অবৈধ ইউরোপ যাত্রা: ইরানে এক বছরে ১০ হাজার পাকিস্তানি আটক – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৮ December, ২০২৪

অবৈধ ইউরোপ যাত্রা: ইরানে এক বছরে ১০ হাজার পাকিস্তানি আটক

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৮ December, ২০২৪ |
ভাগ্য ফেরানোর স্বপ্ন নিয়ে প্রতিবছর কয়েক হাজার পাকিস্তানি অবৈধ পথে ইউরোপের বিভিন্ন দেশের উদ্দেশে যাত্রা করেন। শুধু এ বছরে অবৈধ ইউরোপ যাত্রায় ১০ হাজার পাকিস্তানিকে আটক করেছে ইরান। ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) অনুসারে, অবৈধভাবে ইউরোপীয় দেশগুলিতে যাওয়ার চেষ্টা করার জন্য এই বছর ইরানে ১০ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে সামা টিভি। এতে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারি থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে সংঘটিত ঘটনাগুলো প্রমাণ করে পাকিস্তানি যুবকদের ইরান হয়ে ইউরোপে পৌঁছানোর ক্রমবর্ধমান প্রচেষ্টা বেড়েই চলেছে। প্রায়শই বেলুচিস্তান জুড়ে বিপজ্জনক এবং অপ্রচলিত পথ দিয়ে সীমান্ত পাড়ি দিচ্ছে তারা। এফআইএয়ের মুখপাত্র জানিয়েছেন, এখন পর্যন্ত চলতি বছরে

মোট ১০ হাজার ৪৫৪ জন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে, যাদের বেশিরভাগই বেলুচিস্তানের অরক্ষিত সীমান্ত অঞ্চল দিয়ে দেশ ছাড়ে। তাদের গ্রেফতারের পর, ইরানি কর্তৃপক্ষ আটকদের চাগাই জেলার সীমান্ত শহর তাফতান বন্দরের মাধ্যমে পাকিস্তানের কাছে হস্তান্তর করে। গত বছর এই সময়ে ৮ হাজার পাকিস্তানি ইরানে গ্রেফতার হয়েছিল। এফআইএ আরও উল্লেখ করেছে, আফগান নাগরিকরাও ইউরোপে পৌঁছানোর জন্য একই রুট দিয়ে ভ্রমণ করার চেষ্টা করছে, তাদের অনেককে ইরানেও আটক করা হয়েছে। বেলুচিস্তানের পাঁচটি জেলা—চাগাই, ওয়াশুক, পাঞ্জগুর, কেচ এবং গোয়াদর—ইরানের সাথে সীমান্ত রয়েছে, যা অবৈধ অভিবাসনের প্রচেষ্টার প্রধান কেন্দ্রবিন্দু হিসেবে ভাবা হয়। ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যে, ৬২ হাজারেরও বেশি পাকিস্তানি নাগরিক পাকিস্তান থেকে ইরানে অবৈধভাবে প্রবেশের জন্য

গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গোপালগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ নাশকতার অভিযোগে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে গ্রেপ্তার পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ১০ দিনে গ্রামীণ ব্যাংকের ৭২ শাখা-কার্যালয়ে হামলা ও আগুন গোপালগঞ্জে সর্বোচ্চ ন্যূনতম মজুরির দাবিতে আন্দোলন: আরও দুই শ্রমিক নেতাকে আটকের ঘটনায় অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের উদ্বেগ ছুরিকাঘাতে হত্যা: মৃত্যুর পূর্বে হামলাকারী বিএনপি-ছাত্রদল নেতাদের নাম জানিয়ে যান আওয়ামী লীগ নেতা ছাত্রদলের ভাইরাল মেসেজ ঘিরে তোলপাড়: লকডাউনে নাশকতা করে আওয়ামী লীগের ওপর দায় চাপানোর পরিকল্পনা আওয়ামী লীগ দমনে মোটরসাইকেল শোডাউন, পাল্টা প্রতিরোধে বিএনপির ২ নেতাকর্মী নিহত নিপীড়ন-গণগ্রেপ্তারের ফল: সাধারণ জনতার ক্ষোভের আগুনে পুড়ল মুকসুদপুর থানা এক মাসের মধ্যে পদ্মা ব্যাংকের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ রাজপথে নামার আগে মা-বাবার কাছ থেকে বিদায় নিতে যুবদলের আহ্বান দেশে গৃহযুদ্ধ শুরুর পাঁয়তারা চালাচ্ছে অপশক্তি: স্পিকার পর্তুগালের ৭ নম্বর জার্সি পরেই আলোচনায় কার্লোস ফর্বস জাতীয় দল গঠনে ১৫-২০ প্রবাসীর ওপর নির্ভর নয় ঢেউয়ের সঙ্গে লড়াই করে সার্ফিংয়ে অদম্য দুই কিশোরী গোপালগঞ্জ ও গাজীপুরে রায়ের পর গুলি করা হয়নি: প্রসিকিউটর লন্ডন টি এক্সচেঞ্জে সিলেট চা, পার্তুগাল রাজপরিবারের সঙ্গে উন্নয়নের তারকা নয় বাংলাদেশ চট্টগ্রাম ইপিজেডে নতুন বিনিয়োগে ২ হাজার মানুষের কর্মসংস্থান