আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান, দাবি তালেবানের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫

আইএসকে সংগঠিত হওয়ার সুযোগ দিচ্ছে পাকিস্তান, দাবি তালেবানের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৭ জানুয়ারি, ২০২৫ |
পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে দুই দেশের সীমান্তরক্ষীদের মধ্যে সাম্প্রতিক সময়ে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা বেড়েছে।পালটাপালটি এমন হামলা দেশ দুইটির মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় রাখতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন পরিস্থিতিতে ইসলামিক স্টেট আইএস ও বেশ কিছু জঙ্গি সংগঠন পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে ঘাটি তৈরি করছে বলে অভিযোগ করেছে আফগানিস্তানের তালেবান সরকার। তাদের দাবি, কিছু উপদলের সহযোগিতায় বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখার বিভিন্ন উপজাতীয় অঞ্চলে ঘাঁটি তৈরি করে নতুন করে আবার নিজেদেরকে সংগঠিত করছে ইসলামিক স্টেট আইএস। আফগানভিত্তিক গণমাধ্যম খামা প্রেস জানিয়েছে, গত ২২ জানুয়ারি তালেবান সরকারের কেন্দ্রীয় নিরাপত্তা এবং শুদ্ধি বিষয়ক কমিশনের বার্ষিক রিপোর্টে আইএসকে পাকিস্তান সরকারের সহযোগিতার এ অভিযোগ করা হয়। ওই

প্রতিবেদনে বলা বলা হয়, রাষ্ট্রদ্রোহী এবং দেশে শান্তি বিনষ্টকারী দলগুলোকে আফগানিস্তান থেকে উৎখাত করা হয়েছে। তবে ওই সংগঠনগুলোর প্রধানরা প্রতিবেশী দেশে পালিয়ে গিয়ে পাকিস্তানের পরোক্ষ মদদে আবার নিজেদের সংগঠিত করার চেষ্টা করছে। এতে আরও বলা হয়, বিশ্বাসযোগ্য সংবাদের ভিত্তিতে জানা গেছে, আইএস তাদের কেন্দ্র বেলুচিস্তান এবং খায়বার পাখতুনখার বিভিন্ন উপজাতীয় অঞ্চলে ইতোমধ্যেই এশিয়া এবং ইউরোপ থেকে নতুন সদস্য সংগ্রহ করছে। খুব সম্ভবত আগামী কয়েকমাসের মধ্যেই তারা ওই অঞ্চল এবং বিশ্বব্যাপী হামলার পরিকল্পনা করছে। তালেবানের এমন অভিযোগের বিষয়ে পাকিস্তানের তরফে এখনও কোন উত্তর পাওয়া যায়নি। তবে পাকিস্তানের কেন্দ্রীয় সরকারও তালেবানদের বিরুদ্ধে এমন অভিযোগ করেছে, যা উভয় দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়াবে

বলে ধারণা বিশ্লেষকদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
টানা ৫ দিন বৃষ্টি হতে পারে যেসব জেলায় ৭২ ঘণ্টার মধ্যে ১০ জেলায় নতুন করে বন্যার শঙ্কা ভিয়েতনামে নৌকা উল্টে ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু স্বস্তির জয় বাংলাদেশের বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানাল যুক্তরাষ্ট্র বন্যা ও পাহাড় ধসে মৃত্যু বেড়ে ৪৪, ক্ষতিগ্রস্ত ১০ লাখের বেশি মানুষ প্রেম করছেন শেহনাজ গিল বৃষ্টির প্রভাব বাজারে: সপ্তাহ ব্যবধানে প্রায় সব সবজির দাম বেড়েছে জেট ফুয়েলের দাম কমেছে প্রতি লিটারে ১৯ টাকা ২২ পয়সা চলতি বছরে সড়ক দুর্ঘটনায় ৩৬০ শিক্ষার্থী নিহত কন্ডিশনের সুবিধা পাবে আর্জেন্টিনা, তবু ‘অজুহাত না দিয়ে’ সেরা খেলার প্রত্যয় সুইজারল্যান্ডের ফাতাহ কমব্যাট ও আরও অনেকে: জঙ্গি অবমুক্তকরণ, ধর্মীয় লেবাসের প্রতি সহানুভূতি ও ইন্টেরিম সরকারের দায়মুক্তির বিষফল “আমাদের জেতাটা কেউ কেউ চায় না”—রেফারির পক্ষপাতিত্ব বিতর্কে মুখ খুললেন স্কালোনি রুমিন: জুলাই-আগষ্টে আমরা প্রতারিত হয়েছি, আগামী ১০০ বছরেও দেশে আর কোনো গণ–আন্দোলন হবে না বিশ্বকাপ খেলা দক্ষিণ আফ্রিকান ফুটবলারের রহস্যজনক মৃত্যু প্রভাবশালীদের মাছের ঘের রক্ষায় স্লুইসগেট বন্ধ, চট্টগ্রাম-কক্সবাজারে দীর্ঘায়িত বন্যা দেশে বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা, তবু বিশ্বজুড়ে ২৫টি দেশে ১৩৪টি সংবাদমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার সান্ত্বনার জয়ে সিরিজ শেষ করল বাংলাদেশ ৬ মাসে সড়কে ঝরল ৩৬০ শিক্ষার্থীর প্রাণ: তবুও কেন ‘নিরাপদ সড়ক’ আন্দোলন হয় না? প্রতিদিনের ছোট ছোট ভুল অভ্যাসই ডেকে আনছে ডায়াবেটিস, হৃদরোগ ও স্ট্রোক: অধ্যাপক ড. মজিবুল হক