৩ দিনে ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫
     ৬:০৯ পূর্বাহ্ণ

৩ দিনে ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ আগস্ট, ২০২৫ | ৬:০৯ 65 ভিউ
মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ) আবারও নাফ নদী থেকে বাংলাদেশি জেলেদের ধরে নিয়ে গেছে। সোমবার বেলা সাড়ে ১১টায় টেকনাফের শাহপরীর দ্বীপসংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় মাছ ধরার ট্রলারসহ ৭ জেলেকে ধরে নিয়ে যায় তারা। ট্রলার মালিক সমিতি জানিয়েছে, তিন দিনে মোট ৩৩ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। চলতি মাসে ২০ দিনে ৪০ জেলে ও ছয়টি ট্রলার-নৌকা ধরে নিয়ে গেছে সংগঠনটি। এ পর্যন্ত কাউকেই ফেরত আনা সম্ভব হয়নি। ফলে স্থানীয় জেলেদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, অপহৃত ট্রলারটির মালিক টেকনাফ পৌরসভার চৌধুরীপাড়ার আবদুল মোনাফের ছেলে উমর ছিদ্দিক। ট্রলারে ৭ মাঝিমাল্লা ছিলেন। অপহরণের আগে ট্রলারের মাঝি এবাদুল্লাহ মোবাইল ফোনে

জানান, সাগর থেকে ফেরার পথে আরাকান আর্মির স্পিডবোটে জেলেদের ধাওয়া করে আটক করে। পরে ট্রলার ও জেলেদের মিয়ানমারের ফাতংজা খালের দিকে নিয়ে যায়। এ বিষয়ে জানতে কোস্টগার্ড ও বিজিবির স্থানীয় কর্তাদের একাধিকবার ফোন করা হলেও সাড়া পাওয়া যায়নি। প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বর থেকে এ পর্যন্ত নাফ নদী ও বঙ্গোপসাগরের বিভিন্ন পয়েন্ট থেকে ২৪৪ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। বিজিবির প্রচেষ্টায় ১৮৯ জেলে ও ২৭টি ট্রলার ফেরত আনা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা