সুদানে হাসপাতালে হামলায় নিহত ৭, গৃহযুদ্ধের আশঙ্কা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ মে, ২০২৫

সুদানে হাসপাতালে হামলায় নিহত ৭, গৃহযুদ্ধের আশঙ্কা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ মে, ২০২৫ |
দক্ষিণ সুদানের একটি শহরে হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। হামলায় আরও ২০ জন আহত হয়েছে বলে জানিয়েছে চিকিৎসাসেবাদানকারী দাতব্য সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারস (এমএসএফ)। বিশ্বের সবচেয়ে নবীন রাষ্ট্রটি আবারও পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়তে পারে—এমন আশঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। খবর আল জাজিরা। এমএসএফ শনিবার জানায়, দেশটির উত্তরের ওল্ড ফ্যাঙ্গাক শহরে চালানো হামলায় শেষ অবশিষ্ট কার্যকর হাসপাতাল ও ফার্মেসি ধ্বংস হয়ে গেছে। পাশাপাশি এ হামলাকে ‘আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন’ বলে উল্লেখ করে এক্সে দেওয়া এক পোস্টে সংস্থাটি আহ্বান জানায়, ‘বোমাবর্ষণ বন্ধ করুন। বেসামরিক নাগরিকদের রক্ষা করুন। স্বাস্থ্যসেবাকে রক্ষা করুন।’ এদিকে হামলায় হাসপাতালটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল কেন, তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। দক্ষিণ সুদানের

সামরিক বাহিনীর মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। একাধিক প্রত্যক্ষদর্শী জানিয়েছে, কয়েক ঘণ্টা পর ওল্ড ফ্যাঙ্গাকের একটি বাজারের কাছেও আরো হামলা চালানো হয়। এতে ব্যাপক আতঙ্ক ছড়ায় ও সাধারণ মানুষ পালিয়ে যায়। প্রেসিডেন্ট সালভা কিরের অনুগত বাহিনীর সঙ্গে ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট রিয়েক মাশার ঘনিষ্ঠ বাহিনীর মধ্যে টানাপোড়েন চরমে উঠেছে। ওল্ড ফ্যাঙ্গাক হলো ফ্যাঙ্গাক কাউন্টির একটি বড় শহর, যা মূলত নুয়ের জনগোষ্ঠী অধ্যুষিত। ওই অঞ্চল ঐতিহাসিকভাবে মাশারের বিরোধীদলের ঘাঁটি হিসেবে পরিচিত। বর্তমানে কথিত বিদ্রোহের অভিযোগে গৃহবন্দি রয়েছেন মাশার। এদিকে জাতিসংঘ সম্প্রতি সতর্ক করে জানিয়েছে, দক্ষিণ সুদান ফের পূর্ণাঙ্গ গৃহযুদ্ধে জড়িয়ে পড়ার দ্বারপ্রান্তে রয়েছে। কারণ প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সহিংসতা ব্যাপকভাবে বেড়ে গেছে। ২০১১

সালে স্বাধীনতা লাভের অল্প সময় পরই দক্ষিণ সুদান রক্তক্ষয়ী গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে। ডিনকা জাতিগোষ্ঠীর প্রেসিডেন্ট কিরের অনুগত বাহিনী লড়াইয়ে নামে মাশারের (নুয়ের জাতিগোষ্ঠী) অনুগত বাহিনীর বিরুদ্ধে। এই সংঘাতে ৪০ হাজারের বেশি মানুষ নিহত হয়। পরে ২০১৮ সালের শান্তিচুক্তির মাধ্যমে কির ও মাশার একটি জাতীয় ঐক্য সরকার গঠন করেন। সাম্প্রতিক এই হাসপাতালে হামলা দেশব্যাপী বিরোধীদলের ওপর সরকারি অভিযানের সর্বশেষ উদাহরণ। মার্চ মাস থেকে শুরু করে উগান্ডার সেনাদের সহযোগিতায় দক্ষিণ সুদানের সরকারি বাহিনী প্রতিবেশী আপার নাইল রাজ্যে বিরোধী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে বহু বিমান হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রসহ একাধিক পশ্চিমা দূতাবাস শুক্রবার যৌথ বিবৃতিতে বলেছে, দক্ষিণ সুদানে সাম্প্রতিক সময়ের রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি ‘উল্লেখযোগ্যভাবে অবনতির দিকে যাচ্ছে’। তারা

মাশারকে গৃহবন্দিত্ব থেকে মুক্তি দেওয়ার আহ্বান জানিয়ে প্রেসিডেন্ট কিরকে বলেছে, ‘রাজনৈতিক সমাধান অর্জনে তাৎক্ষণিকভাবে সংলাপে ফিরতে হবে।’ অন্যদিকে দেশটিতে ২০২৩ সালে নির্ধারিত সাধারণ নির্বাচন ইতিমধ্যে দুইবার স্থগিত করা হয়েছে। এখন সেটি ২০২৬ সালের আগে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা নেই।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সন্দেহভাজন ২ তরুণের পরিকল্পনা নিয়ে আরও যা জানা গেল রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা শিথিলের পর ইরানে ‘খুব কঠোর’ হামলার হুঁশিয়ারি ট্রাম্পের অ্যামেরিকার সঙ্গে কিউবার বৈঠক সম্পন্ন: প্রেসিডেন্ট মিগুয়েল দিয়াজ কানেল নিউ জার্সিতে গ্যাস লাইনে বিস্ফোরণ, দুই কিশোরসহ আহত ৩ সাবওয়ে স্টেশন থেকে ১জনের মরদেহ উদ্ধার, হামলার শঙ্কা ট্রাম্পের গঠিত রিলিজিয়াস ফ্রিডম কমিশনের একমাত্র মুসলিম নারী সদস্যর পদত্যাগ চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ