মার্কিন সেনা থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ট্রাম্প – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪

মার্কিন সেনা থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে দেওয়ার পরিকল্পনায় ট্রাম্প

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ |
‘সানডে টাইমস’ এর এক রিপোর্ট দাবি করেছে, ডোনাল্ড ট্রাম্প এবার মার্কিন সেনা থেকে ট্রান্সজেন্ডারদের সরিয়ে ফেলার পরিকল্পনায় রয়েছেন। রিপোর্টের দাবি, তাঁদের 'মেডিক্যালি ডিসচার্জ' বা মেডিক্যাল প্রেক্ষাপটে সেনা থেকে ছেড়ে দেওয়া হবে। যার অর্থ হল, তাঁদের সম্ভবত পরিষেবায় ‘আনফিট’ হিসাবে তুলে ধরা হবে। ৭৮ বছর বয়সী ট্রাম্প তাঁর প্রথম টার্মেও এমন ধরনের এক নির্দেশ দিয়েছিলেন। এবার ট্রাম্প ২.০ প্রশাসন! ট্রাম্প তাঁর প্রেসিডেন্ট পদের প্রথম মেয়াদকালে ট্রান্সজেন্ডারদের সেনায় প্রবেশ থেকে রুখে দেন। তবে যে সমস্ত ট্রান্সজেন্ডাররা সেনায় কর্মরত, তাঁদের নিয়ে কোনও পদক্ষেপ সেবার নেননি ট্রাম্প। তবে রিপোর্ট বলছে, এবারে তেমনটা নাও হতে পারে। যে ট্রান্সজেন্ডাররা মার্কিন সেনায় বর্তমানে কর্মরত, তাঁদের সেনা থেকে সরিয়ে দিতে পারে

ট্রাম্প প্রশাসন। বর্তমানে মার্কিন সেনায় ১৫০০০ জন ট্রান্সজেন্ডার কর্মরত। তবে, এর আগে, মার্কিন সেনায় ট্রান্সজেন্ডারদের নিয়ে ডোনাল্ড ট্রাম্পের নিষেধাজ্ঞাকে ক্ষমতায় এসে তুলে দেন জো বাইডেন। এবার সেই জো বাইডেন মার্কিন মুলুকে ক্ষমতাচ্যূত। মসনদে ট্রাম্প। সেবার বাইটেনের পদক্ষেপে ২,২০০ সার্ভিস পার্সোনালকে ট্রান্সজেন্ডার হিসাবে তুলে ধরা হয়। বাকিরা, যে লিঙ্গ নিয়ে জন্মে ছিলেন, তার থেকে পরে লিঙ্গ বদল করেছেন বলে বিবেচিত হয়েছিলেন। সূত্র: হিন্দুস্থান টাইমস

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’ ডাকসু সংগ্রহশালায় জিন্নাহর ছবি, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ঢাবি প্রশাসন ইউনূস ও তার উপদেষ্টাদের মহা লুটপাট-অর্থ পাচারের খতিয়ান ক্রমশ প্রকাশ্যে BRICS থেকে দূরত্ব: বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সুযোগ কি বিসর্জনের পথে?