যুদ্ধ শুরুর পর ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫
     ৪:১৫ অপরাহ্ণ

যুদ্ধ শুরুর পর ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে হামাস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ জানুয়ারি, ২০২৫ | ৪:১৫ 85 ভিউ
ইসরাইলের সঙ্গে যুদ্ধ শুরুর পর ২০২৩ সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত প্রায় ১৫ হাজার সশস্ত্র যোদ্ধা নিয়োগ দিয়েছে ফিলিস্তিনের স্বধীনতাকামী গোষ্ঠী হামাস। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কংগ্রেসের কয়েকটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে হামাস ১০ থেকে ১৫ হাজার যোদ্ধা নিয়োগ দিয়েছে, যা ইসরাইলের জন্য হুমকি বলে মনে করছে যুক্তরাষ্ট্র। মার্কিন কংগ্রেসের সূত্রগুলো আরও জানিয়েছে, দেড় বছরের যুদ্ধে প্রায় একই সংখ্যক হামাসের যোদ্ধা নিহত হয়েছে। সূত্রগুলো বলছে, হামাস অব্যাহতভাবে নতুন নতুন সদস্য নিয়োগ দিয়েছে, যাদের অধিকাংশই তরুণ ও অপ্রশিক্ষিত। এ বিষয়ে মার্কিন গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের কাছে তথ্য চাওয়া হলে তারা রয়টার্সের কাছে কোনো মন্তব্য করতে

রাজি হয়নি। এর আগে গত ১৪ জানুয়ারি সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিঙ্কেন বলেছিলেন, হামাস এ পর্যন্ত যত সংখ্যক যোদ্ধা হারিয়েছে, ঠিক তত সংখ্যক নতুন যোদ্ধা আবার নিয়োগও দিয়েছে। ফলে গাজা উপত্যকায় একটি স্থায়ী যুদ্ধ চলার আশঙ্কা রয়েছে। তবে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর দাবি, গাজাযুদ্ধে প্রায় ২০ হাজার হামাস যোদ্ধা নিহত হয়েছে। হামাসে নতুন যোদ্ধা নিয়োগের বিষয়টি এর আগেও স্বীকার করেছিলে হামাসের সশস্ত্র শাখার মুখপাত্র আবু উবাইদা। গত বছরের জুলাইয়ে তিনি বলেছিলেন, ‘হামাস হাজার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিতে সক্ষম।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা বাংলাদেশি নাবিকসহ তেলবাহী জাহাজ জব্দ করল ইরান ট্রাম্পের ‘যুদ্ধবিরতি’ বললেও থাইল্যান্ড-কম্বোডিয়া সংঘাত চলছে যুক্তরাজ্যে নাগরিকত্ব হারানোর ঝুঁকিতে বাংলাদেশি বংশোদ্ভূতসহ ৯০ লাখ মানুষ ঋণের জালে আটকে পড়া বাংলাদেশ: ইউনুসের অবৈধ সরকারের ব্যর্থতার চূড়ান্ত প্রমাণ হাদির ওপর গুলি: পূর্বেই ‘সাজানো হামলার’ ভবিষ্যদ্বাণী করে ভাইরাল ফেসবুক স্ট্যাটাস! আসিফ মাহমুদের বিরুদ্ধে হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ ও আল্টিমেটাম দিলেন ডাল্টন হীরা বিশ্ব স্বাস্থ্য সংস্থায় সায়মা ওয়াজেদকে পুনর্বহালের জোরালো উদ্যোগ: নেতৃত্বে ভারত, সিদ্ধান্ত হতে পারে আগামী সপ্তাহেই ‘ওই নূতনের কেতন ওড়ে’ হাদির জন্য কাঁদছে পুরো বাংলাদেশ রাজধানীতে চলন্ত বাসে আগুন ৪০ টাকার পেঁয়াজ ১৫০ টাকায় বিক্রি! মেট্রোরেল চলাচল শুরু বৈশ্বিকভাবে নেতিবাচক পরিস্থিতিতে ব্যাংক খাত ২০২৬ সালের এইচএসসি পরীক্ষা নিয়ে নতুন নির্দেশনা রোজা শুরু হতে আর কতদিন বাকি? বিশ্ববাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, নতুন রেকর্ড রুপায় যুক্তরাজ্যে জাদুঘর থেকে ৬০০-র বেশি নিদর্শন চুরি ভারতসহ এশীয় দেশগুলোর ওপর ৫০% শুল্ক আরোপ করল মেক্সিকো রজনীকান্তের প্রথম পছন্দ ছিলেন ঐশ্বরিয়া