নির্বাচন কখন হবে, জানালেন প্রধান উপদেষ্টা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪

আরও খবর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি

“এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের

নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী

সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার

৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার

কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে

শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড

নির্বাচন কখন হবে, জানালেন প্রধান উপদেষ্টা

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ সেপ্টেম্বর, ২০২৪ |
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সাধারণ নির্বাচনের তারিখ কখন ঘোষণা করা হবে সেটির একটি ধারণা দিয়েছেন। তিনি বলেছেন, যখন সবাই একটি রাজনৈতিক ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা প্রস্তুত হবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা হবে। এর আগে প্রয়োজনীয় সব সংস্কার করা হবে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় মঙ্গলবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরিচালক ক্রিস্টিনা জর্জিয়েভার সঙ্গে বৈঠকে এমন তথ্য জানান ড. ইউনূস। তিনি আইএমএফের প্রেসিডেন্টকে বলেন, অন্তর্বর্তী সরকার ছয়টি কমিশন গঠন করেছে। এসব কমিশনের কাজ হলো নির্বাচন, বেসামরিক প্রশাসন, পুলিশ, বিচার বিভাগ, দুর্নীতি বিরোধী ব্যবস্থা এবং সংবিধানের প্রয়োজনীয় সংস্কারগুলো খুঁজে বের করা এবং সেগুলো সরকারকে অবহিত করা। এই কমিশনের দেওয়া প্রস্তাব সম্পর্কে রাজনৈতিক দলগুলোর

সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা। এরপর যখন সবাই সংস্কারগুলো নিয়ে ঐকমত্যে পৌঁছবে এবং ভোটার তালিকা চূড়ান্ত হয়ে যাবে তখনই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রেসিডেন্ট এসব সংস্কারের প্রতি সমর্থন জানিয়েছেন এবং ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশ সরকারকে দেওয়া আর্থিক সহায়তার পরিমাণ বৃদ্ধি করতে পারেন তারা। তিনি প্রফেসর ইউনূসকে জানান, ইতিমধ্যে ঢাকায় তাদের একটি দল গেছে এবং দলটি পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এরপর তাদের পর্যবেক্ষণ নিয়ে আগামী মাসে আইএমএফের পরিচালনা পর্ষদ বৈঠকে বসবে। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে এখন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আছেন প্রধান উপদেষ্টা। তিনি সেখানে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেছেন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
সড়কে দীর্ঘ লাইন, বাসায় বন্ধ চুলা: গ্যাস সংকটে হাহাকার বন্দর নগরী চট্টগ্রামে বাঁধন, আপনার উদ্দেশ্যে খোলা চিঠি ব্যালন ডি’অরের মনোনয়নে নানা চমক রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকান্ড: ৪০ ঘন্টা ধরে পুড়েছে সার্ভার রুম ও গুরুত্বপূর্ণ নথি ইন্টারকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু করল রিয়াল “এক দেশের উপর হামলা মানেই তিন দেশের উপর হামলা”: সৌদিতে হুতিদের হামলায় শুধুই সমবেদনা ‘মক্কা জোট’ মিত্রদের নোয়াখালীতে মাদ্রাসায় শিশু ছাত্রী ধর্ষণঃ ধর্ষক ‘মুহতারাম’-কে আচ্ছামতো গণধোলাই দিলো এলাকাবাসী সুনামগঞ্জের জামালগঞ্জ প্রেসক্লাব থেকে দুর্নীতি ও অনিয়ম এর দায়ে গুপ্ত সংগঠন নেতা প্রেসক্লাব সভাপতি তৌহিদকে বহিষ্কার বিশ্ববাজারে স্বর্ণের দরপতন হাটহাজারীতে ফায়ারিং অনুশীলনে দুর্ঘটনা, ২ সেনাসদস্য নিহত ৫৪ হাজার ইয়াবাসহ এপিবিএন সদস্য গ্রেফতার কর্ণফুলীর স্রোতের মতো চাঁদা ঢুকছে কৃষক দলের আলমগীরের পকেটে শাহজালাল বিমানবন্দরের পাশে সেন্টার পয়েন্টে অগ্নিকাণ্ড বৈঠকে বসছেন মোদি-পুতিন, আলোচনায় থাকছে যেসব বিষয় বিদেশিদের পেছনে বেশি খরচ করায় হতাশ জাম্পা ফিলিস্তিনি জমি যুক্ত করে পুরনো ‘স্টেট ল্যান্ড’ ঘোষণা ইসরাইলের পাথরকুচি পাতার ১১ অসাধারণ গুণ অস্ট্রেলিয়ায় ডেপুটি মেয়র হলেন বাংলাদেশি বংশোদ্ভূত এলিজা রহমান ষড়যন্ত্র সিন্ডিকেটে সার সংকট বিশ্ববাজারের চেয়ে বেশি দামে এলএনজি ক্রয়