ভালো আছেন ক্যান্সার আক্রান্ত সাবিনা ইয়াসমিন, জানালেন দেশ গড়ার আহ্বান – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪

ভালো আছেন ক্যান্সার আক্রান্ত সাবিনা ইয়াসমিন, জানালেন দেশ গড়ার আহ্বান

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ সেপ্টেম্বর, ২০২৪ |
‘কিংবদন্তি’, ‘বরেণ্য’, ‘নন্দিত’, ‘শতবর্ষের সেরা’– এমন অসংখ্য বিশেষণ যে কণ্ঠশিল্পীর নামের পাশে শোভা পায়– সেই সাবিনা ইয়াসমিনের জন্মদিন আজ। প্রতিবছর এই দিনটি কাটে অগণিত ভক্ত-শ্রোতা, অনুরাগী আর কাছের মানুষদের শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময়ের মধ্য দিয়ে। এবার তার ব্যতিক্রম হবে না। তবে নিজ থেকে আজকের দিনটি আলাদা করে উদযাপনের কোনো পরিকল্পনা নেই বলে জানান সাবিনা ইয়াসমিন। তিনি বলেন, ‘কোনো উপলক্ষ্যকে ঘিরে যে আয়োজনই করা হোক না কেন, সেখানে প্রাণের স্পন্দন খুঁজে পাওয়া যাবে না, যদি না পরিবেশ-পরিস্থিতি স্বাভাবিক থাকে। এই সময়টা তেমনি– যেখানে দাঁড়িয়ে ঘটা করে জন্মদিন পালন করা চোখে পড়ার মতো বিষয়। যখন দেশের মানুষ দুর্যোগের মধ্য দিয়ে যাচ্ছে,

তখন আর যা-ই হোক জন্মদিন উদযাপনের কথা ভাবতেও পারিনা; বরং আজকের এই দিনেও সবাইকে আহ্বান জানাতে চাই, বানভাসি মানুষদের পাশে থাকার। বলতে চাই, আসুন, আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নে কাজ করে যাই। নতুন করে দেশটা গড়ে তুলি। এরপর সবকিছু যখন স্বাভাবিক হয়ে উঠবে, তখন না হয় জন্মদিন উপলক্ষ্যে কিছু একটা করা যেতে পারে।’ জন্মদিনের স্মৃতিচারণ করতে গিয়ে সাবিনা ইয়াসমিন বলেন, ‘ছোটবেলায় ঈদের নতুন জামাকাপড় যেভাবে লুকিয়ে রাখতাম, একইভাবে জন্মদিনের আগেও সেটাই করতাম। তখকার আনন্দটা ছিল অন্যরকম। পরিবারের মধ্যকার সেই আনন্দ ভীষণ মিস করি। এখনও জন্মদিন এলে আব্বা, আম্মা ও বোনদের কথা খুব মনে পড়ে। তাদের শূন্যতা অনুভব করি।

ভক্তদের ভালোবাসার সেই শূন্যতা কিছুটা হলেও ভুলে থাকতে সাহায্য করে।’ এদিকে অসুস্থতার কারণে গত ফেব্রুয়ারি মাসে চিকিৎসার জন্য দেশের বাইরে গিয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে দীর্ঘ তিন মাস চিকিৎসা নিয়েছেন তিনি। ফিরেছেন মে মাসের শেষ সপ্তাহে। এখন চিকিৎসকের নিয়ম মেনে চলছেন এবং ঔষধ গ্রহণ ছাড়াই বেশ ভালো আছেন বলেও জানিয়েছেন এই শিল্পী। পাঁচ দশকের বেশি সময় ধরে গানের ভুবনে সাবিনা ইয়াসমিনের পদচারণা। ১৯৬২ সালে ‘নতুন সুর’ সিনেমায় সংগীত পরিচালক রবিন ঘোষের সুরে শিশুশিল্পী হিসেবে প্রথম গান করেন সাবিনা ইয়াসমিন। তবে প্লেব্যাক শিল্পী হিসেবে আত্মপ্রকাশ করেন ১৯৬৭ সালে আলতাফ মাহমুদের সুরে গাওয়া ‘আগুন নিয়ে খেলা’ সিনেমার ‘মধু জোছনা দীপালি’ গানের মধ্য

দিয়ে। সেই শুরু এরপর আর থেমে থাকার অবকাশ পাননি। গেয়ে চলেছেন একের পর এক গান। তাঁর গাওয়া অজস্র গান যুগ যুগ হৃদয়ে আন্দোলিত করে যাচ্ছে সংগীতপ্রেমীদের। শ্রুতিমধুর কণ্ঠ অনবদ্য গায়কী দিয়ে একদিকে তিনি যেমন জয় করেছেন অগণিত শ্রোতার ভালোবাসা, তেমনি পেয়েছেন সর্বোচ্চ ১৪ বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার’সহ অগণিত পুরস্কার ও সম্মাননা।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সৌদি আরবে ঘুমের মধ্যে প্রবাসীর মৃত্যু পথে পথে ভাড়া নৈরাজ্য লঞ্চের ভাড়া ৬০% বাড়ানোর দাবি রেলে ব্যয় বাড়ল বাড়বে লোকসান বিদেশগামী শ্রমিকদের কল্যাণ ফি বাড়ল ৮৬ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ গুগলকে ৪০৩ মিলিয়ন ইউরো জরিমানা গণমাধ্যমে মন্তব্যের জেরে সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর নোটিশ দিচ্ছে বিসিবি কল্যাণ ফি বাড়ল সাড়ে পাঁচ হাজার, শ্রমিকের টাকার ব্যবহার নিয়ে প্রশ্ন ছাত্রদলের ‘লীগবিরোধী মিছিল’ এর পরে থানার সামনেই ‘জয় বাংলা স্লোগান’ দিয়ে ছাত্রলীগের পাল্টা মিছিল পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া এশিয়ান গেমসে ৪০ বছর পর বাংলাদেশের প্রথম ব্যক্তিগত পদক নিশ্চিত করলেন জিন্নাত রিটেনে পাস করলে অ্যাডমিট কার্ড নিয়ে আসবা, ফোন করে দেব: ফজলুর রহমান ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর! তেলের দাম বৃদ্ধি পদত্যাগ চাওয়ার মতো বিষয় স্বীকার করে তথ্য উপদেষ্টা বলেন “তবে এখন চাওয়া উচিত হবে না” ট্রাইব্যুনালের পূর্ণাঙ্গ রায় প্রকাশ: হত্যা বা দমনপীড়নে সম্পৃক্ততা ছাড়াই ১০ বছরের সাজা পেলেন ইনু এনডিটিভিকে প্রথমবারের মতো লাইভ সাক্ষাৎকারে ‘দেশে ফেরার ব্যাপারে দৃঢ়প্রতিজ্ঞ’ শেখ হাসিনা ইউরোপের সঙ্গে সম্পর্ক আগাতে কিনতে হবে এয়ারবাস: ফরাসি রাষ্ট্রদূত ইতালিতে স্কুলে বোরকা-নিকাব নিষিদ্ধের ঘোষণা মেলোনির, প্রশ্নে অভিবাসী শিক্ষার্থী নীতি ধানমন্ডি লেক থেকে আবারও ভাসমান লাশ উদ্ধার: কোথায় না মিলছে লাশ, সৌন্দর্যের প্রতীক লেক থেকে শোবার ঘর!