বাড়তে পারে রান্নার গ্যাসের দাম! – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫
     ১০:০১ পূর্বাহ্ণ

বাড়তে পারে রান্নার গ্যাসের দাম!

ডেস্ক নিউজ
আপডেটঃ ৩০ জানুয়ারি, ২০২৫ | ১০:০১ 128 ভিউ
চলতি অর্থবছরের বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এবারের বাজেটে সকলের নজরে থাকবে বেশ কয়েকটি দিক। সেখানে অন্যতম হিসাবে থাকবে এলপিজি অর্থাৎ রান্নার গ্যাসের দাম। বাজেটের দিন রান্নার গ্যাসের দাম কী হবে সেদিকে তাকিয়ে রয়েছে গোটা ভারতবাসী। সেখানে কী দাম কম হবে, নাকি বাড়বে সেদিকে নজর রয়েছে সকলেরই। বিগত ৬ মাস ধরে দেশে রান্নার গ্যাসের দামে খুব একটা হেরফের হয়নি। ১৯ কেজির গ্যাস থেকে শুরু করে ১৪.৫ কেজি রান্নার গ্যাসের দাম একই জায়গায় রয়ে গিয়েছে। এবার একনজরে দেখে নেব বর্তমানে দেশের প্রধান শহরে কোথায় রয়েছে এই দাম। দিল্লিতে ১৯ কেজি এলপিজি-র দাম রয়েছে ১৮০৪ টাকা। অন্যদিকে ১৪.২ কেজি এলপিজি-র দাম রয়েছে

৮০৩ টাকা। মুম্বইতে ১৯ কেজি এলপিজি-র দাম রয়েছে ১৭৫৬ টাকা। ১৪.২ কেজির দাম রয়েছে ৮০২.৫০ টাকা। কলকাতায় ১৯ কেজি এলপিজির দাম রয়েছে ১৯১১ টাকা। অন্যদিকে ১৪.২ কেজির দাম রয়েছে ৮২৯ টাকা। চেন্নাইতে ১৯ কেজির দাম রয়েছে ১৯৬৬ টাকা। অন্যদিকে ১৪.২ কেজির দাম রয়েছে ৮১৮.৫০ টাকা। ২০২৪ সালে লোকসভা নির্বাচনে জিতেছে এনডিএ সরকার। তারপর অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের এটি হবে প্রথম পূর্ণাঙ্গ বাজেট। সেখানে বাজেটে যদি রান্নার গ্যাসের দাম বাড়ে তাহলে সেটা মধ্যবিত্তের হেঁসেলে বড় ধাক্কা দিতে পারে। এটা সকলেই জানেন বাজেটে নানা জিনিসের দামে হেরফের হয়ে থাকে। সেদিক থেকে দেখলে আন্তর্জাতিক বাজারে ক্রুড তেলের যা দাম রয়েছে সেটা বর্তমানে স্থির রয়েছে।

তবে বাজেটে রান্নার গ্যাসে কোনও বাড়তি বোঝা মোদি সরকার দেয় কিনা সেটাই এখন সকলরে নজরে থাকবে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওসমান হাদিকে গুলি : সন্দেহভাজন ফয়সলের স্ত্রীসহ আটক ৩ খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে যুবক নিহত ‘আমাকে শোরুমে নিয়ে যান, সব সত্য বেরিয়ে আসবে’ রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ শান্তিরক্ষী মিশনে সুদানে ড্রোন হামলায় আহত ঘিওরের চুমকি সেন্টমার্টিন যাত্রায় সক্রিয় জালিয়াতি চক্র, টিকিট যেন সোনার হরিণ প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল ইউরোপের এক দেশ জীবনের ঝুঁকি নিয়ে কুকুর ছানাকে বাঁচালেন তরুণী সিডনিতে হামলায় নিহত বেড়ে ১২ গুলি করা ব্যক্তিকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশের অভিযান, তদন্তে নতুন তথ্য মেয়ের কথায় কীভাবে ১৮ কেজি কমালেন বাঁধন! দাপুটে জয়ে সিরিজে ২–১ ব্যবধানে এগিয়ে গেল ভারত সুদানে সন্ত্রাসী হামলায় শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনীর নিহত সদস্যদের স্মরণে ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি ১৪ ডিসেম্বর হানাদারমুক্ত হয় যমুনাপাড়ের শহর সিরাজগঞ্জ ১৯৭১ সালের আজকের এই দিনে দেশের বিভিন্ন স্থান হানাদারমুক্ত হয় ‘আওয়ামী লীগ দুর্নীতি করলেও কাজ করেছে, এরা শুধুই পকেট ভরেছে’—সমন্বয়কদের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়লেন রিকশাচালক ‘বিদেশি হাতের ছায়ায়’ নির্বাচনের ছক, দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন ইউনূস: সজীব ওয়াজেদ খাকি পোশাকের আড়ালে এক ‘পিশাচের’ উত্থান: ২৮তম বিসিএস-এর ‘মীরজাফর’ ডিসি সামী সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর আহত ১৪ সেনার মধ্যে ৬ জন মারা গেছেন