অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ |
অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়ে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শপথের পর তা বাস্তবায়ন শুরু করেছে মার্কিন প্রশাসন। শুরু হয়েছে ট্রাম্পের অ্যাকশন। একদিনে দেশটিতে পাঁচ শতাধিক অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার ( ২৪ জানুয়ারি) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, বৃহস্পতিবার দেশজুড়ে অভিযান চালিয়ে মার্কিন অভিবাসন এজেন্টরা ৫০০ জনেরও বেশি অবৈধ অভিবাসীকে গ্রেপ্তার করেছে। যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই) বরাতে হোয়াইট হাউসের এক্স পোস্টে এ তথ্য জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, বিভিন্ন শহরে অভিযান চালিয়ে ৫৩৮ জনকে গ্রেপ্তার এবং ৩৭৩ জনকে আটক করা হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওয়াশিংটন, ফিলাডেলফিয়া, বোস্টন, আটলান্টা, মিয়ামিসহ বিভিন্ন শহরে অভিযান

চালানো হয়েছে। অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্পের অ্যাকশন শুরু ট্রাম্প প্রশাসন আইসিইর কর্মকর্তাদের অনুমতি দেওয়ার দুদিন পর এ অভিযান চালানো হয়েছে। এ সময় গির্জা, স্কুলের মতো যেসব স্থানে নথিপত্রহীন অভিবাসীরা আশ্রয় নিতে পারেন সেসব জায়গায় অভিযান চালানো হয়েছে। উল্লেখ্য, গত ২০ জানুয়ারি শপথ নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর মেক্সিকো সীমান্তে অবৈধ অভিবাসন ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছেন তিনি। এর ফলে তিনি সেখানে সেনা মোতায়েন করতে পারবেন। একই সঙ্গে, মেক্সিকোর মাদক পাচারকারী সংগঠনগুলোকে জঙ্গি সংগঠন হিসেবে ঘোষণা দিয়েছেন। ট্রাম্প বলেছেন, আইন মেনে অভিবাসীরা এলে আমার কোনো আপত্তি নেই। তবে তা হতে হবে নিয়মতান্ত্রিক উপায়ে। এছাড়া যুক্তরাষ্ট্রে জন্ম নিলেই নাগরিকত্ব পাওয়ার সংবিধান স্বীকৃত অধিকারটি পরিবর্তনের

উদ্যোগ নিয়েছেন ট্রাম্প। এ বিষয়ে একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি। তবে বিশ্লেষকরা মনে করছেন, এটি আদালতে চ্যালেঞ্জ হতে পারে। এছাড়াও অবৈধ অভিবাসীদের দেশে ফেরানোর বিষয়ে পদক্ষেপের কথাও জানান তিনি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা চট্টগ্রামের ৫ জেলায় ৮ লাখ মানুষ ক্ষতিগ্রস্ত পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম ২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা চট্টগ্রাম ছাড়া সব বোর্ডের এইচএসসি পরীক্ষা নির্ধারিত সূচিতেই ছয় মাসে মালয়েশিয়ায় ৩৬ হাজার ৯০০ অভিবাসী আটক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে ছাত্রদের চেয়ে বহুদূর এগিয়ে ছাত্রীরা: বৃত্তিপ্রাপ্তরা কত টাকা পাবে? মা নেই, বাবার পরিচয় নেই—হামে একে একে ঝরে গেল ছোটমণি নিবাসের ৫ শিশুর প্রাণ মসজিদ ভাড়া নিয়ে জামায়াতের নারী কর্মীদের গুপ্ত কর্মশালা, ধাওয়া দিয়ে তাড়ালেন স্থানীয়রা ইউনূস-নূরজাহানের বিরুদ্ধে সেই অসহায় পিতার মামলার আবেদন খারিজ, নিভৃতে কাঁদছে বিচারের বাণী প্রতিপক্ষকে ফাঁসাতে মাকে দিয়ে ভুয়া গুম-খুনের মামলা, আত্মগোপনে ২ বছরে বিয়ে-সংসার! ১২ জুলাই, বহদ্দারহাট: ছাত্রলীগের ৮ নেতাকর্মীকে ব্রাশফায়ারে হত্যা করে জঙ্গি সংগঠন শিবিরের কিলাররা চিফ প্রসিকিউটর: শেখ হাসিনার দেশে ফিরে সরাসরি আত্মসমর্পণের সুযোগ নেই ঢামেক ও অমর একুশে হলের ফুটপাত থেকে তিনজনের মরদেহ উদ্ধার আবারও বন্যা, আবারও ঢাবিতে ত্রাণের অর্থ উত্তোলনের হিড়িক: তীব্র ক্ষোভ সাধারণ মানুষের ‘লাল কার্ডের কোনো যৌক্তিকতা ছিল না’, ম্যাচ হেরে বললেন সুইজারল্যান্ডের কোচ