকে যে বার্তা দিলেন প্রধান নির্বাচক