পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৬ October, ২০২৬

পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার

ডেস্ক নিউজ
আপডেটঃ ৬ October, ২০২৬ |
পিরোজপুরের কাউখালীতে নিজ ঘরে ঢুকে এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণ ও পরিকল্পিতভাবে হত্যার চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রধান অভিযুক্ত পিরোজপুর জেলা জাতীয়তাবাদী তাঁতী দলের সাধারণ সম্পাদক মানিক হাওলাদারকে (৫০) গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) দিবাগত রাতে মাদারীপুর সদর থানা এলাকায় অভিযান চালিয়ে মানিককে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৮)। গ্রেপ্তার মানিক পিরোজপুরের জিয়ানগর উপজেলার দক্ষিণ ভবানীপুর এলাকার বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন বরিশালের এসআরবি-৮-এর সহকারী পুলিশ সুপার ও মিডিয়া কর্মকর্তা ওয়ালিদ হাসান মিঠু। এর আগে গতকাল রোববার সকালে কাউখালী উপজেলার শিয়ালকাঠি গ্রামের নিজ বাড়ি থেকে হাত-পা বাঁধা ও নির্যাতনজনিত ক্ষতসহ জেসমিন (৫০) নামের ওই নারীর মরদেহ উদ্ধার করে কাউখালী থানা পুলিশ। তিনি

মৃত আফজাল খানের বড় মেয়ে এবং অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মরহুম কেরামত আলীর স্ত্রী। স্বামীর মৃত্যুর পর থেকে তিনি ছোট মেয়েকে নিয়ে এই বাড়িতে বসবাস করছিলেন। ঘটনার রাতে তিনি বাড়িতে একাই ছিলেন। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে স্বজনেরা ঘরের পেছনের দরজা খোলা এবং ভেতরের আলমারি ও ওয়ারড্রবের মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে এক কক্ষে জেসমিনের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। নিহতের ভাই নাজির হোসেন দাবি করেন, মানিক হাওলাদারের কাছে তার বোনের প্রায় ছয় লাখ টাকা পাওনা ছিল। পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে দুজনের মধ্যে চরম বিরোধ চলছিল। পরিবারের অভিযোগ, টাকা না দিতেই এবং ঘর থেকে

মূল্যবান স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করতেই জেসমিনকে গণধর্ষণের পর হত্যা করা হয়। নিহতের মেয়ে কাকন মনি তার মায়ের নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। ঘটনার বিষয়ে পিরোজপুর জেলা বিএনপির সদস্য সচিব সাইদুল ইসলাম কিসমত জানান, যেকোনো অপরাধের সুষ্ঠু বিচার তারা চান এবং মানিকের সম্পৃক্ততা প্রমাণিত হলে দল থেকে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনার পেছনের মূল রহস্য উদঘাটন ও জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং