‘সুইচ অফ দিজ ইজ অফ’ বলা সেই চেয়ারম্যান গ্রেফতার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫

‘সুইচ অফ দিজ ইজ অফ’ বলা সেই চেয়ারম্যান গ্রেফতার

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৪ আগস্ট, ২০২৫ |
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ভূঁইয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহাবুবুর রহমান ভূঁইয়া বাবুল ওরফে লায়ন বাবুলকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিকালে তাকে সোনারগাঁ থানায় দায়ের করা ইব্রাহিম হত্যা মামলায় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার রাতে রাজধানীর বনশ্রী এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. কাইয়ুম খান বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতার বাবুল বারদী ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা মৃত সালাউদ্দিন ভূঁইয়ার ছেলে। জানা যায়, ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে বাবুল মনোনীত হন। অন্য কোনো প্রার্থী না থাকায় তিনি বিনা

প্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান হন। নির্বাচিত হওয়ার পর থেকে এলাকায় পক্ষে-বিপক্ষে বিভিন্ন রাজনৈতিক বক্তব্য দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত ও সমালোচিত হয়ে উঠেন। ২০২২ সালের ১১ ফেব্রুয়ারি ইউনিয়নের পাইকপাড়ার একটি ধর্মীয় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন- আমি বারদী ইউনিয়নের ম্যাজিস্ট্রেট, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমার অনুমতি নিয়ে বারদীতে আসতে হবে, এখন থেকে প্রশাসনকে অবশ্যই আমার পক্ষে কাজ করতে হবে; কারো ফোনে প্রশাসন আসবে না। আমি যদি বলি সুইচ অফ দিজ ইজ অফ। লায়ন বাবুলের এমন বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হলে তা নিয়ে সর্বত্র আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। এ ঘটনায় ফারুক নামে এক আওয়ামী লীগ নেতা লায়ন বাবুলের বিরুদ্ধে নারায়ণগঞ্জ আদালতে একটি পিটিশন

মামলা দায়ের করেন। ওই মামলা তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। দীর্ঘদিন মামলাটি তদন্ত করে ডিবি পুলিশের এসআই সৈয়দ রুহুল আমিন লায়ন বাবুলের বক্তব্যের বিরুদ্ধে পেনাল কোড আইনের ৫০০ ধারার অপরাধে প্রাথমিক সত্যতা পেয়ে তা আদালতে প্রতিবেদন দাখিল করেন। এ কারণে তাকে সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদও হারাতে হয়েছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
হালান্ডকে পাস না দেওয়ায় তীব্র অনলাইন হেনস্থার মুখে সোরলথ জামিনের পরও ১১ বছর পুরোনো এক হত্যা মামলায় ‘শ্যোন অ্যারেস্ট’ আওয়ামী লীগের সাংসদ সেঁজুতি তিস্তার পানি বিপৎসীমা ছাড়াতে পারে ২০ সেন্টিমিটার, উত্তরাঞ্চলে বড় বন্যার শঙ্কা ‘চোরের দল’ লিখে সার্চ করলেই গুগলে আসছে আর্জেন্টিনার নাম! “বন্যাদুর্গত মানুষের সাথে সরকার উপহাস করছে”— বিবৃতি বাংলাদেশ আওয়ামী লীগের ৫ আগস্ট ও শেখ হাসিনার ‘তৃতীয় পথ’: একটি কৌশলগত ও মানবিক মূল্যায়ন রাশেদ: বিএনপি পাহারা না দিলে এনসিপি নেতাদের গিলে ফেলত আওয়ামী লীগ যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা স্বাস্থ্যমন্ত্রী: আগের সরকার পরিবার পরিকল্পনা সামগ্রীর মজুদ রেখে যায়নি ৬ দিন পর চট্টগ্রাম-কক্সবাজার রুটের ট্রেন চলাচল স্বাভাবিক নকল ব্যান্ডেজ পরে আদিবাসীদের ওপর হামলাকারী সেই ইনসাফ নেতা এবার হিন্দুদের দেশছাড়া করার উস্কানিতে সরব জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার উইম্বলডন চ্যাম্পিয়ন সিনার অতি নিম্নমানের নির্মাণসামগ্রী: ২ কোটি টাকার প্রকল্পে হরিলুট বেকারত্ব-হতাশায় নেপালে তিন জেনজির আত্মহুতি: বালেন্দ্রর পদত্যাগ দাবি তরুণদের নরসিংদীর রায়পুরায় ক্ষুব্ধ গ্রামবাসী ভেঙ্গে দিলো শিশু ধর্ষনের আখড়া মহিলা মাদ্রাসা টানা বৃষ্টি ও বন্যার মধ্যে এইচএসসি পরীক্ষা: শিক্ষার্থীদের চরম ভোগান্তি, স্থগিতের দাবি রাজধানীতে মাছ-সবজির বাজারে আগুন ঘূর্ণিঝড় ‘বাভিতে’ ফিলিপাইনে নিহত ১৮, আঘাত হেনেছে চীনে দেশে সবচেয়ে বেশি ১৭৫ মিলিমিটার বৃষ্টিপাত ঢাকায় হরমুজ প্রণালি এড়াতে যৌথ পাইপলাইন পরিকল্পনা