অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ মে, ২০২৫

অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক এনবিআর কর্মকর্তা-কর্মচারীদের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ মে, ২০২৫ |
চার দফা দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশের সব দপ্তরে পূর্ণদিবস কর্মবিরতির ডাক দিয়েছেন শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে। রোববার বিকালে এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নেতারা। এ সময় উপকমিশনার আবদুল কাইয়ুম, উপকর কমিশনার রইসুন নেসা বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, আন্তর্জাতিক যাত্রীসেবা কর্মবিরতির আওতায় থাকবে না। এ ছাড়া ওষুধ ও জীবন রক্ষাকারী সরঞ্জাম আমদানিও কর্মবিরতির আওতামুক্ত থাকবে। যে চার দাবিতে আন্দোলন করছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ, সেগুলো হলো- ১. জারি করা অধ্যাদেশ অবিলম্বে বাতিল করা। ২. অবিলম্বে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ করা। ৩. রাজস্ব সংস্কারবিষয়ক

পরামর্শক কমিটির সুপারিশ জনসাধারণের জন্য ওয়েবসাইটে প্রকাশ করা। ৪. এনবিআরের প্রস্তাবিত খসড়া ও পরামর্শক কমিটির সুপারিশ ব্যবসায়ী সংগঠন, সুশীল সমাজ, রাজনৈতিক নেতৃত্বসহ সংশ্লিষ্ট সব অংশীজনের মতামত নিয়ে রাজস্বব্যবস্থার সংস্কার নিশ্চিত করা। এদিকে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) বিলুপ্তির অধ্যাদেশ জারির প্রতিবাদে আজ (রোববার) সারা দিন রাজধানীর আগারগাঁও এনবিআর ভবনে কর্মবিরতি কর্মসূচি চলেছে। বেশির ভাগ শুল্ক-কর কর্মকর্তা-কর্মচারীরা এনবিআরের নিচতলায় প্রধান ফটকের পাশেই সারা দিন অবস্থান নিয়েছেন। বন্ধ থাকে প্রবেশের প্রধান দুই ফটক। ফলে এনবিআরের কার্যক্রম কার্যত বন্ধ আছে। গত ১২ মে এনবিআর ও অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ নামে দুটি বিভাগ করে অধ্যাদেশ জারি করে অন্তর্বর্তী সরকার। এই

সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ করে আসছেন রাজস্ব বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া