রহমানের জীবনে বঙ্গললনা মোহিনী! সেই কারণেই সায়রার সঙ্গে বিচ্ছেদ? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪

রহমানের জীবনে বঙ্গললনা মোহিনী! সেই কারণেই সায়রার সঙ্গে বিচ্ছেদ?

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ |
বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করার পর থেকে ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মাঝে এ বার মুখ খুললেন রহমানের মেয়ে। বুধবার রাতে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন এআর রহমান ও তাঁর স্ত্রী সায়রা বানু। তার ঘণ্টাখানেকের মধ্যে রহমানের ট্রুপের সহযোগী মোহিনী দে-ও তাঁর স্বামীর সঙ্গে বিচ্ছেদের কথা ঘোষণা করেন। আর তার পরেই দুইয়ে-দুইয়ে চার করতে শুরু করেন অনেকে। সমাজের নীতিপুলিশেরা আঙুল তুলতে শুরু করেন মোহিনীর দিকে। তাঁদের ধারণা, এই বঙ্গললনার কারণেই নাকি ঘর ভেঙেছে সুরকারের। যদিও লোকের কথায় কান দেওয়ার পাত্রী নন মোহিনী। দিব্যি শো করছেন, নিজের স্বাভাবিক জীবনযাপন করছেন। কিন্তু, আতশকাচের তলায় যেন বার বার রাখা হচ্ছে অস্কারপ্রাপ্ত সুরকার রহমানকে। ক্রমাগত সমালোচনা, কটাক্ষের মাঝে এ

বার মুখ খুললেন রহমানের মেয়ে। এই বিচ্ছেদ নিয়ে এআর রহমানের স্ত্রীর আইনজীবী বন্দনা শাহ জানিয়েছেন, দীর্ঘ তিক্ততা এই বিচ্ছেদের নেপথ্য কারণ। উভয় পক্ষই আপ্রাণ চেষ্টা করেছিলেন মিটিয়ে নিতে। কিন্তু তা আর সম্ভব নয়। ফলে দীর্ঘ দাম্পত্যের পর এই সিদ্ধান্ত নিতে যথেষ্ট কষ্ট হয়েছে তাঁর। কিন্তু সায়রা অপারগ। তাঁদের বিচ্ছেদের পর বিপুল অঙ্কের খোরপোশ পাবেন সায়রা, এই নিয়ে ইতিমধ্যেই নানা কথা শোনা যাচ্ছে বিভিন্ন মহলে। তবে সেই সব কথা উড়িয়ে দিয়েছেন সায়রার আইনজীবী। তিনি পাশাপাশি এই বিষয়টাও স্পষ্ট করে দিয়েছেন, রহমান-সায়রার বিয়ে ভাঙলেও বন্ধুত্ব অটুট। এর পর স্পষ্ট ভাষায় তিনি জানান, তাঁদের এই বিচ্ছেদের সঙ্গে মোহিনীর কোনও সংযোগ নেই। রহমান ও সায়রার দীর্ঘ

দাম্পত্যে তিন সন্তান রয়েছে তাঁদের। দুই মেয়ে খাতিজ়া, রহিমা এবং এক ছেলে আমিন। খাতিজ়া বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আমিন অবশ্য সর্ব ক্ষণ বাবার পাশে পাশে। মেয়ে রহিমা অবশ্য অনেক বেশি সোজাসাপটা কথা বলেন। তিনি এই সমালোচনার মাঝে ইনস্টাগ্রামে লেখেন, ‘‘সর্বদা মনে রাখবেন, গুজবের জন্ম দেয় নিন্দকেরা। ছড়িয়ে দেয় বোকারা। সেটা বিশ্বাস করে নির্বোধরা।’’ আসলে নাম না করেই বাবাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবের কড়া জবাব দিলেন রহিমা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
নিউমার্কেটে ফুটপাতে দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৪ কলম্বিয়ায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ২২৪ সৌদির সামরিক সরঞ্জাম বহনকারী জাহাজে হুথিদের হামলা পে-স্কেলের গেজেটের দাবিতে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি সাভারে পাঁচ হাতবোমাসহ যুবক আটক, একটি ভবন ঘিরে সিটিটিসির অভিযান ‘ওসি ফরমান আলী বলছি’, ভয় দেখিয়ে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকরা তিন ধাক্কায় নাজুক এসএসসির ফল স্থানীয় সরকার নির্বাচন: বিএনপির আরেক ‘এসিড টেস্ট’ বাড়িতে ঢুকে যুবদল নেতাকে গুলি, অভিযোগ জামায়াত-শিবিরের বিরুদ্ধে কুষ্টিয়ায় জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার অভিযোগ ‘মুক্তিযোদ্ধা কোটা’ বদলে যাচ্ছে ‘জুলাই কোটা’-তেঃ বিমানে জুলাই যোদ্ধাদের ৫০ শতাংশ পর্যন্ত ছাড়ের ঘোষণা রাঙামাটিতে ডিবিসির প্রতিনিধি সৈকত রঞ্জনকে সাদা পোশাকধারী ব্যাক্তিদের তুলে নেওয়ার অভিযোগ সারাদেশে ১০ ঘণ্টার ব্যবধানে লোডশেডিংয়ের নতুন রেকর্ডঃ বন্ধ ৪১ বিদ্যুতকেন্দ্র নেত্রকোণায় ৭৯ শতাংশ লোডশেডিং, নিরাপত্তা চেয়ে পল্লী বিদ্যুতের চিঠি — বিদ্যুৎ না পেয়ে ক্ষুব্ধ জনতার হামলার ইতিহাস কি ফিরছে? ৫০ লাখ চাঁদা না দেওয়ায় প্রবাসীর বাড়িতে গুলি: চট্টগ্রামে শিবির সাজ্জাদ গ্যাংয়ের নতুন আতঙ্ক সুবর্ণচরে মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে হাজারো মানুষের শপথ বাংলাদেশ সফরে না এসে আফগানিস্তানের সঙ্গে সিরিজ খেলবে ভারত দখল করা জায়গায় ইসলাম শিক্ষার নামে নির্মাণাধীন মাদরাসা তদন্তে গিয়ে হামলার শিকার পুলিশ যেমন থাকবে আগামী কয়েকদিনের আবহাওয়া হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু