আইএসপিআরের খাতায় ৩১, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯ জন: লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫
     ১২:৪১ পূর্বাহ্ণ

আরও খবর

সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল

বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়

৭ মার্চের ভাষণ প্রচার: সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ইমিসহ কারাগারে ৩ শিক্ষার্থী

৮দিন আগেই সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় আকস্মিক বন্ধ ঘোষনা; জ্বালানি সংকটে বিদ্যুৎ-জ্বালানি সাশ্রয়?

মানবাধিকার, মতপ্রকাশের ন্যুনতম স্বাধীনতাও আজ লঙ্ঘিত

কুবি শিক্ষকককে অপহরণের পর নির্যাতন চালিয়ে বিকাশ-এটিএমের টাকা উত্তোলন

আইএসপিআরের খাতায় ৩১, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ২৯ জন: লাশ গুমের খবরে ক্ষিপ্ত শিক্ষার্থীরা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ জুলাই, ২০২৫ | ১২:৪১ 268 ভিউ
উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতের সংখ্যা নিয়ে সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের মধ্যে তথ্যগত ভিন্নতা দেখা দিয়েছে। ২২শে জুলাই, মঙ্গলবার দুপুরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত ৩১ জন নিহত হয়েছেন এবং ১৬৫ জন আহত অবস্থায় রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন। তালিকা অনুসারে বিভিন্ন হাসপাতালে নিহতের সংখ্যা নিম্নরূপ: জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিহত ১০, ঢাকা সিএমএইচে নিহত ১৬, ঢাকা মেডিকেলে নিহত ১, লুবনা জেনারেল হাসপাতালে নিহত ২, উত্তরা আধুনিক হাসপাতাল নিহত ১, ইউনাইটেড হাসপাতালে নিহত ১ জন। তবে মঙ্গলবার দুপুরে জাতীয় বার্ণ ও প্লাস্টিক সার্জারি ইউনিটে সাংবাদিকদের ব্রিফিংকালে প্রধান উপদেষ্টার স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর

রহমান জানান, দুর্ঘটনায় এখন পর্যন্ত ২৯ জন নিহত হয়েছেন। ৬৯ জন হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে সিএমএইচে রয়েছেন ১৫ জন, যাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরুতর। শারীরিক উন্নতি হওয়ায় দুইজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে এবং ১০ জনকে আপাতত শঙ্কামুক্ত ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, চারজন নিখোঁজ এবং ছয়জনের দেহাবশেষ শনাক্ত করা যায়নি, ডিএনএ পরীক্ষার অপেক্ষায় আছি। দুই ভিন্ন সংস্থার এই দ্বিমুখী তথ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে সংবাদমাধ্যম, সাধারণ মানুষ ও নিহতদের পরিবারের মধ্যে। চিকিৎসা সহায়তায় আসছেন বিদেশি চিকিৎসক ও নার্স আহতদের চিকিৎসায় সহায়তা দিতে সিঙ্গাপুর থেকে একজন চিকিৎসক এবং দুইজন অভিজ্ঞ নার্স ইতোমধ্যেই বাংলাদেশে রওনা হয়েছেন বলে জানান ডা. সায়েদুর। তিনি বলেন, “তাদের কাজ হবে গুরুতর

রোগীদের নিরীক্ষা করে চিকিৎসা ব্যবস্থায় পরামর্শ দেওয়া এবং প্রয়োজনে কাউকে বিদেশে স্থানান্তরের সিদ্ধান্তে সহায়তা করা।” বর্তমানে অন্তত ১০ জনকে আপাতভাবে শঙ্কামুক্ত ঘোষণা করা হলেও বেশিরভাগ দগ্ধ শিক্ষার্থী ও আহত শিক্ষক এখনো ৭২ ঘণ্টার ‘ক্রিটিক্যাল উইন্ডো’র মধ্যে আছেন। ব্যবহৃত হচ্ছে প্রায় ৭০ থেকে ৮০ ধরনের ওষুধ। এর আগে, রোববার বিমান বিধ্বস্তের পরদিন ঘটনাস্থলেই অন্তত ১৯টি মৃতদেহ উদ্ধার করা হয় বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মইন উদ্দিন। তবে সেই সময়ই আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) নিহতের সংখ্যা ১৮ বলে নিশ্চিত করে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে। এর মধ্যে ঘটনাস্থলের বাইরেই রাজধানীর বিভিন্ন হাসপাতালে আরও অন্তত তিনজনের মৃত্যুর খবর সংবাদমাধ্যমে নিশ্চিতভাবে প্রকাশিত হয়—যা

আইএসপিআরের ঘোষণার সঙ্গে অসঙ্গতিপূর্ণ। এই তথ্যগত ফারাক ও সময়ভেদে পাওয়া ঘোষণাগুলো নিহতের প্রকৃত সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছে। স্থানীয় প্রত্যক্ষদর্শী, অভিভাবক ও শিক্ষার্থীদের বক্তব্য থেকেও আভাস মিলছে—আসল মৃত্যু সংখ্যা অনেক বেশি, যার সবটাই এখনো প্রকাশ করা হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাঁদা না পেয়ে সরকারি নিয়মের অজুহাতে চেয়ারম্যানের ওপর বিএনপি নেতাদের মব ওসমান হাদি হত্যার প্রধান আসামি গ্রেপ্তারে এনসিপি-ইনকিলাব মঞ্চে আতঙ্ক ৩৪টা সইয়ে বন্দী একটা গ্রাম : হালাল মাইক, হারাম সাউন্ডবক্স চাঁদাবাজি-ছিনতাই, বিএনপি, আর একটি রাষ্ট্রের নৈতিক দেউলিয়াত্ব যে দেশে ফুল নিয়ে হাঁটা বিপজ্জনক : একটা ভাঙা বাড়ি, চারটা গ্রেপ্তার, একটা প্রশ্ন অগ্নিঝরা ৮ মার্চ: বঙ্গবন্ধুর দর্শনে নারী-সমতা ও সোনার বাংলার প্রতিশ্রুতি বিএনপির স্মৃতিশক্তি বড় অদ্ভুত, নিজের ঘোষিত সন্ত্রাসীকেই চিনতে পারে না! মন্দিরে বোমা হামলা, পুরোহিত হাসপাতালে—সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? সেহরি থেকে তুলে নিয়ে মারধর, জঙ্গিদের আখড়ায় পরিণত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় সপ্তাহের শুরুতে পুঁজিবাজারে বড় দরপতন ঢাবি হলে ঢুকে ছাত্রীদের নির্যাতনসহ বিতর্কিত কর্মকাণ্ডে বরখাস্ত: সাড়ে ১৬ বছর পর ডিসি কোহিনূরকে পুনর্বহাল রংপুরে আলু চাষ করে কৃষকের মাথায় হাত, কেজিপ্রতি ৫ টাকা বিদ্যুৎ সাশ্রয়ের দোহাই দিয়ে আজ থেকে বন্ধ দেশের সব পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয় মধ্যপ্রাচ্য সংকটে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েই চলেছে রেকর্ডভাঙা ধস শেয়ারবাজারে: দুই দিনে উধাও ১৬ হাজার কোটি টাকা, কারসাজি নিয়ে সন্দেহ ৪ হাজার সদস্য নিয়ে সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর ঘিরে যৌথবাহিনীর অভিযান চলছে নির্বাচনের দুদিন আগে ‘বিশেষ উদ্দেশ্যে’ সীমান্ত পার করানো হয় ফয়সালকে, অবশেষে ভারতে সঙ্গীসহ আটক আড়ং ও বাংলাদেশের গৌরবময় অর্জন: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে ‘বিশ্বের সবচেয়ে বড় কারুশিল্পের ষ্টোর’ ঢাকায় ভোজ্যতেলের সরবরাহে টান, বেড়েছে খোলা ও বোতলজাত তেলের দাম ৭ই মার্চ পোস্টের জেরে ঢাবি শিক্ষার্থীকে সেহেরির সময় নির্মমভাবে পেটালো ছাত্র শিবির-ছাত্রশক্তির সন্ত্রাসীরা