বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৫ September, ২০২৬

বাংলাদেশি ক্রেতাদের পাশে যুক্তরাজ্য, মিলবে ২০০ কোটি পাউন্ড পর্যন্ত সহায়তা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৫ September, ২০২৬ |
যুক্তরাজ্যের পণ্য ও সেবা ক্রয় করতে আগ্রহী বাংলাদেশি ক্রেতাদের জন্য বিশাল অর্থায়নের সুযোগ দিচ্ছে দেশটির সরকারি রপ্তানি ঋণ সংস্থা ইউকে এক্সপোর্ট ফাইন্যান্স (ইউকেইএফ)। সংস্থাটি বাংলাদেশের প্রকল্পগুলোতে সর্বোচ্চ ১ থেকে ২ বিলিয়ন (১০০ থেকে ২০০ কোটি) পাউন্ড পর্যন্ত অর্থ সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। বাংলাদেশের পরিবহন, কৃষি, স্বাস্থ্যসেবা, বিমানবন্দর, উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি এবং অবকাঠামো খাতের মতো গুরুত্বপূর্ণ প্রকল্পগুলোতে এই সুবিধা পাওয়া যাবে। যুক্তরাজ্যের রপ্তানিকারকদের সম্পৃক্ত করে প্রকল্প বাস্তবায়নে প্রতিযোগিতাভিত্তিক অর্থায়ন নিশ্চিত করতে ইউকেইএফের পক্ষ থেকে গ্যারান্টি, ঋণ ও বিমাসহ বিভিন্ন ধরণের আর্থিক সেবা দেওয়া হয়। স্থানীয় ৬০টিরও বেশি মুদ্রায় এই সহায়তা পাওয়ার

সুযোগ রয়েছে। এর পাশাপাশি ‘বায়ার ক্রেডিট ফ্যাসিলিটি’, ‘স্ট্যান্ডার্ড বায়ার লোন গ্যারান্টি’, ‘ডিরেক্ট লেন্ডিং ফ্যাসিলিটি’ এবং ‘আর্লি প্রজেক্ট সার্ভিসেস গ্যারান্টি’-র মতো দীর্ঘমেয়াদি সুবিধাও রয়েছে সংস্থাটির সেবাতালিকায়। ইউকেইএফের এই সুযোগগুলো সম্পর্কে জানাতে এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়াতে যুক্তরাজ্যের একটি প্রতিনিধিদল ২ থেকে ৪ সেপ্টেম্বর বাংলাদেশ সফর করছে। এই সফরে প্রতিনিধিদলের সদস্যরা বাংলাদেশের সরকার, ব্যাংক ও বেসরকারি খাতের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করছেন। সফরে আসা যুক্তরাজ্যের এই প্রতিনিধিদলে রয়েছেন দক্ষিণ এশিয়া বিষয়ক ট্রেড কাউন্সিলর মার্ক বিরেল, ভারত, বাংলাদেশ ও নেপালের জন্য ইউকেইএফের কান্ট্রি হেড সন্দীপ কুদতারকার এবং দক্ষিণ এশিয়ার ট্রেড পলিসি বিভাগের প্রধান রোহিনী আগারওয়াল। যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলামযুক্তরাজ্য সফর শেষে দেশে

ফিরেছেন চিফ হুইপ নূরুল ইসলাম এই কর্মসূচির অংশ হিসেবে প্রতিনিধিদলটি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশ, এইচএসবিসি ও আইসিসি বাংলাদেশের মতো আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করছে। এসব বৈঠকে আলোচনা করা হচ্ছে কীভাবে ইউকেইএফের সহায়তায় বাণিজ্য ও বিনিয়োগের অর্থায়ন সহজ করা যায়। দক্ষিণ এশিয়া বিষয়ক যুক্তরাজ্যের ট্রেড কাউন্সিলর মার্ক বিরেল বলেন, ‘যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে দীর্ঘদিনের একটি চমৎকার অর্থনৈতিক সম্পর্ক বিদ্যমান। এই সফরের মাধ্যমে আমরা বাংলাদেশের সরকার ও ব্যবসায়ী নেতাদের সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছি। কীভাবে যুক্তরাজ্যের কোম্পানি, অভিজ্ঞতা ও অর্থায়ন বাংলাদেশের উদ্ভাবন এবং প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে পারে, আমরা তা খতিয়ে দেখছি।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলন: আওয়ামী লীগকে নিয়েই অবাধ নির্বাচন ও পুনর্মিলনের আহ্বান দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়ায় লঙ্কানদের রেকর্ড জয় মানুষের পেটে ভাত নেই, ৭০% ছাড় দিয়েও বিক্রি হচ্ছে না জামা-কাপড়: ব্যবসা নেমেছে এক-তৃতীয়াংশে পরিকল্পিত অর্থনৈতিক স্থবিরতা (স্ট্যাগফ্লেশন) এবং মহা অস্বীকৃতি কেরানীগঞ্জে নিজ ফ্ল্যাটে আওয়ামী লীগ নেত্রী ডালিয়াকে জবাই করে হত্যা দারিদ্র নির্মূলে বিশ্বজুড়ে রোল মডেল বাংলাদেশ এখন খাদের দ্বারপ্রান্তে এখনই ১৮৩৭ টাকার সিলিন্ডার কিনছে ভোক্তারা ২৫০০-তে, নতুন প্রস্তাবে দাম ছাড়াতে পারে ৪ হাজার সাভারে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ: শিক্ষক স্বামীকে সহায়তাকারী স্ত্রী গ্রেপ্তার ছাত্রীকে ধর্ষণচেষ্টা হুজুরের, মাদ্রাসা ভাঙচুর করে আগুন দিলেন এলাকাবাসী নিষেধাজ্ঞা উপেক্ষা করে মনপুরায় রাজনৈতিক প্রভাবে মা ইলিশ শিকারের মহোৎসব টেকনাফে পাহাড়ে ৩ দিন নির্যাতন: ৪ লাখ টাকা মুক্তিপণে বাড়ি ফিরলেন যুবক পটিয়ায় ছিনতাই হওয়া ২৮৪ বস্তা চিনি চকরিয়া থেকে উদ্ধার স্বরাষ্ট্রমন্ত্রী ও জ্বালানিমন্ত্রীকে পদত্যাগ করতে হবে: নাহিদ ইসলাম বিশ্বের শীর্ষ ঋণগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র, বাংলাদেশ ৪৫তম ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ রিকশাচালক হাফিজুল হত্যা মামলায় রিমান্ড শেষে কারাগারে দীপু মনি ফের দ্রুততম মানব-মানবী ইমরান-শিরিন, টাইমিং নিয়ে প্রথম দিনেই বিতর্ক নাটোরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১২ জন্মদিন উদযাপনে যাওয়ার পথে নেতানিয়াহুর গাড়িবহরে হামলা দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু