অক্সফোর্ডে ভাষণ দেবেন মমতা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫

অক্সফোর্ডে ভাষণ দেবেন মমতা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৩ মার্চ, ২০২৫ |
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লন্ডন সফরে অনুমতি দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। আগামী ২২ মার্চ সাত দিনের সফরে দুবাই হয়ে লন্ডনে যাওয়ার কথা রয়েছে তার। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, সাতদিনের এ সফরে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী এবং গবেষকদের সামনে ভাষণ দেবেন তিনি। সংস্কৃতি, ইতিহাস থেকে শুরু করে পর্যটন— নানা ক্ষেত্রে পশ্চিমবঙ্গের উন্নয়ন, কন্যাশ্রীর মতো সামাজিক প্রকল্পের কথা অক্সফোর্ডে তুলে ধরতে পারেন মমতা। নবান্ন সূত্রের খবর, পশ্চিমবঙ্গে শিল্পের অনুকূল পরিবেশ, শিল্প নিয়ে সরকারের নীতি বৈঠকে তুলে ধরবেন মুখ্যমন্ত্রী। শিল্পপতি এবং বাণিজ্য প্রতিনিধিদের পশ্চিমবঙ্গে বিনিয়োগের বিষয়ে আগ্রহী করে তোলাই তার উদ্দেশ্য। লন্ডন সফরের মূল লক্ষ্যও এই বিনিয়োগ। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে পশ্চিমবঙ্গের ব্যবসাবান্ধব নীতিগুলোর

উপর জোর দিতে পারেন মমতা। আগামী ২৯ মার্চ তিনি কলকাতায় ফিরবেন। এই ধরনের বিদেশ সফরের ক্ষেত্রে সাধারণত কেন্দ্রের অনুমতির প্রয়োজন হয়। বুধবার দিল্লি থেকে সেই সবুজ সঙ্কেতই এল নবান্নে। এর আগে ২০২৩ সালে স্পেন সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। সেই সময়ও তার বিদেশ সফরের অন্যতম উদ্দেশ্য ছিল বিদেশি বিনিয়োগ। এদিকে বিরোধীরা বার বারই অভিযোগ করেছেন ঘটা করে শিল্প বাণিজ্য সম্মেলন করে রাজ্য সরকার। বিদেশ সফরে যান মমতা বন্দ্যোপাধ্য়ায়। কিন্তু বাস্তবে কতটা বিদেশি বিনিয়োগ আসে তা নিয়ে একটা প্রশ্নচিহ্ন থেকেই যায়।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
কক্সবাজার চলচ্চিত্র উৎসব শুরু আগামীকাল ইরান সংঘাত কি পরমাণু যুদ্ধে রূপ নেবে দুপুরের মধ্যে ঢাকাসহ যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা ব্রাজিলকে হারাল ফ্রান্স ইরানে হামলা নিয়ে নতুন সিদ্ধান্ত দিলেন ট্রাম্প খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের ব্রেক চাপলেও থামেনি পদ্মায় ডোবা বাসটি আসছে টানা ৫ দিনের ছুটির সুযোগ সিউলে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন বেঁচে রইল ইতালির বিশ্বকাপের আশা মার্কিন এফ-১৮ যুদ্ধবিমানে ইরানের হামলা, ব্যাপক ক্ষতি বিশ্ববাজারে কমলো স্বর্ণের দাম কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৫ গোয়েন্দা প্রতিবেদন, ফারুকীর দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের শঙ্কা বাংলাদেশসহ ৬ দেশের জাহাজ হরমুজ প্রণালিতে নিরাপত্তা পাবে : ইরান এবার তেল নিয়ে নাগরিকদের জরুরি বার্তা দিল ভারত বাংলাদেশকে পার্থক্যটা বুঝিয়ে দিল ভিয়েতনাম ইসরায়েলের পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের খার্গ দ্বীপ নিয়ে প্রতিবেশী দেশগুলোকে কঠোর হুঁশিয়ারি তেহরানের