প্রবেশ নিষেধ, বাজার বসিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৩ April, ২০২৫

আরও খবর

ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের

বাংলাদেশ নিয়ে বাইডেন প্রশাসনের ভূমিকা তদন্তের দাবি, ওয়াশিংটনে শেখ হাসিনার সংবাদ সম্মেলনের পর Newsmax-এ বিশেষ কলাম

জাতীয়ভাবে উপেক্ষিত জেলহত্যা দিবস, সিলেটে নিষেধাজ্ঞা, মব-গ্রেফতার হুমকির মাথায় নিয়েই আওয়ামী লীগের জাতীয় নেতাদের স্মরণ

জুলাইর ওয়াসিম হত্যা-মামলার আসামিকে এনসিপির শীর্ষ নেতৃত্ব দেওয়া কি পুরস্কার? প্রশ্ন- কারা মেরেছে তবে ওয়াসিমকে?

বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের অসন্তোষ পর্যবেক্ষণ করছে ভারত: জয়সোয়াল

জগন্নাথ হলে মব করে ছাত্রলীগ নেতা অর্ক সাহাকে থানায় দিল ছাত্রদল

রাষ্ট্রের ক্ষমতা-কাঠামোর মৌলিক পরিবর্তন হয়নি: জেএসডি

প্রবেশ নিষেধ, বাজার বসিয়ে বিএনপি নেতার চাঁদাবাজি

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৩ April, ২০২৫ |
‘এই জমি ও অবকাঠামোর মালিক জেলা পরিষদ, ঢাকা। ‘বিনা অনুমতিতে প্রবেশ নিষেধ’ সতর্কতা সংকেত সাইনবোর্ড থাকার পরও দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া হিজলতলা সরকারি জায়গা দখল করে গড়ে উঠেছে বাজার৷ বিশেষ করে বিএনপি কয়েকজন নেতা সেখানে বাজারের নামে প্রতিদিন উঠাচ্ছেন চাঁদা। যা ভাগবাটোয়ারা করে নিচ্ছে বিএনপির রাজনৈতিক দলের স্থানীয় নেতাকর্মীরা ৷ অবকাঠামোটিতে পূর্বে আর্মি ক্যাম্প নামে বেশ জনপ্রিয় থাকলেও এখন হিজলতলা ডায়াবেটিস বাজার নামে সর্বত্র পরিচিত। সরেজমিনে গিয়ে দেখা যায়, দক্ষিণ কেরানীগঞ্জের চুনকুটিয়া মৌজার জেলা পরিষদের সিএস ৫২৫ খতিয়ানভুক্ত ৫০ শতাংশ জায়গা দখল করে মাছ, গরু-মুরগীর মাংসসহ অবকাঠামোর ভেতরে একটি টিনশেড দোকান ও সড়কের পাশে সবজি দোকান বসিয়ে একটি বাজারে পরিণত করা হয়েছে। বাজারের

আশপাশের দোকানদারারা জানান, ৫ আগস্টের পর থেকেই বিএনপি সমর্থিত মাহবুব আলম মামুন, মতিউর রহমান চঞ্চল, লিয়াকত আলী অবকাঠামো দখল করে বাজার বসিয়ে নিয়ন্ত্রণ করছেন। এই ৩ জনের নেতৃত্বে তৈরি হয়েছে একটি বাজার নিয়ন্ত্রণ সিন্ডিকেট। এদের নেতৃত্বে বাজারের প্রতিটি দোকান থেকে দৈনিক মোটা অঙ্কের টাকা চাঁদা আদায় করা হচ্ছে বলে জানান। বাজারের সবজি-মাছ বিক্রেতা বিলাল হোসেন, কাল্লু ও রাজুসহ অনেকেই জানান, বাজার দৈনিক প্রতিটি দোকান থেকে একটি নির্দিষ্ট পরিমাণ চাঁদা আদায় করেন বিএনপি নেতারা। আদায়কৃত টাকার সিংহভাগ যায় বাজার নিয়ন্ত্রণকারীদের পকেটে। বাজারের অধিকাংশ দোকানদার আগানগর, আব্দুল্লাহপুর, রোহিতপুর, ও কোনাখোলাসহ কেরানীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের কাছ থেকে এককালীন মোটা অঙ্কের অগ্রিম ও

প্রতিদিন ২০০-২৫০ টাকা চাঁদা আদায় করা হয়। জেলা পরিষদের জমি দখল করে চাঁদাবাজি হলেও উপজেলা প্রশাসন নীরব। যেন দেখা কেউ নেই এই চাঁদাবাজি। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সদস্য মাহবুব আলম মামুনকে মুঠোফোনে পাওয়া না গেলেও সাবেক শুভাঢ্যা ওয়ার্ড সভাপতি লিয়াকত আলী জায়গা দখলের বিষয়টি অস্বীকার করে বলেন, আমরা উপজেলা প্রশাসনের অনুমতি নিয়ে বাজার পরিচালনা করছি। শুভাঢ্যা ইউনিয়ন ১, ২ ও ৩ নং ওয়ার্ড ইউনিট বিএনপি সভাপতি মতিউর রহমান চঞ্চল জানান, আমি বাজারের বিষয় জড়িত নয় আপনারা অনুসন্ধান করে দেখতে পারেন। তবে যেটুকু জানি এই অবকাঠামোর ভেতরে জমি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। এদিকে সাম্প্রতিক সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান

তারেক রহমান জানান, গত ৫ আগস্টের পর কিছু সহকর্মী মনে করছেন, আমরা বোধহয় সরকার গঠন করে ফেলেছি। আমি বলতে চাই, আমরা সরকার গঠন করিনি, সরকারি দলে নেই, এখনও বিরোধী দলেই আছি। যেসব সহকর্মী এ রকম ভুল উপলব্ধি করছেন, তাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন আচরণের জন্য দল ক্ষতিগ্রস্ত হচ্ছে, দলের ইমেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। কেউ যদি বিএনপির নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনের হাতে তুলে দিন। এক আলোচনা সভায় ঢাকা জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভকেট নিপুণ রায় চৌধুরী বলেন, দলের নেতাকর্মী কোনো অপকর্মের সাথে জড়িত হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ অবকাঠামোতে প্রবেশ নিষেধ ও দখল করে বাজার স্থাপনের বিষয়ে

জেলা পরিষদের সদস্য ও কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রিনাত ফৌজিয়া বলেন, এ বিষয়ে আমি অবগত নয়। প্রায় বাজার নিয়ে অভিযোগ রয়েছে। সরকারি খাস খতিয়ানভুক্ত বা জেলা পরিষদের জমিতে কোনো স্থাপনা জমায়েত নিষিদ্ধ। সেখানে প্রবেশ নিষেধ করা হয়েছে তারপরও যদি কেউ প্রবেশ করে থাকে তাহলে বেআইনি। আমার ঊধ্বর্তন কর্তৃপক্ষের সাথে কথা বলে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবো।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
ভাবি, দাও কই’ বলার পর বাবাকে কুপিয়ে হত্যা, ছেলের বিরুদ্ধে অভিযোগ চুরির অভিযোগে মানসিক প্রতিবন্ধী নারীর গাছে বেঁধে মারধর, ভিডিও ভাইরাল গ্যাসের দাম বাড়ার পঞ্চহেতু ডিসেম্বরে শেখ হাসিনা’র প্রত্যাবর্তন প্রসঙ্গে অপতথ্য প্রচার দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশন-এর কূটনৈতিক কর্মকর্তার কোস্ট গার্ডের পাঁচ জাহাজ থেকে মুছে ফেলা হলো জয় বাংলা ও জাতীয় চার নেতার নাম ন্যূনতম মজুরির জন্য শ্রমিক যখন মরছে, তখন ২০০ কোটি টাকা খরচে সরকারি কর্মচারীদের ফ্ল্যাট তৈরির ঘোষণা তিন মাসে বাণিজ্য ঘাটতি ছাড়াল ৭৪৭ কোটি ডলার সিলেট টেস্ট: ক্যারিবীয় পেসারদের তোপে দিনশেষে ব্যাকফুটে বাংলাদেশ দেয়ালে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লিখন: স্কুলছাত্রীদের শনাক্ত করল পুলিশ, শিক্ষার্থী-নিপীড়নের শংকা বাংলাদেশকে হরমুজ প্রণালী ব্যাবহারের প্রস্তাব ইরানের; বাধা হতে পারে ইউনূস সরকারের করা ‘মার্কিন বাণিজ্য চুক্তি’ ব্যাংক হিসাব জব্দের তালিকায় অন্তর্ভুক্ত ব্যক্তিরা ব্যাংক দেউলিয়া হওয়ার বিতর্কে পদত্যাগ করলেন প্যারাগুয়ের প্রেসিডেন্ট ম্যাককেনা অতিরিক্ত যৌন আবেদনময় দৃশ্যে অভিনয় করতে চান না গ্রিন ডেল্টাসহ দুই কোম্পানির মেরিন কার্গো বিমা বিক্রিতে ৩ মাসের নিষেধাজ্ঞা নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ ৩৪২ জন আসামি মিরপুরে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার, ২০টি ককটেল উদ্ধার পরিস্থিতি স্বাভাবিক না হলে কারখানা বন্ধের ইঙ্গিত মালিকদের ইসলামী বক্তা ও জামায়াতের সাংসদ আমির হামজার নারীঘটিত অডিও-ভিডিও পাওয়ার দাবি রাশেদ খাঁনের পোশাক শ্রমিক নির্যাতন আড়াল করতে পারেনি সরকার, পুলিশি নির্যাতন ও রাজনীতিকরণে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর উদ্বেগ হামলা বন্ধে সৌদি’র ১ বিলিয়ন ডলার প্রস্তাব; জবাবে হুথিদের ৫১ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ ও ইয়েমেনের শাসনভার দাবি