ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
৪৫তম বিসিএসের প্রজ্ঞাপন জারি, ৫৫ জন বাদ
এনবিআরের ২ কর্মীর কাছে আসে প্রশ্নপত্র, পরে ছড়িয়ে দেওয়া হয় উত্তরসহ: এসআরবি
বাজারে ক্রেতাদের ক্ষোভ: “আলহামদুলিল্লাহ, পেঁপে-কুমড়া এখনও ৮০ টাকার নিচে, তারেক ভাইয়াকে ধন্যবাদ”
‘ব্লাডমানি’ দিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ছয় বাংলাদেশির জীবন রক্ষা করেছিল শেখ হাসিনার সরকার, অথচ অলক্ষ্যে সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর
সরকারি জমি দখল করে জামায়াত আমির বললেন, “এখন আমাদের সময়”
‘জুলাইবিরোধী’ ভূমিকায় অভিযুক্ত, ১৪৭ পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
শ্রীলঙ্কার তৎপরতায় সৌদিতে নবী অবমাননায় লংকান যুবকের মৃত্যুদণ্ড রদ, অথচ বাংলাদেশি প্রেমিক যুগলের মৃত্যুদণ্ডে বেখবর মিশন ও দুই মন্ত্রণালয়
হুমকি দেওয়া বিমানের সেই ফ্লাইটে তল্লাশি চালিয়ে যা জানাল কর্তৃপক্ষ
ইতালির রাজধানী রোম থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে বোমা হামলার হুমকি দেওয়া হয় বুধবার সকালে। তবে হুমকি পাওয়া ফ্লাইটটিতে তল্লাশি চালিয়ে বোমা বা বোমা জাতীয় কোনো বস্তুর উপস্থিতি পায়নি বোমা নিষ্ক্রিয় দল।
ঢাকা বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
অবশ্য শেষ পর্যন্ত কিছু পাওয়া না গেলেও সকাল থেকে প্রায় ছয় ঘণ্টা এ নিয়ে বিমান বন্দরে টানটান উত্তেজনা, উদ্বেগ ও উৎকণ্ঠা ছিল।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক কামরুল ইসলাম বলেছেন, সকাল ৯টা ২০ মিনিটে ফ্লাইটটি ২৫০ জন যাত্রী এবং ১৩ জন ক্রু নিয়ে ঢাকায় নিরাপদে জরুরি অবতরণ করে।
এক বিবৃতিতে তিনি বলেন, একটি অপরিচিত নম্বর থেকে আমরা ফ্লাইটে বোমা হামলার
হুমকি পেয়েছি। কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন। খবর পাওয়ার পর পুরো বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে বোমা সদৃশ কোনো বস্তু পায়নি।
হুমকি পেয়েছি। কিন্তু সব যাত্রী নিরাপদে বিমান থেকে নেমে টার্মিনালে গেছেন। খবর পাওয়ার পর পুরো বিমান বন্দর এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়। বেলা পৌনে ১২টা পর্যন্ত বোমা নিষ্ক্রিয়কারী দল তল্লাশি চালিয়ে বোমা সদৃশ কোনো বস্তু পায়নি।



