আইপিএলের মাঝেই ভারত ছাড়লেন হায়দরাবাদের ক্রিকেটাররা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫

আইপিএলের মাঝেই ভারত ছাড়লেন হায়দরাবাদের ক্রিকেটাররা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ এপ্রিল, ২০২৫ |
অনেক প্রত্যাশা নিয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) চলতি আসর শুরু করেছিল সানরাইজার্স হায়দরাবাদ। কিন্তু সে প্রত্যাশার বেলুন এরই মধ্যে ফুটে গেছে। আসরের মাঝপথে এসে পয়েন্ট টেবিলের তলানির দিকে ঠাঁই হয়েছে তাদের। ৯ ম্যাচে কেবল ৬ পয়েন্ট নিয়ে এখন তালিকার আটে অবস্থান করছে দলটি। এর মধ্যেই আবার ভারত ছেড়েছেন দলটির ক্রিকেটাররা। গত শুক্রবার (২৫ এপ্রিল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৫ উইকেটে জয় পেয়েছে হায়দরাবাদ। আসরে নিজেদের নবম ম্যাচে এসে মোটে তৃতীয় জয়ের দেখা পেয়েছে তারা। এই ম্যাচের পর প্রায় সপ্তাহখানেক বিরতি পেয়েছে হায়দরাবাদ। তাদের পরের ম্যাচ আগামী ২ মে, গুজরাট টাইটান্সের বিপক্ষে। যেহেতু টুর্নামেন্টে আনন্দের খুব বেশি উপলক্ষ পাননি হায়দরাবাদের ক্রিকেটাররা এবং নিম্নগামী

পারফরম্যান্সের কারণ হতাশাও জেঁকে ধরেছে–তাই দলের মনোবল চাঙ্গা রাখতে ছোট এক ভ্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলের সামাজিক মাধ্যমে জানানো হয়েছে, ক্রিকেটারদের জন্য মালদ্বীপ ভ্রমণের ব্যবস্থা কড়া হয়েছে। প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, পুরো দলই মালদ্বীপের সাগরপাড়ের সৌন্দর্য উপভোগ করছেন। তবে এই ভ্রমণ শেষে আইপিএলে ফেরার পর সানরাইজার্স হায়দরাবাদকে ফিরতে হবে কঠিন সূচিতে। আইপিএলের লিগ পর্বে তাদের হাতে আছে আর মোটে ৫ ম্যাচ। আর কোয়ালিফায়ারে যেতে হলে এই ৫ ম্যাচেই জয় দরকার ২০১৬ আসরের চ্যাম্পিয়নদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া