ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা? – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

ফ্রান্সের রাজপথে কেন বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা?

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
ফ্রান্সে শিক্ষাব্যবস্থার বেহাল দশার বিরুদ্ধে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। পর্যাপ্ত শিক্ষক না থাকা, গাদাগাদি করে ক্লাস করা আর পুরোনো ভবনগুলোর সংস্কারের দাবিতে শুরু হওয়া এই আন্দোলন এখন দাবানলের মতো পুরো দেশে ছড়িয়ে পড়েছে। সোমবারই (৫ অক্টোবর) দেশটির প্রায় ৫০০ স্কুল পুরোপুরি বা আংশিক বন্ধ রাখতে বাধ্য হয়েছে। গত ২১ সেপ্টেম্বর প্যারাসের একটি স্কুল থেকে এই প্রতিবাদের সূচনা হয়েছিল। এরপর শিক্ষার্থী ইউনিয়নের ডাকে তা দ্রুত দেশটির বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীদের মূল দাবি হলো— খালি পদগুলোতে দ্রুত শিক্ষক নিয়োগ দেওয়া, ক্লাসে শিক্ষার্থীর সংখ্যা কমানো এবং স্কুল ভবনগুলো নিরাপদ ও আধুনিক করা। এছাড়া ফ্রান্সের বিশ্ববিদ্যালয় ভর্তির জটিল সিস্টেম এবং শিক্ষা খাতের বৈষম্যের বিরুদ্ধেও জোরালো

আওয়াজ তুলেছে তারা। উচ্চবিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই আন্দোলন এখন মিডল স্কুল ও বিশ্ববিদ্যালয়েও আঘাত হেনেছে। বাধ্য হয়ে অনেক শিক্ষার্থীকে অনলাইনে ক্লাস করতে হচ্ছে। তবে এর মধ্যেই কিছু জায়গায় সহিংসতা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। গত এক সপ্তাহে পুলিশ পাঁচ হাজারের বেশি বিক্ষোভকারীকে আটক করেছে, যাদের বেশির ভাগই অপ্রাপ্তবয়স্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে নড়েচড়ে বসেছে সরকার। প্রধানমন্ত্রী সেবাস্তিয়ঁ লেকোরনু শিক্ষক সংকট দূর করা, স্কুল ভবন সংস্কার এবং ভর্তি প্রক্রিয়া সহজ করার নির্দেশ দিয়েছেন। আগামী অক্টোবরের শেষের আগেই এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট সিদ্ধান্ত জানানো হবে বলে আশা করা হচ্ছে। সূত্র: আনাদোলু এজেন্সি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যশোর সীমান্তে ফ্যাসিবাদীদের আগমনের তথ্য দিলে পুরস্কার দেবে বিজিবি প্রতিরক্ষা খাতে বিনিয়োগ নিয়ে তুরস্কের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ বাগেরহাট ক্রীড়া সংস্থার নির্বাচনে সাধারণ সম্পাদক পদে মোর্শেদ আনোয়ার জয়ী হামজার বাড়িতে খেলা দেখছেন হবিগঞ্জের গ্রামবাসী ইসরায়েলি হামলায় হামাসের জ্যেষ্ঠ কমান্ডার নিহত বগুড়ায় চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে শাস্তির দাবিতে মানববন্ধন হাছান মাহমুদসহ ২২ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু অতিরিক্ত জেলা জজদের গাড়ি ও গানম্যান পাওয়া উচিত: আইনসচিব সরকার নির্ধারিত মূল্যে বিক্রি হচ্ছে ফ্রেশ এলপি গ্যাস ফেব্রুয়ারির মধ্যে আইএমএফের সঙ্গে নতুন ঋণ আলোচনা শেষ হবে গোপালগঞ্জ শহরে লাখো নেতাকর্মী: পুলিশের সঙ্গে সংঘাতে না জড়াতে নির্দেশ আওয়ামী লীগের লগি-বৈঠা নিয়ে আওয়ামী লীগের বিক্ষোভে উত্তপ্ত গোপালগঞ্জ, প্রেসক্লাবে তারেকের ছবি ভাঙচুর ফেসবুক পোস্টের জেরে রাউজানে মার্কেটে ঢুকে প্রকাশ্যে ব্যবসায়ীকে ছুরিকাঘাত যতই ষড়যন্ত্র হোক, মুজিব সৈনিকদের দমানো যাবে না’—সিডনির কর্মী সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ গুঁড়িয়ে দেওয়া হলো জুলাই স্তম্ভ ও হাদি চত্বর, দলীয় অফিসের তালা ভেঙে প্রবেশ আওয়ামী লীগ কর্মীদের টুঙ্গিপাড়ায় জেগে আছেন বঙ্গবন্ধু… : লেখকের কল্পনায় সমাধি থেকে পিতার চোখে আজকের বাংলাদেশ বিজিবির উপস্থিতিতে পালাল চোরাকারবারিরা: উদ্ধার দুটি বিদেশি পিস্তল ও গুলি ইউনূস সরকারের ১৮ মাসে বাংলাদেশের অর্থনৈতিক ক্ষয়ক্ষতির গবেষণালব্ধ শ্বেতপত্র প্রকাশ হচ্ছে আজ জয় বাংলা’ লিখে মন্তব্য, ১৪ বছরের কিশোরকে গ্রেপ্তারের নিন্দা ছাত্রলীগের