অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু ‘বাংলাদেশ সেল’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫

অনুপ্রবেশ ঠেকাতে দিল্লিতে ফের চালু ‘বাংলাদেশ সেল’

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ জানুয়ারি, ২০২৫ |
ভারতের রাজধানী দিল্লিতে অবৈধ বাংলাদেশি খুঁজে বের করতে জোর তৎপরতা শুরু হয়েছে। গত কয়েকদিনে ১৫ জনের বেশি বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তবে অনুপ্রবেশকারী খোঁজার অভিযান আরও জোরদার করতে দুই দশক আগে দিল্লি চালু করা ‘বাংলাদেশ সেল’ ফের চালু করা হল। সেই সময় গঠন করা হয়েছিল ‘বাংলাদেশ সেল’। যেসব পুলিশ কর্মীরা বাংলা বলতে পারতেন, তাদের নিয়ে গঠন করা হয়েছিল সেই সেল। খবর টাইমস অব ইন্ডিয়ার। বাঙালি অধ্যুষিত এলাকায় গিয়ে এই সব পুলিশকর্মীদের অনুপ্রবেশকারীদের বিষয়ে খবর সংগ্রহ করতে হত। সেই ‘বাংলাদেশ সেল’ পুনরায় চালু করেছে দিল্লি পুলিশ। সম্প্রতি ভারতে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে বলে গোয়েন্দারা মনে করছেন। দিল্লি পুলিশ অবশ্য রাজ্য সরকারের

অধীনে নয়। এটি নিয়ন্ত্রণ করে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা গেছে, দিল্লির এক একটি জেলায় ৫ থেকে ১০ জনকে নিয়ে এই সেল গঠন করা হয়েছে। এক একটি দলে নেতৃত্বে আছেন একজন ইন্সপেক্টর বা সাব ইন্সপেক্টর। আসামের বাঙালি অফিসারদেরও সাহায্য নেওয়া হচ্ছে এজন্য। ‘বাংলা ভাষায়’ কথা বলা ব্যক্তিদের চিহ্নিত করে বাংলাদেশিদের ধরার চেষ্টা করছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ সূত্রে বলা হয়েছে, ২০২৪ সালে প্রায় ৫০ জন বাংলাদেশিকে ডিপোর্ট করার ক্ষেত্রে ভূমিকা পালন করেছে তারা। আবার বাংলাদেশিদের এই দেশে অনুপ্রবেশে সাহায্য করা চক্রের ১১ জনও ধরা পড়েছে দিল্লিতে। এদিকে, কিছুদিন আগেই দিল্লির স্কুলগুলোতে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্তানদের চিহ্নিত করতে নির্দেশিকা জারি করেছে দিল্লি পুর নিগম। এদিকে

কোনো অনুপ্রবেশকারীকে যাতে জন্মগ্রহণ সংক্রান্ত প্রশংসাপত্র না দেওয়া হয়, সেজন্য নির্দেশিকা জারি করেছে পুর নিগম। প্রতিবছরই ভারতে বাংলাদেশ থেকে অবৈধ উপায়ে শত শত বাংলাদেশি ভারতে আসেন অতিরিক্ত রোজগারের আশায়। আবার পাচার হয়েও আসেন অনেকে। এরা ভারতের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েন। বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতিতে অনুপ্রবেশ বাড়ছে। সীমান্তে প্রতিদিনই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ফলে বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারীদের ধরতে অভিযান শুরু করেছে বিভিন্ন রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ জুড়েও শুরু হয়েছে অভিযান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এপস্টেইন-বিতর্কের জেরে গেটস ফাউন্ডেশনে অনুদান দেওয়া বন্ধ করলেন বাফেট শেষের ঝলকে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা প্রেমের টানে হুটহাট বাংলাদেশে উড়ে যাওয়া নাগরিকদের কঠোর বার্তা চীন সরকারের টি-টোয়েন্টিতেও জিম্বাবুয়ের কাছে ধরাশায়ী বাংলাদেশ যশোরে আওয়ামী লীগ নেতার মরদেহ উদ্ধার, বিএনপির ২ নেতাকর্মী আটক দেড় মাসেই উন্নয়নের জোয়ারে পদ্মায় ভেসে গেল ৫২৭ কোটি টাকার প্রকল্প! ডেঙ্গু ঠেকাতে স্বাস্থ্যমন্ত্রীর যুগান্তকারী সমাধান: বললেন লুঙ্গি লম্বা করে ও পায়জামা পরতে ওয়ানডে ও টি-টোয়েন্টি বিশ্বকাপের ফরম্যাটে বড় পরিবর্তন আনল আইসিসি আইসিসির নতুন কমিটিতে প্রধান তামিম ইকবাল, পেলেন আনুষ্ঠানিক স্বীকৃতিও নরসিংদীর কানখেকো সেই বিএনপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা সুস্থ অবস্থায় কারাগারে যাওয়ার ৯ দিন পর পরিবার পেল যুবলীগ নেতার মরদেহ, পরিকল্পিত হত্যার অভিযোগ বাংলাদেশের পোশাক খাতে শ্রমিক অধিকার লঙ্ঘন-নিপীড়নের ঘটনায় আন্তর্জাতিক সংস্থার উদ্বেগ যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ব্যার্থ: টানা চতুর্থ রাতেও হামলা, হরমুজ প্রণালীতে নতুন করে নৌ-অবরোধ দাম বেড়েছে ফার্মের মুরগির ব্যাংক থেকে মাসে ৩ বারের বেশি টাকা উত্তোলনে অতিরিক্ত চার্জ, ১৪ সেবায় নতুন ফি! ভারতে অনুপ্রবেশ, গুপ্ত অবস্থানরত পাসপোর্টহীন মার্কিন নৌসেনাসহ আরও বিদেশি নাগরিক গ্রেপ্তার ফ্রান্সকে অনায়াসে হারিয়ে স্বপ্নের ফাইনালে ওঠার আনন্দে বিভোর স্পেন ‘বড্ড ছন্নছাড়া ছিলাম আমরা’, বিদায়ের সব দায় নিজের কাঁধেই নিলেন এমবাপে যে রেফারি থাকলে কখনো হারেন না মেসিরা, তাকেই ইংল্যান্ড ম্যাচে নিয়োগ দিল ফিফা অক্সফোর্ডে আন্তর্জাতিক সেমিনারে সজীব ওয়াজেদের চ্যালেঞ্জ: “১৪শ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করুক জাতিসংঘ”