বাইডেন যুদ্ধ এমন পর্যায়ে নিতে চান, যেন ট্রাম্প থামাতে না পারেন – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪

আরও খবর

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুললেন তসলিমা, গণতন্ত্র ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য

নিউইয়র্ক বাংলা ফিল্ম ফেস্টিভ্যালে বাংলাদেশের জয়জয়কার: সেরা অভিনেতা শাকিব খান, সেরা অভিনেত্রী বুবলী, সেরা পরিচালক হৃদি হক; আজীবন সম্মাননা পেলেন কিংবদন্তি আহমেদ শরীফ

নিউ ইয়র্কে ছাত্রলীগের দুদলের মারামারি, গ্রেপ্তার ২

বনের নৈসর্গিক পরিবেশে বিশ্বসাহিত্য ও সংস্কৃতির অনন্য মিলনমেলা: নিউইয়র্কে অনুষ্ঠিত হলো চতুর্থ রকল্যান্ড রিট্রিট ও বইমেলা ২০২৬

বাইডেন যুদ্ধ এমন পর্যায়ে নিতে চান, যেন ট্রাম্প থামাতে না পারেন

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ |
জো বাইডেন এবং তার প্রশাসন ইউক্রেন ক্রমাগত যুদ্ধের মাত্রা এমন পর্যায়ে নিয়ে যেতে চান যেন ডোনাল্ড ট্রাম্প তা থামাতে না পারেন। যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ভাষ্যকার ও ষড়যন্ত্র তত্ত্ববিদ জিমি ডোর এ মন্তব্য করেছেন। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, জো বাইডেন এবং তার প্রশাসন ক্রমাগত যুদ্ধ বাড়িয়ে চলেছে। তারা যা করার চেষ্টা করছে তা হল, এমন একটি যুদ্ধ শুরু করা যা ডোনাল্ড ট্রাম্প থামাতে পারবেন না। তাদের কর্মের শেষ পরিণতি একটি নতুন বিশ্বযুদ্ধ হতে পারে। রাশিয়ার বিরুদ্ধে মার্কিন নেতৃত্বাধীন প্রক্সি যুদ্ধের জবাবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের 'সংযম প্রদর্শন' অব্যাহত রাখা উচিত বলেও মনে করেন জিমি ডোর। বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু করতে পারে এমন সিদ্ধান্ত

নেওয়ার আগে পুতিনকে জানুয়ারিতে মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হোয়াইট হাউসে ফেরা পর্যন্ত অপেক্ষা করা জরুরি। স্থানীয় সময় শনিবার (২৩ নভেম্বর) রুশ সংবাদমাধ্যম আরটিতে সম্প্রচারিত গোয়িং আন্ডারগ্রাউন্ডের উপস্থাপক আফশিন রত্নসির সঙ্গে এক সাক্ষাত্কারে জিমি ডোর এসব কথা বলেন। প্রগতিশীল এই মার্কিন পণ্ডিত রাশিয়ান ভূখণ্ডের গভীরে হামলার জন্য কিয়েভকে দূরপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার বাইডেনের প্রশাসনের সর্বশেষ সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেন। তিনি বলেন, আমাদের একমাত্র আশা হলো, পুতিন সংযম দেখাবেন। পুতিন একজন যুক্তিবাদী নেতা। তিনি অভিজ্ঞ ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট না হওয়া পর্যন্ত তিনি যে কোনোভাবে হোক নিজেকে আটকে রাখতে পারবেন। এর আগে, ট্রাম্প দায়িত্ব গ্রহণের পর ইউক্রেন সংঘাতের দ্রুত অবসান

ঘটানোর প্রতিশ্রুতি দিয়েছেন। জিমি ডোর বলেন, ট্রাম্প যুদ্ধবাজ নন। তিনি চুক্তি খুঁজে পেতে পছন্দ করেন। তিনি দুর্নীতিগ্রস্ত হতে পারেন, তিনি নিউ ইয়র্ক সিটির রিয়েল এস্টেটে দুর্নীতিগ্রস্ত কিন্তু নব্য যুদ্ধবাজ, মানুষ হত্যা, অর্থের বিনিময়ে মানুষ- এমন দুর্নীতিগ্রস্ত নন। ডোর পরামর্শ দিয়েছেন, পুতিন এবং ট্রাম্প একসঙ্গে ইউক্রেন সংঘাতের অবসান ঘটাতে সক্ষম হবেন। তবে তিনি এও বলেন, বর্তমান মার্কিন প্রশাসন যদি যুদ্ধ আরও বাড়ানোর পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখে, তবে তা অন্যরকম হয়ে উঠতে পারে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
‘ফোন ধরিস না কেন?’—ব্রাহ্মণবাড়িয়ায় রেলের টিকিট কাউন্টারে যুবদল নেতার হামলা, ভোগান্তিতে যাত্রীরা নিরাপত্তাজনিত কারণে আমিরাতে ৪৮০০ বাংলাদেশির ভিসা বাতিল, জীবিকা হারিয়ে শঙ্কায় প্রবাসীরা ৭ মাসে ১৫ হাজার শিশু নিখোঁজ || নিখোঁজ শিশুর অঙ্গ পাচার, ৭ মাস পর মাহফিলে ভিক্ষা করতে এসে বাবার সঙ্গে দেখা তিন মাসে ব্যাংকে কোটির বেশি টাকার হিসাব বেড়েছে ৫ হাজার ডাকসুর দেয়ালে বঙ্গবন্ধুকে সরিয়ে জিন্নাহর ছবি প্রদর্শন: ছাত্র মৈত্রীর ক্ষোভ ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনে এলো আরও ৪৭ লাখ লিটার ডিজেল ‘মা মাটি মোহনা বিদেশিদের দেব না’ স্লোগানে চট্টগ্রাম বন্দর বিদেশিদের কাছে ইজারা বন্ধের দাবিতে বিক্ষোভ রায় বহাল, ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতেই হবে মব হামলায় ক্যাম্পাসছাড়া, পাননি প্রশাসনের সহায়তা: ঢাবির ডিনস অ্যাওয়ার্ড প্রত্যাখ্যান তাহসীনের ডাকসুতে ছেঁড়া হলো জিন্নাহর ছবি, টাঙানো হলো রাজাকার গোলাম আযমকে জুতাপেটার ছবি ঋণের সুদ কমলেও বিনিয়োগে গতি নেই আওয়ামী লীগের মিছিল মানেই পুলিশের গ্রেপ্তার বাণিজ্য রমরমা! ‘এআই মানুষকে ধ্বংস করতে পারে’: কেন থামছে না প্রযুক্তির দৌড় গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের রায় চেম্বার আদালতেও বহাল গৃহকর্মী তানিয়ার শরীরজুড়ে খুন্তির ছ্যাঁকা, মাথায় গুরুতর আঘাত, পচন ধরেছে দুই পায়ে নয় মাসের ব্যবধানে তিনগুণ বেশি দামে এলএনজি কিনছে সরকার হাতিয়ার সেই বিদ্যালয়ে আবারও ঝাঁজালো গন্ধ, অসুস্থ ২০ শিক্ষার্থী ময়মনসিংহ মেডিকেলের নতুন ভবনে আগুন, আতঙ্কে আহত কয়েকজন যুক্তরাজ্য ভেঙে দেওয়ার লক্ষ্যে চুক্তি করল তিন দেশ ‘ভাতের জন্য সাগরে গেছিলো, সাত মাস হয়ে গেলো বুকের মানিক এখনও আসে না’