আওয়ামী লীগের দুই নেতার ওপর হামলা : বিএনপির একজন গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ September, ২০২৫

আওয়ামী লীগের দুই নেতার ওপর হামলা : বিএনপির একজন গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ September, ২০২৫ |
জাতিসংঘে ড. মুহাম্মদ ইউনূসের ভাষণের প্রতিবাদ ও সমর্থনের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে গত ২৬ সেপ্টেম্বর দুপুরে গোটা এলাকা উত্তাল হয়ে উঠেছিল। এই পরস্পর-বিরোধী জমায়েত একপর্যায়ে সহিংস রূপ নেয় এবং গোটা এলাকায় সৃষ্টি হয় চরম উত্তেজনা। আহত ছাত্রলীগ নেতা হৃদয় মিয়াকে হাসপাতালে নিচ্ছেন নিউইয়র্ক পুলিশের দুই অফিসার। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। নিউইয়র্ক পুলিশের বেষ্টনীর ভেতরে পৃথক স্থানে বিএনপি ও আওয়ামী লীগের কর্মীরা জড়ো হয়ে এই বিক্ষোভ ও শান্তি সমাবেশ করেন। আওয়ামী লীগের পক্ষ থেকে পূর্বঘোষিত ‘যেখানে ইউনূস-সেখানেই প্রতিরোধ’ কর্মসূচিতে বিপুলসংখ্যক প্রবাসীর উপস্থিতি দেখা যায়। অপরদিকে, ইউনূসের ভাষণের সমর্থনে বিএনপির **‘শান্তি সমাবেশ’**ও ছিল কানায় কানায় পূর্ণ। জাতিসংঘের সামনে ইউনূসের পদত্যাগ ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার বিচার দাবিতে আওয়ামী

লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। শান্তি সমাবেশে বিএনপি কেন্দ্রীয় কমিটির কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তাও উপস্থিত ছিলেন। এদের মধ্যে ছিলেন আন্তর্জাতিক সম্পাদক আনোয়ার হোসেন খোকন, নির্বাহী কমিটির সদস্য আব্দুল লতিফ সম্রাট, গিয়াস আহমেদ এবং জিল্লুর রহমান জিল্লু, বিএনপি চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টামন্ডলীর সদস্য গোলাম ফারুক শাহীন এবং বিএনপি নেতা মোস্তফা কামাল পাশা বাবুল। জাতিসংঘের সামনে ইউনূসের পদত্যাগ ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার বিচার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। যুক্তরাষ্ট্র বিএনপি, নিউইয়র্ক স্টেট ও মহানগর বিএনপি ছাড়াও শ্রমিক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলের নেতা-কর্মীরা স্লোগানে নেতৃত্ব দেন। তারা ফ্যাসিবাদের চিরঅবসানে মুহাম্মদ ইউনূসকে আরো কঠোর হবার আহবান জানান। স্লোগানে তারেক রহমানকে বাংলাদেশের পরবর্তী অবিসংবাদিত নেতা হিসেবেও অভিহিত করা

হয়। জাতিসংঘের সামনে ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির শান্তি সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। মোহাম্মদ ইউনূসকে স্বাগত ও অবিলম্বে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের প্রত্যাশা জানিয়ে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা আকতার হোসেন বাদল, আলহাজ্ব সোলায়মান ভ’ইয়া, আলহাজ্ব বাবরউদ্দিন, জসীম ভ’ইয়া, এম এ বাতিন, পারভেজ সাজ্জাদ, এম এ সবুর, কাজী আসাদউল্লাহ, আবু সুফিয়ান, গিয়াসউদ্দিন, আনোয়ারুল ইসলাম প্রমুখ। স্লোগানে নেতৃত্ব দেন মাওলানা আতিকুর রহমান, সাঈদুর রহমান সাঈদ, জসিম উদ্দিন, বদরুল হক আজাদ, আনিসুর রহমান, যুবনেতা জাকির এইচ চৌধুরী, আবু সাঈদ, ছাত্রনেতা মাজহারুল ইসলাম জনি প্রমুখ। জাতিসংঘের সামনে ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির শান্তি সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। অন্যদিকে বিক্ষোভ সমাবেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দের মধ্যে ছিলেন

ড. সিদ্দিকুর রহমান, এম ফজলুর রহমান, ডা. মোহাম্মদ আলী মানিক, ড. প্রদীপ কর, এম এ সালাম, শামসুদ্দিন আজাদ, আব্দুল কাদের মিয়া, ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী সিদ্দিকী, সামাদ আজাদ, এম এ করিম জাহাঙ্গির, ইমদাদ চৌধুরী, সাখাওয়াত হোসেন চঞ্চল, মহিউদ্দিন দেওয়ান, আবুল হাসিব মামুন, মজিবর রহমান মিয়া, শাহিন আজমল, শেখ আতিক, সোলায়মান আলী, সাখাওয়াত বিশ্বাস, নুরুজ্জামান সর্দার, শাহনাজ মমতাজ, সাহানারা রহমান, জালালউদ্দিন জলিল, মিসবাহ আহমেদ, ফরিদ আলম, নূরল ইসলাম, এন আমিন, তানভির আলম, এডভোকেট জহির, মুজিবউদ্দিন, জিআই রাসেল, শেখ সেলিম, সেবুল মিয়া, জেড চৌধুরী জয়, জাহিদ খন্দকার, জাহিদ হোসেন, হৃদয় মিয়া প্রমুখ। জাতিসংঘের সামনে ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে বিএনপির শান্তি সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। ছবির ক্যাপশন-৮ ফাইটিং-ইউএন আওয়ামী

লীগ নেতৃবৃন্দ অভিযোগ করেন যে, বৈষম্যহীন সমাজ গঠনের সস্তা অঙ্গিকারে ক্ষমতা দখলকারী মুহাম্মদ ইউনূসের সরকার বাংলাদেশে চরম বৈষম্য তৈরি করেছে। তারা আরও দাবি করেন যে, হত্যা, লুট, অগ্নিসংযোগের পাশাপাশি ধর্ষণের ঘটনাও অবিশ্বাস্যরকমভাবে বেড়েছে এবং যারা এসব অন্যায়ের প্রতিবাদ করেন, তারাই হত্যা বা গ্রেপ্তারের শিকার হচ্ছেন। তারা অবিলম্বে মুহাম্মদ ইউনূসের পদত্যাগ দাবি করেছেন। জাতিসংঘের সামনে ইউনূসের পদত্যাগ ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার বিচার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। পুলিশ বিক্ষোভ ও শান্তি সমাবেশের জন্যে ব্যারিকেড দিয়ে এলাকা চিহ্নিত করে দিলেও পরস্পরের বিরুদ্ধে উষ্কানীমূলক বক্তব্য/স্লোগানে কোনো কমতি পরিলক্ষিত হয়নি। এই উত্তেজনাকর পরিস্থিতিতেই একপর্যায়ে বিএনপি কর্মীরা ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি জিআই রাসেলকে লক্ষ্য করে হামলা

চালায়। জাতিসংঘের সামনে ইউনূসের পদত্যাগ ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার বিচার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। রাসেল ভুলবশত: বিএনপির বেষ্টনীতে ঢুকে পড়েছিলেন ইউনূসের ব্যাঙ্গচিত্র সম্বলিত ‘গার্বেজ ক্যান’ হাতে নিয়ে। এ সময় বিএনপির কর্মীরা ইউনূসের সমর্থনে স্লোগান দিয়ে রাসেলের ওপর হামলা চালালে তিনি আহত হন। তবে অকুস্থল থেকে কাউকে গ্রেফতারের তথ্য জানা যায়নি। জাতিসংঘের সামনে ইউনূসের পদত্যাগ ও মানবতাবিরোধী অপরাধে লিপ্ত থাকার বিচার দাবিতে আওয়ামী লীগের বিক্ষোভ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। পরস্পর-বিরোধী সমাবেশ শেষে ঘরে ফেরার সময় যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতা হৃদয় মিয়ার ওপর হামলে পড়েন বিএনপির কর্মী রিয়াজ রহমান। এই অতর্কিত হামলায় সকলে সন্ত্রস্ত হয়ে পড়েন। হৃদয় মিয়া আত্মরক্ষার চেষ্টা করলে মারদাঙ্গা পরিস্থিতি সৃষ্টি হয়। জাতিসংঘের সামনে ইউনূসের বক্তব্যকে

স্বাগত জানিয়ে বিএনপির শান্তি সমাবেশ। ছবি-এনওয়াইভয়েস২৪ডটকম। কর্তব্যরত পুলিশ তাৎক্ষণিকভাবে রিয়াজকে গ্রেফতার করে। হৃদয় মিয়াকেও প্রথমে হ্যান্ডকাফ পরানো হয়েছিল। কিন্তু অকুস্থলে থাকা অপর পুলিশ অফিসারেরা জানান যে, হৃদয় হচ্ছেন ভিকটিম। এরপর তার হ্যান্ডকাফ খুলে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। উল্লেখ্য, ২২ সেপ্টেম্বর আমিরাত এয়ারলাইন্সে জেএফকে এয়ারপোর্টে অবতরণের পর ৪ নম্বর টার্মিনালের সাধারণ যাত্রীদের সাথে হেঁটে গাড়ি বারান্দায় যাবার সময় ডিম হামলার শিকার হন এনসিপির নেতা আখতার হোসেনসহ মোহাম্মদ ইউনূসের সফরসঙ্গী রাজনীতিকরা। ডিম হামলার জন্য যুক্তরাষ্ট্র যুবলীগের নেতা মিজানুর রহমানকে পুলিশ গ্রেফতার করেছিল। এই ঘটনার প্রতিবাদে এনসিপি ও বিএনপির কর্মীরা আওয়ামী লীগের কর্মীদের শায়েস্তার সুযোগ খুঁজছিলেন বলে জানা গেছে। জাতিসংঘের সামনে হৃদয় মিয়া ও জি আই রাসেলের ওপর হামলার মধ্যদিয়ে সেই ক্ষোভের প্রশমন ঘটানো হলো বলে বিএনপির একাধিক নেতা গণমাধ্যমে জানিয়েছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
লন্ডনে কিশোরী ধর্ষণের ঘটনায় দুই বাংলাদেশিকে খুঁজছে পুলিশ হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন হাতিয়ায় পুলিশকে ঘিরে হত্যা মামলার আসামির পলায়ন এম্বাপ্পের ওপর ক্ষোভের কারণ চীনারা জিজ্ঞেস করেও জানে না বিজ্ঞাপনে এআইয়ের প্রভাব, ৫০০ বিলিয়ন ডলার কমল গুগলের বাজারমূল্য তিনজনকে আহত করা চিতা বাঘের গন্তব্য অজানা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া প্রান্তের শিমুলিয়া ঘাট ও পদ্মা সেতু এলাকায় সন্ধ্যা ৬টার পর সব ধরনের নৌযানে পর্যটকদের ঘোরাফেরা সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। গত ২৮শে অক্টোবর, বুধবার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মা সেতুর ৩, ৪ ও ৫ নম্বর পিলার এলাকা এবং শিমুলিয়া ঘাটের সার্বিক নৌ-নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে এ সিদ্ধান্তের কথা জানান লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু। এ সময় পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে পদ্মা সেতু এলাকায় বিশেষ সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপন করা হয়। পরিদর্শনকালে শিমুলিয়া ঘাটের সার্বিক পরিস্থিতি, নদীপথে পর্যটকদের চলাচল, নৌযানের নিরাপত্তা এবং পদ্মাসেতুর সংশ্লিষ্ট পিলার এলাকার বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করা হয়। এ সময় নদীপথে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার, ঘাট এলাকায় শৃঙ্খলা বজায় রাখা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেয়া হয়। বিশেষ করে পদ্মা সেতুর পিলার সংলগ্ন এলাকায় পর্যটকদের নিরাপদ চলাচল নিশ্চিত করতে সতর্কীকরণ সাইনবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে সন্ধ্যা ৬টার পর কোনো পর্যটক যাতে নদীতে ঘোরাফেরা করতে না পারেন, সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করে লৌহজং উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ববি মিতু তিনি জানান, মাওয়া ও শিমুলিয়া ঘাট পদ্মা নদী কেন্দ্রিক পর্যটন ও নৌ-যোগাযোগের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা। পর্যটক ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নদীপথে শৃঙ্খলা বজায় রাখতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন লৌহজং উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কর্মকর্তা শান্তনু ঘোষ সাগর, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তা নেয়াজ মোহাম্মদ খান, নৌ-পুলিশের ইন্সপেক্টর মো. মালেক খসরু, টুরিস্ট পুলিশের ইন্সপেক্টর মো. দেলোয়ার হোসেন, সাংবাদিক শেখ মো. সোহেল রানা ও শিমুলিয়া ট্রলার ঘাটের ইজারাদার মো. কাওছার সহ আরও অনেকে। এছাড়া উপজেলা প্রশাসন, নৌ-পুলিশ, টুরিস্ট পুলিশ ও বিআইডব্লিউটিএর অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা পরিদর্শন কার্যক্রমে অংশ নেন। সন্ধ্যার পর পদ্মা সেতু ও মাওয়া ঘাটে পর্যটক চলাচলে নিষেধাজ্ঞা জারি বিশ্বব্যাংক: বছর শেষে জ্বালানির দাম ৩২%, খাদ্যপণ্যে ১০% আর পণ্যমূল্য গড়ে ২৩% বাড়বে অর্থনীতিবিদদের মূল্যায়ন: দেশে বিনিয়োগের পরিবেশ নেই, নেই বড় অঙ্কের এলসি খোলার গ্রাহকও সুনামগঞ্জে যুদ্ধাপরাধের মামলার সাক্ষীর বাড়িঘর ভাঙচুর-লুটপাট, নারীদের শ্লীলতাহানী-তাণ্ডব চালাল রাজাকারের দোসররা জুয়ার টাকা জোগাড়ে মসজিদে ইমামতি: ১৫ লাখ টাকা লোপাটের পর গ্রেপ্তার মুফতি মিজান গরুর মাংস ভুনা রেসিপি: নরম ও মসলাদার ভুনা রান্নার সহজ নিয়ম মাদারীপুরে বন্ধুসভা ২০০ শিক্ষার্থীর হাতে চারা গাছ বিতরণ করেছে ছোবল খেয়ে মুঠোফোনের আলোতে সাপ ধরা, হাসপাতালে নেওয়া হল বাংলাদেশ জাপানের অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করে বিকল্প অর্থায়নে সহযোগিতা বাড়াতে চায় ১৫ মিনিটের হ্যাটট্রিকে ১,০০০ গোলের আরও কাছে রোনালদো পুলিশ হেফাজতে ছাত্রলীগ নেতা প্রিন্সের ওপর অকথ্য নির্যাতন, সংকটাপন্ন অবস্থায় হাসপাতালে প্রেরণ চট্টগ্রামে বাসা থেকে আওয়ামী লীগ নেত্রী নুর নাহারের মরদেহ উদ্ধার দেশের অর্থনীতি ইতিমধ্যে লাইনচ্যুত, সরকারের ঋণ বেড়ে চলেছে, শঙ্কিত অর্থনীতিবিদরা