আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫
     ৪:৫৪ অপরাহ্ণ

আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা হাঙ্গেরির

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩ এপ্রিল, ২০২৫ | ৪:৫৪ 81 ভিউ
আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে হাঙ্গেরি। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সফরের প্রাক্কালে বৃহস্পতিবার এ ঘোষণা দেয় দেশটির সরকার। খবর আল-জাজিরার। গাজায় মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের অভিযোগে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। সেই গ্রেফতারি পরোয়ানাকে দৃশ্যত উপেক্ষা করেই বৃহস্পতিবার হাঙ্গেরি সফরে গিয়েছেন নেতানিয়াহু। তবে আইসিসির সদস্য হওয়া সত্ত্বেও নেতানিয়াহুকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানিয়েছে হাঙ্গেরি। এজন্য দেশটির সরকারের কঠোর সমালোচনা করেছে আইসিসি। সংস্থাটির মুখপাত্র ফাদি এল আবদাল্লাহ বলেন, আইসিসির আইনি সিদ্ধান্তের বৈধতা নিয়ে কোনো সদস্য রাষ্ট্র একতরফাভাবে সিদ্ধান্ত নিতে পারে না। এল আবদাল্লাহ আরও বলেন, আইসিসির সদস্য রাষ্ট্রগুলোর আদালতের সিদ্ধান্ত বাস্তবায়ন করা বাধ্যতামূলক। তার ভাষায়, ‘আদালতের

বিচারিক কার্যক্রম সম্পর্কিত যেকোনো বিরোধ আদালতের সিদ্ধান্তের মাধ্যমেই সমাধান করা হবে’। এরপরই আইসিসি থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিল হাঙ্গেরি। দেশটির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের চিফ অফ স্টাফ গের্গেলি গুলিয়াস বৃহস্পতিবার তার এক ফেসবুকে পোস্টে বলেন, হাঙ্গেরি আন্তর্জাতিক অপরাধ আদালত থেকে বেরিয়ে যাচ্ছে। সরকার সাংবিধানিক ও আন্তর্জাতিক আইনি কাঠামো অনুসারে বৃহস্পতিবার প্রত্যাহার প্রক্রিয়া শুরু করবে। সাধারণত জাতিসংঘ মহাসচিবের কার্যালয়ে কোনো রাষ্ট্রের প্রত্যাহারের ঘোষণাপত্র জমা দেওয়ার এক বছর পর প্রত্যাহার কার্যকর হয়। এখন পর্যন্ত কেবল বুরুন্ডি ও ফিলিপাইন আইসিসি থেকে নিজেদের প্রত্যাহার করেছে। হাঙ্গেরির ঘোষণার বিষয়ে আইসিসি এখনও কোনো মন্তব্য করেনি। হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবান দীর্ঘদিন ধরে ইইউ-বিরোধী অবস্থান, বিচার বিভাগের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং নাগরিক

সমাজ ও মানবাধিকার গোষ্ঠীগুলোর দমননীতির কারণে সমালোচিত হয়ে আসছেন। এমনকি তিনি গত বছরের নভেম্বরে আইসিসির জারি করা গ্রেফতারি পরোয়ানা প্রত্যাখ্যান করেন এবং নেতানিয়াহুকে তার দেশে আমন্ত্রণও জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মার্কিন দূতাবাসসহ কূটনৈতিক এলাকার নিরাপত্তা জোরদার ইরানকে সমর্থন জানাল চীন সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি সংঘাতে জড়াতে চায় না যুক্তরাজ্য, চটলেন ট্রাম্প ইসরায়েলে আবারও হামলা, সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত রেজিস্ট্রেশন কার্ডে ৩৮ হাজার ‘ছাত্র’কে দেখানো হয়েছে ‘ছাত্রী’ প্রকাশ্যে এলেন আলভী, দায়ী করলেন ইকরার পরিবারকেই মধ্যপ্রাচ্যে দুই দেশে নাগরিকদের জরুরি বার্তা যুক্তরাষ্ট্রের এবার ইরানের পরমাণু স্থাপনায় যৌথ হামলা কুয়েতে বিধ্বস্ত হওয়া যুদ্ধবিমান নিয়ে নতুন তথ্য দিল সেন্টকম চুয়াডাঙ্গায় বিএনপির কর্মীদের বেদম পিটুনিতে জামায়াতের আমির আইসিইউতে, ভাই নিহত সুনামগঞ্জে ডিসির মদতে ফসলরক্ষা বাঁধের কোটি টাকার প্রকল্প হাতিয়ে নিল শিবির ক্যাডাররা টিকটকে পরিচয়, রাজশাহীতে প্রেমিকের খোঁজে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার ময়মনসিংহের তরুণী মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ইউনূস সরকারের ১৮ মাসে শিক্ষাঙ্গন ‘ক্ষত-বিক্ষত’: প্রগতিশীল শিক্ষক সমাজের অভিযোগ, ১৪ দফা দাবি উত্থাপন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পদে বিতর্কের মুখে সরলেন বনমন্ত্রী মিন্টু, নয়া দায়িত্বে মেলিতা ২রা মার্চ: ঐতিহাসিক জাতীয় পতাকা উত্তোলন দিবস আজ অতিরিক্ত মদ্যপানে মৃত্যু: পরিবারের কারসাজিতে ‘জুলাই শহীদ’, জুটল ৩০ লাখ আর মামলায় নিরীহদের হয়রানি মার্কিন মদতে রাজনীতিতে শক্ত অবস্থায় জামায়াত: ইরানে হামলার পর ভোল বদলে যুক্তরাষ্ট্র-বিরোধী সমাবেশ-মিছিল ঢাকায় আসছেন পল কাপুর: নতুন সরকারের সঙ্গে সম্পর্ক জোরদারে ১৮ মাস পর গুরুত্বপূর্ণ মার্কিন কর্মকর্তার সফর