‘অকৃতজ্ঞ বাংলাদেশ’, সুচিত্রা সেনের নামাঙ্কিত হস্টেলের নাম বদলে ফেলল ইউনুসের দেশ! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ মে, ২০২৫

‘অকৃতজ্ঞ বাংলাদেশ’, সুচিত্রা সেনের নামাঙ্কিত হস্টেলের নাম বদলে ফেলল ইউনুসের দেশ!

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ মে, ২০২৫ |
চব্বিশ সালের আগস্ট মাস থেকেই তোলপাড় বাংলাদেশ। হাসিনা পরবর্তী অধ্যায়ে ‘বদলের বাংলাদেশে বিপ্লবী ছাত্রদের’ কর্মকাণ্ড দেখে একাধিকবার চক্ষু চড়কগাছ হয়েছে সভ্যসমাজের। শুধু তাই নয়, লাগাতার ভারতবিরোধী মনোভাবের পরিচয় দিয়েছে নতুন বাংলাদেশ। এবার ইউনুস শাসনকালে আরও একবার সেই বিদ্বেষের প্রমাণ পাওয়া গেল। পাবনার সরকারি কলেজ এডওয়ার্ডের এক ছাত্রীআবাসের নাম ছিল সুচিত্রা সেনের নামে। যেহেতু ‘মিসেস সেন’ জন্মসূত্রে পাবনার মেয়ে ছিলেন। তাই তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানিয়েই সেই হস্টেলের নাম দেওয়া হয়েছিল ‘সুচিত্রা সেন ছাত্রীনিবাস’। তবে এবার সেই নাম বদলে ফেলা হল।এডওয়ার্ডে কলেজের ছাত্র নিবাসের পরিবর্তিত নাম এখন ‘জুলাই- ৩৬ ছাত্রীনিবাস’। শুধু তাই নয়, শেখ হাসিনার স্মৃতিচিহ্ন মুছে ফেলতে যেভাবে তৎপর হয়েছে ইউনুস সরকার,

তাতে প্রাক্তন প্রধানমন্ত্রীর পরিবারের দুই সদস্যের নামে নামাঙ্কিত হলের নামও বদলে ফেলা হয়েছে। মঙ্গলবার পাবনার সরকারি এডওয়ার্ড কলেজের অধ্যক্ষ তিনটি ছাত্র ও ছাত্রীনিবাসের পরিবর্তিত নামফলক উন্মোচন করেন। সেখানেই জ্বলজ্বল করছে নতুন নামগুলি। শেখ রাসেল হস্টেলের নাম বদলে রাখা হয়েছে ‘বিজয়-২৪ ছাত্রবাস’। এবং বে্গম ফজিলাতুন্নেসা হস্টেলের নতুন নামকরণ হয়েছে ‘আয়েশা সিদ্দিকা’। এদিকে পাবনার ভূমিকন্যা সুচিত্রা সেনের নাম তুলে নতুন নামকরণ করায় ইতিমধ্যেই একাংশ ক্ষুব্ধ। ভারতীয় বিনোদুনিয়ার কিংবদন্তী অভিনেত্রী সুচিত্রা সেনের পৈতৃক ভিটে ছিল পাবনায়। সেখানকার গোপালপুরে শৈশবের অনেকটা সময় কাটিয়েছেন মহানায়িকা। তবে বিয়ের পর কলকাতায় চলে আসেন তিনি। জানা যায়, এরপর ১৯৬০ সালে সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত তাঁর পৈতৃক ভিটে জেলা

প্রশাসনের কাছে ভাড়া দিয়ে কলকাতায় চলে আসেন। দেখাশোনার অভাবে সেই বাড়ি দখল হয়ে গিয়েছিল। কিন্তু বছর খানেক আগে সেই বাড়ি পুনরুদ্ধার করে সুচিত্রা সংগ্রহশালা তৈরি হয়। এবার কিংবদন্তী অভিনেত্রীকে শ্রদ্ধা জানিয়ে রাখা ছাত্রীনিবাসের নাম পরিবর্তন করে ফেলল ইউনুস সরকার।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ছিন্ন বিশ্বে’ একতার গান মালয়েশিয়ায় ৫ মাসে ৩০ হাজারের বেশি অভিবাসী আটক হোয়াইট হাউসকে আরিয়ানার হুঁশিয়ারি, ‘বর্বর কাজে’ আমার গান ব্যবহার করবেন না ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই চিকিৎসাসামগ্রীর গুদাম শিক্ষা বাজেট বাস্তবায়নের সুনির্দিষ্ট পরিকল্পনা নেই: শিক্ষা অধিকার সংসদ আদ্‌-দ্বীনের লাইসেন্স বাতিল, হাসপাতাল ছাড়ছেন রোগীরা সিপিবির প্রতিক্রিয়া: বাজেটে নেই ব্যয় কমানোর আশাবাদ, বাড়বে বৈষম্য খুলনায় বাড়ির সামনে গুলি করে বিএনপি নেতা ঢাকাইয়া রফিককে হত্যা কার্যালয়ে চোরের হানা, নাশকতা চেষ্টার দাবি অ্যাটর্নি জেনারেল কুদ্দুসের ‘একই আকাশ, একই বাতাস’: বাংলাদেশ-ভারতের অভিন্ন স্বপ্নের কথা বললেন নতুন ভারতীয় দূত দীনেশ ত্রিবেদী শিশু ফাহিমা ধর্ষণ-হত্যা: ৩৩ দিন পর আদালতে চার্জশিট আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দামে পতন প্রতিবেশীর শয়নকক্ষে মিলল শিশু ‘রাকার’ বস্তাবন্দি লাশ বিজয়ের ৫২তম জন্মদিনে ভক্তদের জন্য থাকছে বিশেষ উপহার ব্রাজিল-আর্জেন্টিনা ফাইনাল দেখতে চান বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী দুর্বৃত্তের গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ বিশ্বকাপের মাঝেই চলে গেলেন ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকা ব্রিতো মেক্সিকো সিটিতে বিশ্বকাপের জমকালো উদ্বোধন ৩ লাল কার্ডের নাটকীয় উদ্বোধনী ম্যাচে দ. আফ্রিকাকে হারাল মেক্সিকো পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়িয়ে চেক প্রজাতন্ত্রকে হারালো দক্ষিণ কোরিয়া