আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ November, ২০২৪

আগামী নির্বাচন নিয়ে দিল্লি ভয়ঙ্কর পরিকল্পনা করছে

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ November, ২০২৪ |
আগামী নির্বাচন নিয়ে দিল্লির ভয়ঙ্কর পরিকল্পনা করছে। যা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে মহাবিপদে ফেলতে পারে বলে আশঙ্কা করেছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাষ্ট্র শাখা জাগপার সভাপতি এস এম রহমত উল্লাহ ভূঁইয়া। বুধবার বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় নিউইয়র্কে জাগপা আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। হিন্দুত্ববাদী সংগঠন ‘ইসকন’কে নিষিদ্ধ করার দাবিতে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রহমত উল্লাহ বলেন, বাংলাদেশে দ্রুত নির্বাচন হলে আওয়ামী লীগের জন্য মহাবিপদ ঘটবে, সেই বিবেচনা রেখে নির্বাচন ঠেকাতে ভারত যে প্রেসক্রিপশন তৈরি করতে চান, তা-হলো আরেকটি ১/১১ সৃষ্টি করা। অর্থাৎ বাংলাদেশে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন শান্তিপূর্ণ হোক এটা কখনো ভারত চায় না। তিনি

বলেন, খুনি শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে ভারতে বসে বাংলাদেশের সরকারি আমলাদের উসকানি দিচ্ছেন এবং সরকারি উর্ধ্বতন পদে আওয়ামী দোসরদের বহাল থাকার জন্য শত শত কোটি টাকা খরচ করছেন। শুধু তাই নয়! আমেরিকা, চীন, রাশিয়া এবং জাতিসংঘকে আওয়ামী লীগের পক্ষে টানার জন্য হাজার হাজার কোটি ডলারে লবিস্ট ফার্ম নিয়োগ দিয়েছেন। একই ভাবে ভারত উগ্র হিন্দুত্ববাদী জঙ্গি সংগঠন ‘ইসকন’কে ব্যবহার করে বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে। এসময় আরও বক্তব্য রাখেন- সাংবাদিক অধ্যাপক সৈয়দ আজাদ, জাসাস ইউএসএ সেক্রেটারি জাহাঙ্গীর সৌরওয়ার্দী, বিএনপি হুমায়ুন কবির পলাশ, আছান উল্লাহ বাচ্চু, প্রফেসর মিন্টু, হাজী আনোয়ার হোসেন, জাগপা ইউএসএ সেক্রেটারি নোমান সিদ্দিকী, আশরাফুল হাসান প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাগুরায় স্কুল ভবনে তালা ঝুলিয়ে সাঁটানো হল ছাত্রলীগের লিফলেট গোপালগঞ্জে ২ ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন সঠিক সময়ে কাজ হবে, ইনশাআল্লাহ!’ ২১ জেলায় নাশকতা ও প্রাণহানি: সরকার কি নিয়ন্ত্রণ হারাচ্ছে? রাজশাহীতে মায়ের কবর জিয়ারত করতে গিয়ে গ্রেপ্তার নিষিদ্ধ দলের নেতা রাজধানীর বাজারে সরু চাল ও সবজির দাম বেড়েছে ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক ১২ উপজেলায় লিড ব্যাংক হিসেবে কাজ করবে সিটি ব্যাংক জলাবদ্ধ জমিতে পানিফল চাষে ২৫ কোটি টাকা আয়ের আশা চামড়াপণ্য ও জুতা শিল্পের শ্রমিকদের মজুরি বাড়ল ৪,৮০০ টাকা এএফসির দুটি পুরস্কার জিতল বাফুফে লর্ডসে নেপালের বিপক্ষে টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সংক্রান্ত হাইকোর্টের আদেশ স্থগিতের আবেদন, শুনানি রোববার শ্রমিক আন্দোলনের জেরে ট্রাইব্যুনালে বিচারকাজ ব্যাহত বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন রিমান্ডে গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ