ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত: জেডি ভ্যান্স – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫
     ৫:০৫ পূর্বাহ্ণ

ভারত-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত: জেডি ভ্যান্স

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ এপ্রিল, ২০২৫ | ৫:০৫ 91 ভিউ
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্য চুক্তির শর্ত চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। আজ মঙ্গলবার ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন। এনডিটিভি ডোনাল্ড ট্রাম্পের পাল্টা শুল্কনীতির প্রভাব নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগের মধ্যে এই বড় খবর দিলেন জেডি ভ্যান্স। তিনি জানিয়েছেন, তার দেশ এবং ভারত একটি বাণিজ্য চুক্তির শর্তাবলি চূড়ান্ত করেছে। এর আগের দিন তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন। ভ্যান্স গতকাল সোমবারই রাষ্ট্রীয় সফরে দিল্লিতে পৌঁছান। জেডি ভ্যান্স বলেন, আমাদের প্রশাসন ন্যায্যতা এবং অভিন্ন জাতীয় স্বার্থের ভিত্তিতে বাণিজ্য অংশীদার খোঁজে। তিনি জানান, আমেরিকা এমন বিদেশি অংশীদারদের সঙ্গে সম্পর্ক গড়তে চায়

যারা তাদের শ্রমিকদের সম্মান করে। যারা রপ্তানি বাড়াতে শ্রমিকদের মজুরি কমিয়ে দেয় না, বরং তাদের শ্রমের মূল্যকে সম্মান জানায়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জোর দিয়ে বলেন, আমরা এমন অংশীদার চাই, যারা আমেরিকার সঙ্গে হাতে হাত মিলিয়ে জিনিস তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ। শুধু অন্যের পণ্য আমদানি বা রপ্তানির মাধ্যম হতে চায় না। সবশেষে তিনি বলেন, আমেরিকা এমন মানুষ ও দেশের সঙ্গে অংশীদার হতে চায়, যারা বর্তমান মুহূর্তের ঐতিহাসিক গুরুত্ব বোঝে। যারা সম্পূর্ণ নতুন কিছু গড়তে একত্র হওয়ার প্রয়োজনীয়তা স্বীকার করে। এটি হবে একটি ভারসাম্যপূর্ণ, উন্মুক্ত, স্থিতিশীল এবং ন্যায্য বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থা। ভাইস প্রেসিডেন্ট বলেন, মার্কিন অংশীদার দেশগুলোর সরকারকে হয়তো আমেরিকার মতো সবকিছু করতে হবে না। তবে

তাদের কিছু অভিন্ন লক্ষ্য থাকতে হবে। ভারতের সঙ্গে এই অভিন্ন লক্ষ্যগুলো অর্থনীতি এবং জাতীয় নিরাপত্তা—উভয়ের সঙ্গেই সম্পর্কিত বলে তিনি উল্লেখ করেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
গণভোট নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিভিন্ন দেশের উদাহরণ কতোটা সত্য? কেন্দ্রে কেন্দ্রে আনসার-পুলিশ মুখোমুখি: ‘শিবির ট্রেনিংপ্রাপ্ত’ ক্যাডারদের আনসার বাহিনীতে ঢুকে পড়ার অভিযোগ স্প্যানিশ এজেন্সিয়া ইএফইকে সাক্ষাৎকারে শেখ হাসিনা: আমি কাউকে হত্যার নির্দেশ দিইনি ঢাকায় ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের সংখ্যা ১৪০০, ভোটদান নিয়ে শঙ্কায় ভোটাররা মূল্যস্ফীতি ও বিনিয়োগ খরাসহ বিবিধ সংকটে স্থবির ব্যবসা-বাণিজ্য, চরম উদ্বেগে উদ্যোক্তারা ডাবল সুপার ওভারের অবিশ্বাস্য রোমাঞ্চে আফগানিস্তানকে হারাল দক্ষিণ আফ্রিকা মতামত || উভলিঙ্গ নির্বাচন ভোট জালিয়াতির সব আয়োজন সম্পন্ন, এবার ভোটকেন্দ্র নিষিদ্ধ মোবাইলফোন ‘নিরীহ উপদেষ্টারা’ কেন আতঙ্কে? আশিক চৌধুরীর ফোপর দালালি আর বাস্তবতার নির্মম ফারাক শেষবেলা ইউনূসের হরিলুট, একের পর এক দেশবিক্রির চুক্তি ⁨নিজের দেশে ভোট কাভার করতে পারে না, আর বাংলাদেশে এসে অবৈধ নির্বাচন বৈধ করার নাটক ১২ ফেব্রুয়ারী ভোটকে কেন্দ্র করে টঙ্গীতে বিএনপির কাছে গণতন্ত্র মানেই সন্ত্রাস ভোটের নামে মব, নির্বাচনের নামে নৈরাজ্য ⁨প্রচারণা চালানোর সময় ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনে বিএনপির হামলার শিকার ইনসানিয়াত বিপ্লবের প্রার্থী; নির্বাচনের নামে মৎস্যন্যায়ের সাক্ষী হলো গোটা দেশ! ভোট দিতে না যাওয়াও আপনার আমার গণতান্ত্রিক অধিকার জামায়াতে ইসলামী বগুড়ার নন্দীগ্রামে বিএনপি নেতার চোখ উপড়ে ফেলছে জামায়াত-শিবিরের সন্ত্রাসীরা অ্যাডভোকেট আব্দুল মান্নান খানের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগ গভীর শোক ও দুঃখ প্রকাশ নির্বাচন নির্বাচন খেলায় পিছিয়ে নেই পীরসাহেব চরমোনাইয়ের দলও মিডিয়া থেকে নিউজ গায়েব কেন? ঘটনার সত্যতা কি? মিডিয়া কি নিয়ন্ত্রন করা হচ্ছে?