যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৬ শতাংশ শুল্ক কার্যকর – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫
     ১১:৪৯ অপরাহ্ণ

যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর ৩৬ শতাংশ শুল্ক কার্যকর

ডেস্ক নিউজ
আপডেটঃ ৭ আগস্ট, ২০২৫ | ১১:৪৯ 76 ভিউ
যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের ওপর নতুন শুল্কহার আজ বৃহস্পতিবার (৭ আগস্ট) থেকে কার্যকর হয়েছে। এর ফলে তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যে গড়ে ২০ শতাংশ পাল্টা শুল্কসহ সর্বমোট ৩৬ শতাংশ শুল্ক দিতে হবে। তবে এখনো এ বিষয়ে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের চূড়ান্ত কোনো বাণিজ্য চুক্তি হয়নি। খসড়া পর্যায়ে আলোচনা চলমান রয়েছে বলে বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে। শুল্ক পরিশোধের দায়িত্ব আমদানিকারকের ব্যবসায়ীরা জানিয়েছেন, এই অতিরিক্ত শুল্ক মূলত পরিশোধ করবেন যুক্তরাষ্ট্রের আমদানিকারকেরা। রপ্তানিকারকের দায়িত্ব থাকে কেবল পণ্য জাহাজীকরণের পর্যায় পর্যন্ত। তারা আরও বলেন, প্রতিযোগী দেশের তুলনায় বাংলাদেশের অবস্থান এখনো প্রতিকূল নয়। তবে দীর্ঘমেয়াদে রপ্তানিতে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখতে শুল্ক কমানোর আলোচনায় সরকারকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন

তারা। ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত ও পটভূমি জানা গেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে বাংলাদেশের ওপর নতুন শুল্কহার চূড়ান্ত করেন। এর আগে গত এপ্রিলে ৩৭ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেওয়া হয়েছিল, যা পরে জুলাইয়ে কমিয়ে ৩৫ শতাংশ করা হয়। শেষপর্যন্ত তা আরও হ্রাস করে ২০ শতাংশে নামানো হয়। যুক্তরাষ্ট্র সরকারের জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, এই নতুন হার ৭ আগস্ট থেকে কার্যকর হয়েছে। রপ্তানি খাতে প্রভাব বাংলাদেশ পোশাক রপ্তানিকারক ও প্রস্তুতকারক সমিতি (বিজিএমইএ) জানিয়েছে, পূর্বে যুক্তরাষ্ট্রে রপ্তানিকৃত পণ্যের ওপর গড়ে ১৬.৫ শতাংশ শুল্ক দিতে হতো। নতুন পাল্টা শুল্ক আরোপের ফলে মোট শুল্কহার দাঁড়াবে প্রায় ৩৬.৫ শতাংশ, যদিও তা পণ্যভেদে ভিন্ন হবে। নিট পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি

বিকেএমইএ’র নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসান বলেন, “চুক্তি না হলেও যুক্তরাষ্ট্র তাদের আমদানি নীতিমালার আওতায় এই শুল্ক কার্যকর করেছে। বাংলাদেশি রপ্তানিকারকরা এতে সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন না, তবে প্রতিযোগিতামূলক দিক থেকে এটি আমাদের জন্য চ্যালেঞ্জ হতে পারে।” যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম পোশাক বাজার বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের একক বৃহত্তম বাজার। দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানির ৮৬ শতাংশই হলো তৈরি পোশাক পণ্য। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে প্রায় ৭.৫৪ বিলিয়ন ডলার মূল্যের পোশাকপণ্য রপ্তানি করেছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা