হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, বাড়ছে গুঞ্জন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫
     ৭:১৬ অপরাহ্ণ

হঠাৎ জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদি, বাড়ছে গুঞ্জন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৫ | ৭:১৬ 91 ভিউ
আজ জাতির উদ্দেশে ভাষণ দেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতীয় প্রধানমন্ত্রীর দপ্তরের এক্স অ্যাকাউন্ট থেকে বলা হয়েছে রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৫টায় ভাষণ শুরু হবে। তবে কোন বিষয়ে আচমকা প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন-তা খোলাসা না হওয়ায় ভারতে গুঞ্জন ডালপালা মেলছে। ভারতীয় সংবাদমাধ্যমের ধারণা, হয়ত পণ্য ও সেবা কর (জিএসটি) কমানো সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে পারেন মোদি। ভারত সরকার সম্প্রতি পণ্য ও সেবা করে সংস্কার এনেছে। বিভিন্ন পণ্যে কর কমানো হয়েছে। এবং বিলাসী কিছু পণ্যে কর বৃদ্ধি করা হয়েছে। যা সোমবার থেকে কার্যকর হবে। এছাড়া ভারতীয় পণ্যে যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ শুল্ক আরোপের বিষয়টি নিয়েও কথা বলতে পারেন তিনি। ভারতের সঙ্গে

বাণিজ্য আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এবং ভারত রাশিয়ার জ্বালানি তেল কেনায় দেশটির পণ্যে ৫০ শতাংশ শুল্ক চাপান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়া ট্রাম্প এইচ-১বি ভিসার ফি ১ লাখ ডলার করার পরদিন মোদি জাতির উদ্দেশে ভাষণ দিতে যাচ্ছেন। দক্ষ ভারতীয়রা এই ভিসার মাধ্যমেই ভালো বেতনে যুক্তরাষ্ট্রে চাকরি করতে যান। ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে ভারতের অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। প্রসঙ্গত, মোদি সবশেষ গত ১২ মে জাতির উদ্দেশে ভাষণ দেন। তার সে ভাষণ ছিল পাকিস্তানের বিরুদ্ধে পরিচালিত অপারেশন সিঁদুর সম্পর্কিত।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা