সাবেক অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলার অভিযোগ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪

সাবেক অধিনায়ক মামুনুলের বাড়িতে হামলার অভিযোগ

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ সেপ্টেম্বর, ২০২৪ |
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম। তার চট্টগ্রামের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন সাবেক জাতীয় ফুটবলার ও মামুনুলের বন্ধু জাহিদ হাসান এমিলি। শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাতে এ হামলার ঘটনা ঘটেছে জানিয়ে সামাজিক মাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে এমিলি লিখেছেন, আমার বন্ধু মামুনুল ইসলাম মামুন, বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক। তার বাসায় কিছুক্ষণ আগে সন্ত্রাসী হামলা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই। পরে মামুনুল ইসলাম নিজে একটি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, বেশ কয়েকজনের একটা সন্ত্রাসী গ্রুপ আমার বাসায় হামলা করে। এর আগে তারা জায়গা দখল করতে গেলে আমি বাধা দেই। সেজন্যই তারা অতর্কিতভাবে আমার বাসায় হামলা চালায়। হামলাকারীদের পরিচয় জানিয়ে মামুনুল বলেন, ‘কামাল,

মুক্তি, ওয়াদুত এবং ফয়সাল। দুজন আওয়ামী লীগের নেতা, দুজন বিএনপির। তারা মাদক কারবারেও জড়িত।’ প্রসঙ্গত, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক এবং আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজার নড়াইলের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। রাজনৈতিক কারণে সে হামলা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে মামুনুল কখনোই প্রত্যক্ষভাবে রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাই হামলাকারীদের আসল মোটিভ সম্পর্কে এখনো নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সিলেটে ট্রিপল মার্ডার: গ্রেপ্তার বাবুলের ৪ দিনের রিমান্ড ঢাবির ফজলুল হক হলে ছাত্রদল-শিবিরের হাতাহাতি একাদশের ভর্তি নীতিমালা চূড়ান্ত করতে কমিটি ঢাকার সড়কে নামছে ‘পিংক’ বাস, চালক-কন্ডাক্টর নারী গাজায় যুদ্ধবিরতি: হামাসের সঙ্গে ট্রাম্পের জামাতার বৈঠক সূত্রাপুরে শ্রমিক মিতুল হত্যার ঘটনায় গ্রেপ্তার ১০ গল্পটা ঢাকাই সিনেমার দুই ‘মালকা বানুর’র অবিবাহিত বন্ধুকে যে কথাগুলো বলবেন না ওমরাহ ভিসায় সৌদি আরবের নতুন নির্দেশনা ‘ম্যাচিউরড’ পুরুষ স্ত্রীকে এ কথা কখনও বলেন না কাঠমান্ডুতে বিমানে যান্ত্রিক ত্রুটি: বিকল্প ফ্লাইটে ফিরছেন ১২৭ যাত্রী নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন এমআরটি লাইন-৫-এর ব্যয় বাড়ছে ১২৬%, ৪১ হাজার কোটি থেকে এক লাফে ৯৩ হাজার কোটি টাকা সাধারণ জনগণের জন্য কষ্টকর হলেও সরকারি চাকুরেদের পে-স্কেল ঘোষণা অচিরেই: মুখ্যসচিব নোয়াখালীতে প্রকাশ্যে হোটেল ম্যানেজারকে কুপিয়ে ৫ লাখ টাকা লুট ১৫ আগস্টের বৈঠক সন্দেহে আওয়ামীপন্থি জ্যেষ্ঠ আইনজীবীসহ ১৫ নেতাকর্মী গ্রেপ্তার, আইনজীবীদের নিন্দা পঁচাত্তরের ১৫ই আগস্টের পর বঙ্গবন্ধুর কন্যাদের আশ্রয়দাতা হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতিচারণ প্রধানমন্ত্রীর মুখ্যসচিব: বর্তমানে বিদ্যুৎ-গ্যাস সংকটের দায় সরকারের নয় ১৩০০ কোটি টাকা খরচে দেশের আনাচে-কানাচে বসবে ১০ লাখ এআই ক্যামেরা, নাগরিকের গতিবিধি নজরদারিতে! শেখ হাসিনার ভার্চুয়াল অংশগ্রহণে জার্মানিতে ১৫ই আগস্টের শোকসভা অনুষ্ঠিত