সিরাত মাহফিল শুরু – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪

সিরাত মাহফিল শুরু

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ অক্টোবর, ২০২৪ |
বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হচ্ছে সিরাত মাহফিল (সা.)। শনিবার (৫ অক্টোবর) দুপুর ৩টায় পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সিরাত মাহফিল শুরু হয়। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে সিরাত মাহফিলে উপস্থিত হয়েছেন ওলামা মাশায়েখ। জানা গেছে, আয়োজিত মাহফিলে দেশবরেণ্য আলেমদের পাশাপাশি দাওয়াত পেয়েছেন সময়ের অন্যতম আলোচিত ইসলামিক স্কলার ড. মিজানুর রহমান আজহারি। এ ছাড়া হেফাজতে ইসলাম ও খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক থাকতে পারেন বলে একটি সূত্র জানিয়েছে। সিরাত উদযাপন কমিটির ওই সূত্রটি বিষয়টি নিশ্চিত করে জানান, তারা ড. মিজানুর রহমান আজহারীকে দাওয়াত দিয়েছেন। সিরাত মাহফিল বাস্তবায়ন কমিটির সদস্য মাওলানা খলিলুর রহমান মাদানী সংবাদ মাধ্যমকে

জানিয়েছেন, ইতোমধ্যে সিরাত মাহফিলের সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। পুরুষ ও মহিলাদের জন্য পৃথক বসার ব্যবস্থা করা হয়েছে। সুপেয় পানি ও স্যানিটেশন ব্যবস্থা করা হয়েছে। বৃষ্টির জন্য শেড নির্মাণ করা হয়েছে যেখানে ৬০ হাজারেরও বেশি মানুষ একসঙ্গে বসতে পারবেন। তিনি আরও জানান, মাহফিলে আগত মানুষের জন্য সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। জানা গেছে, ওই মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের ঐতিহাসিক আন্দারকিল্লাহ শাহে জামে মসজিদের খতিব, আওলাদে রাসুল আনোয়ার হোসাইন তাহের আল জাবির আল মাদানী। বিশেষ আকর্ষণ হিসেবে আলোচনা করবেন হাফেজ মাওলানা আমির হামজা। এ ছাড়া আলোচিত কিছু মুখ চমক হিসেবে থাকবেন বলেও সূত্রটি নিশ্চিত করেছেন। জাতীয় সিরাত উদযাপন কমিটির সভাপতি

মাওলানা আবু তাহের জিহাদির সভাপতিত্বে আরও উপস্থিত থাকবেন সাইয়েদ কামাল উদ্দিন আব্দুল্লাহ জাফরি, শায়খ মাওলানা আব্দুল হামিদ, মাও. মুসাদ্দিক বিল্লাহ আল মাদানী, মাও. শাখাওয়াত হোসাইন রাজী, ড. মুফতি আবু ইউসুফ খান, ড. খলিলুর রহমান মাদানী, প্রফেসর ড. আব্দুস সামাদ, প্রফেসর ড. রফিকুর রহমান মাদানী, কামরুল ইসলাম সাঈদ আনসারী, মুহাদ্দিস মাওলানা মাহমুদুল হাসান, মাও. মোশাররফ হোসাইন, মাওলানা ড. জাকারিয়া নুর, শায়েখ মোহাম্মদ জামাল উদ্দিন প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’