সবজির বাজারে ক্রেতাদের ‘পৌষ মাস’, কৃষকের ‘সর্বনাশ’ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৮ January, ২০২৫

সবজির বাজারে ক্রেতাদের ‘পৌষ মাস’, কৃষকের ‘সর্বনাশ’

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৮ January, ২০২৫ |
শীতকালীন মৌসুমে বেশ কিছু দিন ধরে বাজারে সব ধরনের সবজি পাওয়া যাচ্ছে তুলনামূলক কম দামে। এখন মাঘ মাস চললেও ক্রেতাদের জন্য সবজির বাজারে এখনও চলছে “পৌষ মাস”। অন্যদিকে, মেহেরেপুরের কয়েকটি গ্রামে নষ্ট হয়ে যাওয়া ফুলকপি এখন গো-খাদ্য হিসেবে ব্যবহার করছেন স্থানীয়রা। বগুড়ার মহাস্থানে সবজির মোকামে সব রকম সবজির দাম গিয়ে ঠেকেছে তলানিতে। তাই বলা যায় সবজি বাজারে কৃষকের এখন “সর্বনাশ”। কিছু সবজির মৌসুম না হওয়ায় সেই সবজিগুলোর দাম কিছুটা বেশি। এর মধ্যে রয়েছে বরবটি, করলা। এগুলোই এখন বাজারের সবচেয়ে বেশি দামি সবজি। বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকায়। শুক্রবার (১৭ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজারে সবজির দামের এমন তথ্য পাওয়া গেছে। দেখা গেছে, প্রতি কেজি

লম্বা বেগুন বিক্রি হচ্ছে ৪০ টাকায়, গোল বেগুন প্রতি কেজি ৫০ টাকা। এ ছাড়া ঝিঙা প্রতি কেজি ৬০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি মুঠো ১০ টাকা, শসা প্রতি কেজি ৪০ টাকা, শালগম প্রতি কেজি ২০ টাকা, মূলা প্রতি কেজি ২০ টাকা, টমেটো প্রতি কেজি ৫০ টাকায়। রাজধানীতে বরবটি বিক্রি হচ্ছে প্রতি কেজি ৮০ টাকা, করলা প্রতি কেজি ৮০ টাকা, বিচিওয়ালা শিম প্রতি কেজি ৬০ টাকা, সাধারণ শিম প্রতি কেজি ৩০ টাকা, মটরশুঁটি প্রতি কেজি ১০০ টাকা, ফুলকপি ও বাঁধাকপি প্রতি পিস ২০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, পেঁপে প্রতি কেজি ৪০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ৬০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি

কেজি ২০ টাকা, ক্ষিরা প্রতি কেজি ৪০ টাকা, গাজর প্রতি কেজি ৫০ টাকা এবং কাঁচা টমেটো প্রতি কেজি ২০ টাকায়। অন্যদিকে, মেহেরপুরের সাহারবাটি গ্রামসহ কয়েকটি গ্রামে স্বল্প পুঁজিতে বেশি মুনাফার আশায় শীতাকালীন ফুলকপি চাষ করলেও এখন ক্রেতা না পাওয়ায় ক্ষেতেই নষ্ট হচ্ছে। ঋণের টাকায় অনেকেই ফুলকপি চাষ শুরু করেন, ঋণ পরিশোধ নিয়ে তারা পড়েছেন দুশ্চিন্তায়। কৃষকরা বলছেন, প্রতি বছর শীতকালীন সবজি হিসেবে ফুলকপির ব্যাপক চাহিদা থাকে। চাহিদা থাকায় দামও ভালো পান তারা। লাভের আশায় চলতি মৌসুমেও অনেকেই ফুলকপির চাষাবাদ করেছেন। কিন্তু এ বছর নানা জাতের সবজিতে বাজার ভরে গেছে। পাশাপাশি ফুলকপির উৎপাদনও ভালো হয়েছে। তবে মুনাফার অঙ্ক পড়ে আছে শূন্যের ঘরে। প্রতি

পিস কপির উৎপাদন খরচ যেখানে ৭ থেকে ৮ টাকা। সেখানে বর্তমান বাজারে চাষিদের ক্ষেতে প্রতি পিস ফুলকপি বিক্রি হচ্ছে ৩ থেকে ৫ টাকায়। ফলে উৎপাদন খরচের অর্ধেকও উঠছে না। এদিকে, বগুড়ার মহাস্থানের মোকামে সব রকম শীতকালীন সবজি পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০ টাকা কেজির মধ্যে। সবজির অব্যাহত দাম কমায় বিপাকে পড়েছেন কৃষকেরা। উৎপাদিত সবজি বিক্রি করে উৎপাদন খরচের টাকাও উঠাতে পারছেন না বলে তাদের দাবি। দেখা গেছে, আলুর কেজি ২৫, শিম ১০, বেগুন-করলা ২৫ এবং টমেটো পাইকারিতে বিক্রি হচ্ছে ৩০ টাকায়। সবচেয়ে কম ২ টাকা কেজিতে বিক্রি হচ্ছে মূলা। আর ফুলকপি প্রতিপিস মাত্র ৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতিপিস বাঁধাকপি বিক্রি হচ্ছে ১০ টাকায়।

এছাড়া প্রতিকেজি মিষ্টি কুমড়া ১২ টাকা, কাঁচা মরিচ ২০ টাকা ও পেঁয়াজ বিক্রি হচ্ছে ৪০ টাকায়। কৃষকরা বলছেন, বাজারে যে দামে সবজি বিক্রি হচ্ছে তাতে উৎপাদন খরচও উঠছে না। তবে উৎপাদন খরচ না উঠলেও জমিতে নষ্ট হওয়ার হাত থেকে রক্ষায় সবজি কম দামেই বিক্রি করতে বাধ্য হচ্ছেন। এদিকে সবজির দাম কমায় কৃষকের পাশাপাশি বিপাকে আড়তদাররাও। তারা জানান, সবজির সরবরাহ বাড়ায় কমে গেছে দাম। এতে লাভ ওঠানো মুশকিল হয়ে পড়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু