৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন কী অর্জন করতে চাইছেন? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫
     ৫:০৯ অপরাহ্ণ

৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করে পুতিন কী অর্জন করতে চাইছেন?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৯ এপ্রিল, ২০২৫ | ৫:০৯ 95 ভিউ
যুদ্ধবিরতি শান্তি নিশ্চিতের একটি প্রকৃত প্রচেষ্টা না কেবলই লোকদেখানো? রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৩ দিনের যুদ্ধবিরতি ঘোষণার পর এখন এমন প্রশ্ন তুলছেন অনেকেই। সম্প্রতি ক্রেমলিনের সংক্ষিপ্ত যুদ্ধবিরতি বেশ জনপ্রিয় হয়ে উঠছে। প্রথমে পুতিন ইস্টার উপলক্ষে ৩০ ঘণ্টার যুদ্ধবিরতি ঘোষণা করেন। এবং এটিকে ‘মানবিক’ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। আর এখন তিনি নতুন করে মে মাসের শুরুতে একতরফা তিন দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেছেন। যা ৮ মে থেকে ১০ মে পর্যন্ত স্থায়ী হবে। আর এটি করা হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ৮০তম বার্ষিকী উপলক্ষে। যুদ্ধবিরতি ইস্যুতে ক্রেমলিন এক বিবৃতিতে বলছে, ৭২ ঘণ্টার জন্য সমস্ত সামরিক কর্মকাণ্ড বন্ধ থাকবে। এটি ‘মানবিক’ বিবেচনায় করা হচ্ছে। বিবৃতিতে মস্কো ইউক্রেনকে এই

যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানিয়েছে। মস্কোর এমন প্রস্তাবের জবাবে ইউক্রেন পাল্টা প্রশ্ন তুলে বলছে, রাশিয়া কেন অবিলম্বে যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ হতে পারে না। এ ব্যাপারে কিয়েভ কমপক্ষে ৩০ দিনের যুদ্ধবিরতি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, ‘যদি রাশিয়া সত্যিই শান্তি চায়, তাহলে তাদের অবিলম্বে যুদ্ধবিরতি করতে হবে। ৮ মে পর্যন্ত অপেক্ষা কেন?’ এই অবস্থায় প্রশ্ন উঠেছে, তিন বছরেরও বেশি সময় ধরে চলা ইউক্রেনে সত্যিই কি যুদ্ধ বন্ধে আন্তরিক রুশ প্রেসিডেন্ট। নাকি কেবল ডোনাল্ড ট্রাম্পকে প্রভাবিত করার জন্যই লোকদেখানো এ পদক্ষেপ তার। অবশ্য পূর্বের ইস্টার যুদ্ধবিরতির সময়, ইউক্রেন রাশিয়ান সেনাদের বিরুদ্ধে বারবার যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ করেছিল। তাই মস্কোর ৩০ ঘণ্টার যুদ্ধবিরতির ঘোষণাকে হোয়াইট হাউসকে

বার্তা দেওয়ার কারণ হিসেবেই দেখা হচ্ছে। যাতে দেখানো যায়- এই যুদ্ধে রাশিয়া শান্তি প্রতিষ্ঠাকারী এবং কিয়েভ আক্রমণকারী। অবশ্য পুতিনের ওপর সম্প্রতি কিছুটা নাখোশ হয়েছেন ট্রাম্প। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছেন, ‘গত কয়েকদিন ধরে ইউক্রেনের বেসামরিক এলাকা, শহর এবং শহরে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কোনও কারণ ছিল না। এটা আমাকে ভাবতে বাধ্য করে হয়তো তিনি (পুতিন) যুদ্ধ বন্ধ করতে চান না, তিনি কেবল আমাকেই সাহায্য করছেন। এটি এখন 'ব্যাংকিং' বা 'সেকেন্ডারি নিষেধাজ্ঞা'র মাধ্যমে ভিন্নভাবে মোকাবিলা করতে হবে? কারণ অনেক মানুষ মারা যাচ্ছে!’ ট্রাম্পের এমন পোস্টের পরই ৩ দিনের যুদ্ধবিরতির কথা জানিয়েছেন পুতিন। যা নিয়ে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লিভিট বলেন, ‘প্রেসিডেন্ট

(ডোনাল্ড ট্রাম্প) স্পষ্ট করে দিয়েছেন যে তিনি হত্যাকাণ্ড বন্ধ করতে, রক্তপাত বন্ধ করতে প্রথমে একটি স্থায়ী যুদ্ধবিরতি দেখতে চান। আর সেটি এখনো না হওয়ায় তিনি উভয় দেশের নেতাদের নিয়ে হতাশ।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মব সন্ত্রাসের মহোৎসবে জুলাই দাঙ্গার ফসল ঘরে তুলছে বাংলাদেশ ইউনুসের অংশগ্রহনমূলক নির্বাচনের নমুনা দেখুন ফরিদপুরে হাসপাতালে বিএনপি’র সন্ত্রাসীদের হামলা বিএনপির মামলায় কারাবরণ; চিকিৎসা বিলম্বে কেটে ফেলতে হলো পেকুয়ার নাজিমুদ্দিনের পা নির্বাচনী কারসাজির নয়া কায়দা : ইউনুসের পঞ্চান্ন হাজার ভুয়া পর্যবেক্ষক বিএনপির চাঁদাবাজদের কাছে যেন আপন ভাইয়েরও নিস্তার নেই প্রবাসীদের ভোটাধিকার নাকি জামায়াতের ভোটব্যাংক সাজানোর খেলা? নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসী সাড়া দেননি, কারাগারে ৯৩ শতাংশ ১৭ বছরে পেয়েছি মেট্রো ও মডেল মসজিদ, আর এখন দেখছি চোর ও অপদার্থের রাজত্ব’—দুই আমলের তফাত টেনে ভাইরাল ভিডিও বার্তা গণভোট নয়, সংবিধান ভাঙার নীলনকশা হাতিরঝিল এক্সপ্রেসওয়ের রড চুরির একচ্ছত্র আধিপত্য ‘মাওরা সায়মন’ সিন্ডিকেটের: নেপথ্যে ভেজাল তাহের ও কাইলা হৃদয় ভোটের আগে অরক্ষিত সীমান্ত: ‘জিরো টলারেন্স’-এর বুলিতে ঢাকা পড়ছে অস্ত্রের ঝনঝনানি “হ্যাঁ–না ভোটের ফল আগেই নির্ধারিত। এখন চলছে ভোটের নামে এক প্রহসন।” — জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে ভোট বয়কটের ডাক ৫ পেশাজীবী সংগঠনের নির্বাচনের নামে সংখ্যালঘু জনগোষ্ঠীর জীবনে ভয় ও আতঙ্ক সৃষ্টি করা কোনোভাবেই গণতান্ত্রিক চর্চা হতে পারে না যে জাতি তার মুক্তিযোদ্ধাদের সম্মান করতে ভুলে যায়, সেই জাতি নিজের জন্মকেই অস্বীকার করে ফাঁস হওয়া নথিতে ৬৪ ডিসির রাজনৈতিক পরিচয়: ‘নিরপেক্ষ’ প্রশাসনে দলীয়করণের ছায়া জেলখানার মাইকে ভেসে এল বাবা হওয়ার সংবাদ: সাবেক ছাত্রলীগ নেতার কারাজীবনের নির্মম আখ্যান পরিচয় ফাঁসের আতঙ্ক: পোস্টাল ব্যালটে ভোটদানে বিমুখ সরকারি চাকরিজীবী কর্মকর্তারা আসন্ন নির্বাচনকে ‘প্রহসন’ আখ্যা ভোট বর্জনের ডাক দিয়ে ৭০৭ আইনজীবীর বিবৃতি ‘প্রতিদ্বন্দ্বী দলকে আইনি কৌশলে মাঠের বাইরে রাখা গণতন্ত্রের জন্য বিপজ্জনক’: মাইকেল রুবিন