সাকিবের বাবাকে হত্যা মামলায় আসামি করার দাবি ছাত্রদল সম্পাদকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪

সাকিবের বাবাকে হত্যা মামলায় আসামি করার দাবি ছাত্রদল সম্পাদকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ অক্টোবর, ২০২৪ |
মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য ক্রিকেটার সাকিব আল হাসানের বাবাকে ছাত্রদল নেতা মেহেদি হাসান রাব্বি হত্যা মামলায় আসামি করার দাবি জানিয়েছেন সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। একইসঙ্গে ছাত্র আন্দোলন চলাকালে মাগুরায় ১০ জন নিহত হলেও সেসব মামলার আসামি গ্রেফতার না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেন তিনি। বুধবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে জেলা শহরের বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এ সময় মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি আবদুর রহিম, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়কসহ নেতারা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, আগস্টে ছাত্র আন্দোলনে

মাগুরায় জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের দুই নেতাসহ মোট ১০ জন হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। খবর নিয়ে জানতে পেরেছি সেসব মামলা বিশেষ করে মাগুরা জেলা জাতীয়তাবাদী ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক রাব্বি হত্যা মামলার একজন আসামিও এখন পর্যন্ত গ্রেফতার হয়নি। এ বিষয়টি খুবই উদ্বেগ এবং উৎকণ্ঠার। এছাড়া আমরা শিক্ষক, শিক্ষার্থী, সুশীল সমাজের লোকদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি ছাত্রদল নেতা রাব্বি হত্যাকাণ্ডের আগে ৪ আগস্ট মাগুরা শহরে অবৈধ সরকারের এমপি সাকিব আল হাসানের বাবা অস্ত্রশস্ত্রসহ মিছিলের নেতৃত্ব দিয়েছেন। অথচ এ হত্যা মামলায় তাকে আসামি না করার ঘটনা রহস্যজনক। তিনি বলেন, আমরা মাগুরা পুলিশ সুপারকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে আমাদের উদ্বেগের বিষয়টি জানিয়েছি। একইসঙ্গে রাব্বি

হত্যা মামলায় সাকিবের বাবা মাশরুর রেজা কুটিলকে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছি। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল এবং ছাত্রদলের যৌথ কর্মিসভায় অংশ নিতে মঙ্গলবার মাগুরায় আসেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন। মাগুরায় নেতারা ছাত্র আন্দোলনে নিহতদের কবর জিয়ারত করেন এবং তাদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু