শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫
     ৯:৫০ পূর্বাহ্ণ

শোবিজে হেনস্তার শিকার, অভিনয় ছাড়ার ঘোষণা দিলেন আলিজাহ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২ সেপ্টেম্বর, ২০২৫ | ৯:৫০ 201 ভিউ
পাকিস্তানি টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী আলিজাহ শাহ শোবিজ জগৎ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি স্পষ্ট করে লিখেছেন, বিনোদন দুনিয়ায় তার অভিজ্ঞতা এতটাই যন্ত্রণাদায়ক যে তিনি আর কখনো ফিরতে চান না। আলিজাহ জানান, শোবিজে তাকে একদিকে হেনস্তা, হয়রানি ও বকেয়া বেতনের মতো সমস্যায় পড়তে হয়েছে, অন্যদিকে সহকর্মীদের অমানবিক আচরণও সহ্য করতে হয়েছে। সেই অভিজ্ঞতা তার মনে গভীর ক্ষত তৈরি করেছে। তার ভাষায় ‘যারা মনে করেন আমি কাজ পাওয়ার জন্য বা প্রচারের জন্য এসব বলেছি, তাদের ধারণা সম্পূর্ণ ভুল। এই ইন্ডাস্ট্রির কারণে আমি পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে ভুগছি। আমাকে এমনভাবে অপমান করা হয়েছে যে নিজের প্রতিই ঘৃণা জন্মেছে। মুখ খোলা মনোযোগ আকর্ষণের জন্য

নয়, বরং অন্ধকার থেকে বেরিয়ে আসার একমাত্র উপায়।’ আলিজাহ আরও বলেন, তিনি আর কোনো প্রজেক্ট বা সহানুভূতি চান না। বরং দোয়া করেন যেন এই ইন্ডাস্ট্রিতে আর কখনো না আসতেন ‘দিনের পর দিন ১২ ঘণ্টা ধরে আমাকে সেটে কোনো মূল্যহীন বস্তুর মতো ব্যবহার করা হয়েছে। আমি আর কখনো ফিরছি না, কারণ এই জগৎ আমাকে যা দিয়েছে, তা আমি ভুলতে পারব না।’ ব্যক্তিগত কষ্টের কথা জানিয়ে তিনি লিখেছেন ‘অনেক রাত আছে যখন আমি দম বন্ধ হয়ে আসা পর্যন্ত কেঁদেছি। এমন দিনও গেছে যখন স্মৃতিগুলো আমাকে এতটাই অসুস্থ করেছে যে বমি করতে করতে শরীর ভেঙে পড়েছে। এই যন্ত্রণা সত্যিকারের, এটি আমার শরীর আর হৃদয়ে রয়ে

গেছে। আমি শুধু একা থাকতে চাই।’ এর আগে চলতি বছরের জুলাই মাসেও আলিজাহ শাহ শোবিজের অন্ধকার দিকগুলো নিয়ে সরব হয়েছিলেন। তিনি অভিযোগ করেছিলেন, ইন্ডাস্ট্রিতে হয়রানি, বেতন আটকে রাখা এবং বিষাক্ত পরিবেশের শিকার হয়েছেন। আলোচিত ২০২১ সালের র‍্যাম্পে পড়ে যাওয়ার ঘটনাটিও তার মানসিক যন্ত্রণাকে আরও গভীর করে তুলেছিল।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা