‘অবৈধ অভিবাসীদের’ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫

‘অবৈধ অভিবাসীদের’ সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ ফেব্রুয়ারি, ২০২৫ |
'অবৈধ অভিবাসীদের নিয়ে খুবই কঠোর হচ্ছে মার্কিন প্রশাসন।' এমনই মন্তব্য করে অবৈধ অভিবাসীদের সতর্ক করলেন ভারতে মার্কিন দূতাবাসের এক মুখপাত্র। মঙ্গলবার ( ৪ ফেব্রুয়ারি) একদল ভারতীয় অবৈধ অভিবাসীকে সামরিক বিমানে করে দেশে ফেরত পাঠিয়েছে আমেরিকা। বার্তাসংস্থা এএনআই-কে সেই মার্কিন দূতাবাস আধিকারিক বলেন, 'মার্কিন যুক্তরাষ্ট্র কঠোরভাবে সীমান্ত নিরাপত্তার বিষয়ে কড়াকড়ি শুরু করছে। অভিবাসন আইন কঠোর হয়েছে এবং অবৈধ অভিবাসীদের ফেরত পাঠাচ্ছে। এই পদক্ষেপগুলি একটি স্পষ্ট বার্তা দেয়: অবৈধ অভিবাসনের ঝুঁকি নেওয়া অনর্থক।' উল্লেখ্য, অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ২০৫ জন ভারতীয়কে আজ দেশে ফেরত পঠিয়েছে আমেরিকা। টেক্সাস থেকে সামরিক বিমানে করে তাঁদের ভারতে নিয়ে আসা হয়েছে। এই প্রথম ভারতীয় অবৈধ অভিবাসীদের এভাবে 'ডিপোর্ট' করল আমেরিকা। এরপরও একাধিক

এমনই উড়ানে করে ভারতীয় অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানো হবে বলে দাবি করা হচ্ছে। এর আগে গুয়াতেমালা, পেরু, হন্ডুরাসের মতো দেশেও সারিক বিমানে করে অবৈধ অভিবাসীদের ফেরত পাঠিয়েছিল ট্রাম্প প্রশাসন। প্রসঙ্গত, দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে ফেরার পর থেকেই 'অবৈধ অভিবাসন' এবং অনুপ্রবেশের মতো ইস্যু নিয়ে রণংদেহী মূর্তি ধারণ করেছেন ডোনাল্ড ট্রাম্প। এই আবহে ক'দিন আগেই কলম্বিয়া সহ বেশ কিছু দেশে 'অবৈধ অভিবাসীদের' ফিরিয়ে দিয়েছিল ট্রাম্প প্রশাসন। এদিকে অবৈধ অভিবাসীদের সামরিক বিমানে করে ফেরত পাঠানোর বেশ কিছু ছবি সম্প্রতি প্রকাশ করেছিল হোয়াইট হাউজ। তাতে দেখা গিয়েছিল, মানুষকে সারিবদ্ধ করে বিমানে তোলা হচ্ছে। তাঁদের সকলের কোমরে বাঁধা রয়েছে চেন। যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঢাকায় তিন মার্কিন এপিডেমিওলজিস্টের নীরব সফর: যার একজন ইউএস আর্মির সদস্য, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন আমলাদের চাপে পিছু হটল সরকার, গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা মিলবে ৫০ হাজার ফিফার সবচেয়ে বড় স্পন্সর অ্যাডিডাসের দুই দলই ফাইনালে, কোণঠাসা নাইকি মেসির ফাইনাল দেখতে ৫ লাখি টিকিটও নিমেষে সাবাড়! ৫ আগস্টের পর মুক্তিযুদ্ধের স্মারক ভাঙার ধারাবাহিকতা: এবার ভাঙল বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্য, জানে না প্রশাসন পৌরসভার ২ কোটি টাকা মূল্যের ৫টি গাড়ি উধাও তিন সংসদ সদস্যসহ মঞ্চ ভেঙে নিচে পড়লেন অর্থমন্ত্রী আমীর খসরু ‘স্বাধীন বেলুচিস্তানে’ ব্যর্থ অভিযান, স্বাধীনতাকামীদের হাতে ৪৫ পাকিস্তানি সেনা নিহত বিশ্বকাপে মাঠের বাইরের তারকা ইয়ামালের ছোট ভাই ফাইনালে কার পক্ষে আছেন গার্দিওলা বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে লিওনেল মেসি বিশ্বকাপের শিরোপা যার হাতে দেখছেন ইংলিশ কিংবদন্তি আগামী সপ্তাহে ৭ জেলায় বন্যার আভাস দক্ষিণ চীন সাগর ঘিরে ফের বিতর্ক, উত্তপ্ত ভূরাজনীতি যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতে জড়িয়ে পড়তে পারে পাকিস্তান ‘যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনীতির সুযোগ আপাতত স্থগিত’ ভারতে চালু হলো হাইড্রোজেন চালিত ট্রেন শাহজালাল (রহ.) মাজার ঘিরে কোটি কোটি টাকার বাণিজ্য, দানবাক্স খুলতেই বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ৬ সপ্তাহের মধ্যে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় ধস কোচ টুখেলের বাজে কৌশলে ইংল্যান্ডের হার, তবু ‘অনুশোচনা’ নেই তার