ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন
গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী
শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য
নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ
নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২
বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬
অ্যাডামসের মামলা প্রত্যাহারে কাজ করছে ট্রাম্পের বিচার বিভাগ!
নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে দুর্নীতির মামলা প্রত্যাহারের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগ (ডিওজে)। ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে বৈঠক করেছেন ডিওজে কর্মকর্তারা, যেখানে মামলার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে।
এরিক অ্যাডামসের বিরুদ্ধে অভিযোগ, তিনি তুরস্কের সরকারি কর্মকর্তাদের কাছ থেকে বিলাসবহুল ভ্রমণের সুবিধা ও অবৈধ নির্বাচনী অনুদান গ্রহণ করেছেন। এর বিনিময়ে তিনি নিউইয়র্ক সিটিতে তুরস্কের কূটনৈতিক ভবনের অনুমোদন সহজ করার চেষ্টা করেছেন বলে দাবি করা হচ্ছে। অ্যাডামস অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন।
বিচার বিভাগের এই সিদ্ধান্তের পেছনে রাজনৈতিক প্রভাব রয়েছে কি না, তা নিয়ে শুরু হয়েছে
বিতর্ক। বিশেষ করে, সম্প্রতি ট্রাম্প ও অ্যাডামসের ব্যক্তিগত বৈঠকের পর
থেকেই এই আলোচনার সূত্রপাত। হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদ শুরু করার আগে ট্রাম্প মার-এ-লাগোতে অ্যাডামসের সঙ্গে দেখা করেন। বৈঠক শেষে অ্যাডামস দাবি করেন, তাদের আলোচনায় আইনি বিষয়টি স্থান পায়নি, বরং নিউইয়র্কে শিল্প-কারখানা ফেরানো এবং গাজা যুদ্ধবিরতির মতো বিষয় ছিল আলোচনার কেন্দ্রে। তবে, ট্রাম্প এর আগে প্রকাশ্যে বলেছিলেন যে অ্যাডামসের বিরুদ্ধে মামলাটি রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হতে পারে এবং একপর্যায়ে তাকে ক্ষমা করার সম্ভাবনাও উড়িয়ে দেননি। যদিও ম্যানহাটনের ফেডারেল প্রসিকিউটররা এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেননি, তবু রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ট্রাম্প-অ্যাডামস সম্পর্কের উন্নতি এই মামলার মোড় ঘুরিয়ে দিতে পারে। মামলাটি প্রত্যাহার করা হলে, তা ট্রাম্প প্রশাসনের বিচার বিভাগের স্বাধীনতা ও রাজনৈতিক প্রভাব নিয়ে নতুন বিতর্কের
জন্ম দিতে পারে।