অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী: মির্জা ফখরুল – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তগুলো যৌক্তিক ও সময়োপযোগী: মির্জা ফখরুল

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তীকালীন সরকার স্বল্প সময়ে যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, তা যৌক্তিক ও সময়োপযোগী বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ভালোই করছে। দ্রুত সময়ের মধ্যে তারা সমস্যাগুলো সমাধানের চেষ্টা করেছে। অনেক সমস্যার সমাধানও করেছে। শনিবার রাত সাড়ে ১০টায় সস্ত্রীক সিঙ্গাপুরে স্বাস্থ্য পরীক্ষা শেষে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল বলেন, ছাত্র-জনতার বিপ্লবের পর জনগণের সমর্থন ও সহযোগিতা দরকার। বিশেষ করে অর্থনীতিকে সমৃদ্ধ করতে গার্মেন্টগুলোকে সচল রাখতে হবে। আইনশৃঙ্খলার ক্ষেত্রেও সব রাজনৈতিক দল, সব সংগঠন, ব্যক্তি, দেশপ্রেমিক মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এখন বড় রকমের ক্রান্তিকাল যাচ্ছে। একসঙ্গে কাজ

করতে পারলে বিপ্লবের যে লক্ষ্য তা ধরে রাখতে পারব। রাষ্ট্র মেরামতে সংস্কার ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সংস্কার তো করতেই হবে। আমরা কীভাবে সংস্কার চাই, সে কথা তো আমরা আগেই বলেছি। যেমন আমরা কেয়ারটেকার সরকারকে একটা স্থায়ী ব্যবস্থা করার কথা ৩১ দফায় আগেই বলেছি। সংবিধানে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট যুক্ত করার কথা বলেছি। এই বিষয়গুলো আলোচনার মাধ্যমে ঠিক করতে হবে। সুতরাং নির্বাচন কমিশনসহ অন্যান্য প্রতিষ্ঠানে সংস্কারের পক্ষে বিএনপি। ৫ আগস্টের পর থেকে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আসলে অপপ্রচার হচ্ছে বেশি। সাধারণত এ দেশের মিডিয়া খুব ভালো রোল প্লে করে। কিন্তু দুর্ভাগ্যজনক কিছু মিডিয়া, সামাজিক যোগাযোগ

মাধ্যমে অপপ্রচার চালানো হয় উদ্দেশ্যমূলকভাবে। আমি মনে করি বিপ্লবের পরে একটু সমস্যা থাকে, এটা কাটিয়ে উঠতে সক্ষম হবে। এ সময় অন্য নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ফরহাদ হোসেন আজাদ। গত ১ সেপ্টেম্বর রাতে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে সস্ত্রীক সিঙ্গাপুর যান মির্জা ফখরুল। ২০১৫ সালে বিএনপি মহাসচিবের ঘাড়ের ইন্টারন্যাল ক্যারোটিড আর্টারিতে ব্লক ধরা পড়ে। তখন তিনি কারাগারে বন্দি ছিলেন। মুক্তির পর সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করান তিনি। এরপর থেকে প্রতি বছরই ফলোআপ চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে যেতে হয়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা সামনে বিএনপি-আ.লীগ পেছনে প্রশাসন সিন্ডিকেট প্রথম নারী প্রধান পেল রাজস্ব গোয়েন্দা সেল ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখানে গণতন্ত্র নিয়ন্ত্রিত, কর্তার ইচ্ছাই কর্ম হবে: অলি আহমদ রাজনৈতিক প্রতিহিংসা ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের শিকার সায়মা ওয়াজেদ: ডব্লিউএইচওর বিতর্কিত ভূমিকা নিয়ে প্রশ্ন ৭২ বছর বয়সে মৃত্যুর তিন বছর পরে ছাত্রদলের কমিটিতে পদ পেলেন বিএনপি নেতা! মির্জা ফখরুলের ২৫৫, অলির ভোট ৮৮ স্বামীকে শেষ বিদায় জানিয়ে কারাগারে ফিরলেন দীপু মনি শিবির নিয়ন্ত্রিত রাকসু তহবিলে বিপুল আর্থিক ঘাপলা: হদিস মিলছে না ব্যয়ের বাবার মৃত্যুর পর মেসির আবেগঘন গোল প্রতিমন্ত্রী পুতুলের সুপারিশ না শোনায় প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের প্রত্যাহার গ্যাস সংকটে চরম বিপর্যয়ের মুখে শিল্পাঞ্চল, বন্ধ ৯০০-এর বেশি টেক্সটাইল মিল চোরাই মোটরসাইকেলসহ ডিবির হাতে আটক জামায়াত নেতার বাবা দ্বিগুণেরও বেশি দামে এক কার্গো এলএনজি কিনছে সরকার, একই দরে কেনা হবে আরও ১৪ কার্গো আর্থিক সংকট ও অনিয়ম শঙ্কায় বিপিএল আয়োজন করবে না বিসিবি, জানালেন তামিম ধানমন্ডি ৩২ ভাঙচুর-লুটপাট: ইউনূস, আসিফ নজরুল, শফিকুলসহ ২৭ জনের বিরুদ্ধে মামলার আবেদন নিল না আদালত মাত্র ৬ হাজার টাকায় নির্মিত সিনেমার আয় ২৬ কোটি টাকা! রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী, স্পিকার ও বিরোধীদলীয় নেতা প্রার্থী হয়েও ভোট দিতে পারছেন না অলি আহমদ