ফিলিস্তিনে হামলার নিন্দা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫
     ৬:০৮ পূর্বাহ্ণ

ফিলিস্তিনে হামলার নিন্দা বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের

ডেস্ক নিউজ
আপডেটঃ ৮ এপ্রিল, ২০২৫ | ৬:০৮ 94 ভিউ
ফিলিস্তিনের গাজা-রাফাসহ বিভিন্ন অঞ্চলে ইসরাইলি সেনাবাহিনী ও সরকারের পরিচালিত নৃশংস হত্যাযজ্ঞ, বোমাবর্ষণ ও মানবতাবিরোধী অপরাধের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুডিসিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি আমিরুল ইসলাম ও মহাসচিব মাজহারুল ইসলাম প্রেরিত এক বিবৃতিতে এ নিন্দা জানান। বিবৃতিতে তারা বলেন, গত অক্টোবর ২০২৩ হতে অব্যাহত চলমান এই সামরিক আগ্রাসনে প্রায় ৮০ হাজার নিরীহ ফিলিস্তিনি নারী, শিশু, বৃদ্ধ ও অসহায় নাগরিক শহীদ হয়েছেন এবং কয়েক লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা মানবতার ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। আন্তর্জাতিক আইন, মানবাধিকার ও যুদ্ধবিধির সকল নীতিকে পদদলিত করে ইসরাইল ও তার মিত্ররা এই গণহত্যা চালিয়ে যাচ্ছে, অথচ বিশ্ব সম্প্রদায় নীরব দর্শকের ভূমিকা পালন করছে। আমরা

গভীর শোক ও ক্ষোভের সঙ্গে ফিলিস্তিনের শহিদদের স্মরণ করছি এবং তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা আহত বা বাস্তুচ্যুত হয়েছেন, তাদের জন্য মানবিক সহায়তা নিশ্চিত করার পাশাপাশি এই সংকটের অবসান ঘটাতে আমরা আন্তর্জাতিক সম্প্রদায়ের জরুরি হস্তক্ষেপ দাবি করছি। ফিলিস্তিনিদের রক্ষায় কার্যকর ভূমিকা রাখার জন্য জাতিসংঘ, ওআইসি, আরব লীগসহ সকল মানবাধিকার সংগঠনের প্রতি জোরালো আবেদন জানাচ্ছি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
স্মার্টফোন যেভাবে শনাক্ত করতে পারে ভূমিকম্প সিরিজ জয়ের লক্ষ্যে টসে জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ জাতীয় স্মৃতিসৌধে স্পিকার ও ডেপুটি স্পিকারের শ্রদ্ধা নিবেদন প্রথম বক্তৃতায় সব মার্কিন ঘাঁটি বন্ধের আলটিমেটাম মোজতবা খামেনির চলতি অর্থবছর রেমিট্যান্স বেড়েছে ২২.৯ শতাংশ রূপপুর থেকে জাতীয় গ্রিডে মিলবে ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ রামপালের বেলাইব্রিজে সড়ক দুর্ঘটনায় নিহত বেড়ে ১২ হরমুজ প্রণালী দিয়ে এক লিটার তেলও যাবে না: ইরান হার্দিক পান্ডিয়ার বিরুদ্ধে ভারতের পতাকা অবমাননার মামলা গণমাধ্যমে যৌন হয়রানি রোধে তিন প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক সই অ্যাপের মাধ্যমে পর্নো-জুয়ার আড়ালে বিপুল অর্থ পাচার প্রয়াত স্ত্রী ইকরাকে নিয়ে আলভীর বিস্ফোরক দাবি স্বামীকে গাছে বেধে স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ, ৩ জনের মৃত্যুদণ্ড গুজবের অবসান ও শেখ হাসিনার দূরদর্শিতা রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের কাছে ওয়েভার চাইল বাংলাদেশ বিনা বিচারে কারাবন্দি আর কতদিন? স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাব, সংসদ কলুষিত করল বিএনপি-জামায়াত এক কোটি টাকার রাস্তা, এক জীবনের ভিটা ১৯৭১ সালের ১২ মার্চ: বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বাধীনতার চূড়ান্ত অভিযাত্রা শান্তি আলোচনার আড়ালে দেশে পরিকল্পিত গণহত্যা চালায় পাকিস্তানিরা