মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪

মন্ট্রিয়লে বাংলাদেশ হাইকমিশনের কনস্যুলার সেবা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ নভেম্বর, ২০২৪ |
কানাডার মন্ট্রিয়লে দুই দিনব্যাপী কনস্যুলার সেবা শুরু করেছে অটোয়াস্থ বাংলাদেশ হাইকমিশন। বাংলাদেশি অধ্যুষিত শার্লেভোয়াঁ এলাকার ১২৪০ রু আইল্যান্ডে একটি চার্চের হল রুমে শনিবার (১৬ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই সেবা দেওয়া হয়। প্রথম দিন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশির পাসপোর্ট, ভিসা, নো ভিসা রিকোয়ারমেন্ট (এনভিআর) সহ প্রয়োজনীয় অন্যান্য কার্যক্রম সম্পন্ন করা হয়। রবিবার (১৭ নভেম্বর) একই স্থানে একই সময়সূচি অনুযায়ী কনসুলার সেবা প্রদান করা হবে। অটোয়া থেকে ডেপুটি হাইকমিশনার কাজী রাসেল পারভেজের নেতৃত্বে হাইকমিশনের একটি টিম মন্ট্রিয়লে এই কার্যক্রম পরিচালনা করছে। হাইকমিশনের প্রথম সচিব হাসান আল বাশার জানান, প্রযুক্তিগত সমস্যার কারণে নো ভিসা রিকোয়ারমেন্ট এবার মেশিন রিডেবল ভিসার পরিবর্তে সাময়িকভাবে স্ট্যাম্পের

(সিল) ওপর হাতে লিখে সেটি প্রদান করতে হচ্ছে। তবে সংশ্লিষ্ট বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঝামেলা এড়াতে এসংক্রান্ত একটি সত্যায়িত পত্রও সংযুক্ত করে দেওয়া হচ্ছে। এবার নো ভিসা রিকোয়ারমেন্ট সিল সঙ্গে সঙ্গেই দেওয়া হচ্ছে। ফলে প্রিপেইড খাম কেনা (প্রায় ২৮ ডলার) সাশ্রয় হচ্ছে সেবা গ্রহীতাদের।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা