প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৬

প্রবীণদের সুস্থ রাখতে দূর করতে হবে একাকিত্ব

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ |

প্রবীণদের সুস্থ ও ভালো রাখতে হলে তাঁদের একাকিত্ব দূর করা অপরিহার্য। শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ সিনিয়র সিটিজেনস ওয়েলফেয়ার সোসাইটি আয়োজিত গুণীজন সংবর্ধনা অনুষ্ঠানে এমনটাই উঠে এসেছে। আয়োজকদের মতে, প্রবীণদের ভালো রাখতে পরিবারের ভালোবাসা ও সান্নিধ্যের পাশাপাশি তাঁদের অভিজ্ঞতাকে সামাজিক কর্মকাণ্ডে কাজে লাগানোর সুযোগ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে জাতীয় অধ্যাপক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির সভাপতি চিকিৎসক এ কে আজাদ খান, সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও অর্থনীতিবিদ সালেহউদ্দিন আহমেদ এবং কৃষিবিজ্ঞানী জহুরুল করিমকে সম্মাননা প্রদান করা হয়। বক্তারা তরুণ ও প্রবীণ প্রজন্মের মধ্যে নিয়মিত যোগাযোগ ও অভিজ্ঞতার আদান-প্রদান বাড়ানোর ওপর জোর দেন।


class="">চিকিৎসক এ কে আজাদ খান বলেন, “বাংলাদেশে প্রবীণ মানুষের সংখ্যা বাড়ছে। তাঁদের অবহেলা করার সুযোগ নেই। দীর্ঘ জীবনের অভিজ্ঞতা ও দক্ষতা সমাজের সম্পদ। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রবীণদের বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে যুক্ত করতে হবে। তাঁদের ভালো থাকার জন্য শুধু অর্থসম্পদ যথেষ্ট নয়। প্রয়োজন পরিবারের ভালোবাসা, সন্তানদের সান্নিধ্য ও মানসিক সমর্থন।”

অনুষ্ঠানের সভাপতি ও সোসাইটির চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, প্রবীণদের করুণার পাত্র হিসেবে না দেখে ভালোবাসা ও সম্মানের সঙ্গে দেখতে হবে। তিনি প্রবীণবান্ধব, নারী ও শিশুবান্ধব সমাজ গড়ার আহ্বান জানান। সাবেক অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বাংলাদেশ ব্যাংকের গভর্নর সালেহউদ্দিন আহমেদ মন্তব্য করেন, “প্রবীণদের ভালো থাকার জন্য শুধু অর্থসম্পদ যথেষ্ট নয়।

অনেকের অর্থ ও সম্পদ থাকলেও তাঁরা একাকিত্বে ভোগেন। তাঁদের প্রয়োজন পরিবারের ভালোবাসা ও সন্তানের সান্নিধ্য।” তিনি দেশে বিশেষায়িত জেরিয়াট্রিক সেবার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

কৃষিবিজ্ঞানী জহুরুল করিম বলেন, “জীবনের বড় একটি সময় কৃষির সঙ্গে জড়িত ছিলাম।” তিনি প্রবীণদের জন্য নিরাপদ আশ্রয় ও চিকিৎসার অপ্রতুলতার কথা তুলে ধরে সোসাইটির কার্যক্রম গ্রামে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক অনুষ্ঠানটি তত্ত্বাবধান করেন এবং প্রবীণদের কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং