নিউ ইয়র্কে লায়না সহ ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ January, ২০২৫

আরও খবর

জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের কড়া জবাব দিলেন মামদানি

নিউইয়র্কে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিউইয়র্কে বোয়িংয়ের সঙ্গে বিমানের আরও ১১টি উড়োজাহাজ কেনার চুক্তি স্বাক্ষর; জানালেন মার্কিন রাষ্ট্রদূত

জাতিসংঘে সাইড ইভেন্টে ‘সামাজিক ব্যবসার গুরুত্ব’ তুলে ধরলেন ইউনূস; উপস্থিত ছিলে হাতেগোণা অতিথি

নিউইয়র্কে ব্যাপক আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালন

গ্লোবাল বাংলাদেশ অ্যালায়েন্সে নতুন নেতৃত্ব, আগস্টেই গণতান্ত্রিক উপবিধি প্রণয়নের ঘোষণা: প্রবাসীদের অংশগ্রহণে স্বচ্ছ, জবাবদিহিমূলক ও অন্তর্ভুক্তিমূলক সংগঠন গঠনের প্রত্যয়; চেয়ারম্যান নির্বাচিত আজম চৌধুরী

শোককে শক্তিতে রূপান্তরের অঙ্গীকারে নিউইয়র্কে বঙ্গবন্ধু স্মরণে প্রবাসীদের আলোর মিছিল: আগস্টের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন, কালো ব্যাজ ও শোক র‍্যালি; বঙ্গবন্ধুর আদর্শে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয়

নিউ ইয়র্কে লায়না সহ ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ January, ২০২৫ |
নিউ ইয়র্কে ২৭ শিল্পী-কলাকুশলী পেলেন ঢালিউড অ্যাওয়ার্ডস নিউ ইয়র্কে এবারে ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস পেয়েছেন দেশ ও প্রবাসের ২৭ জন শিল্পী-কলাকুশলী। গত শনিবার (১৮ জানুয়ারি) ঢালিউড অ্যাওয়ার্ডসের আসর বসে ফ্লাশিং মিডোস করোনা পার্কের কুইন্স থিয়েটারের মিলনায়তনে। অনুষ্ঠানে অংশ নিতে দেশ-বিদেশের একঝাঁক শিল্পী ও কলা-কুশলী নিউ ইয়র্কে ছুটে আসেন। শো টাইম মিউজিক আয়োজিত গোল্ডেন এজ হোম কেয়ার ঢালিউড অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই রিভারটেলের ২৪তম আসরে অনুষ্ঠানে ছিল বেশ কিছু নতুন চমক। নিউ ইয়র্কের শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর খান আলম মঞ্চে এক এক করে ২৭ জন ভাগ্যবান শিল্পী-কলাকুশলীর নাম ঘোষনা করেন। বাংলাদেশি কণ্ঠশিল্পী অভিনেতা-অভিনেত্রী ছাড়াও বিভিন্ন ক্যাটাগরিতে যুক্তরাষ্ট্র প্রবাসের উদীয়মান শিল্পী-কলাকুশলী ও ব্যবসায়ী

পেয়েছেন বেশ কয়েকটি পুরুস্কার। সেরা অভিনেত্রী ওয়েব দীঘি (গাইয়ান), সেরা অভিনেতা ওয়েব ফিল্ম মামনুন ইমন (মায়া), সেরা নাট্য অভিনেত্রী সাফা কবির (বেড নং ৩), সেরা নাট্য অভিনেতা জিয়াউল হক পলাশ (শেষমেশ), সেরা ওটিটি ওয়েব সিরিজ জিয়াউল ফারুক অপূর্ব (গোলাম মামুন), লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড অমিত হাসান, সেরা অ্যাঙ্কর নীল হুরের জাহান, সেরা লোক গায়ক বিন্দু কণা, সেরা লোক গায়ক অ্যাঙ্কন ল্যাসমেন, শ্রেষ্ঠ লালন কন্য বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী সুলতানা ইয়াসমিন লায়লা,বিশেষ পুরস্কার সঙ্গীত প্রতিক হাসান, বিশেষ পুরস্কার সঙ্গীত সেলিম চৌধুরী, সেরা অভিনেত্রী ২০২৪ থিয়েটার এবং মিডিয়া জেরিন কাশফি রুমা, বিশেষ পুরস্কার বিষয়বস্তু নির্মাতা

রবিন রাফান, মেগা সিরিয়ালের সেরা অভিনেত্রী লামিমা লাম (ব্যাচেলর পয়েন্ট), সেরা নাট্য অভিনেত্রী অর্চিতা স্পর্শিয়া, সেরা গায়ক ইউএসএ শামীম সিদ্দিকী, লিমন চৌধুরী, জারিন মাইশা, বিশেষ পুরস্কার প্রিসিলা (ইউটিউব সুপারস্টার), বছরের সেরা উদ্যোক্তা পুরস্কার শাহ নওয়াজ, নারী উদ্যোক্তা পুরস্কার ড. শাহজাদী পারভিন,অনুভা শাহীন হোসেন, নারী উদ্যোক্তা পুরস্কার মুনমুন হাসিনা বারী, ঢালিউড উদ্যোক্তা পুরস্কার বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক নুরুল আমিন বাবু, নুরুল আজিম ও মোঃ খলিলুর রহমান। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে চলে নাচ ও গান। সঙ্গীত পরিবেশন করেন পুরুস্কারপ্রাপ্ত শিল্পী-কলাকুশলীরা। শো টাইম মিউজিকের স্বত্বাধিকারী আলমগীর আলম খান বলেন, আমাদের ধারাবাহিকতা রক্ষা করে ঢালিউডের ২৪তম আসর আশানুরুপভাবে

সাফল্য করতে সক্ষম হয়েছি। অনুষ্ঠানটি সাফল্য করতে যেভাবে পরিকল্পনা করা হয়েছিলো তা সার্থক হয়েছে। আগামীতেও বাংলা সংস্কৃতি ও বিনোদনপ্রেমীরা এভাবে ডাকে সাড়া দিয়ে আমাদেরকে আরো উৎসাহিত করবেন। এবারে বিরুপ আবহাওয়া উপেক্ষা করে আশানুরুপ দর্শকের উপস্থিতি ছিল অনুষ্ঠানে। ২৩ বছর ধরে একটি অনুষ্ঠান পরিচালনা করা সহজ কাজ নয়। তবুও আমরা তা করতে পেরেছি। তিনি পৃষ্ঠপোষক ও শিল্পী-কলাকুশলীসহ উপস্থিত দর্শকদের আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বাংলাদেশ এবং বহির্বিশ্ব মিলিয়ে আনুমানিক ৩০ জন তারকা ২৪তম এবারের আসরে যোগ দিয়েছেন। গোল্ডেন এজ হোম কেয়ার ২৪তম ঢালিউড অ্যাওয়ার্ডস পাওয়ার্ড বাই রিভারটেল, স্পন্সর ওয়াশিংটন ইউনিভারসিটি সাইনস এন্ড টেকনোলোজি ও আবাসন ব্যবসায়ী নুরুল আজিম।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
এআইকে এই ৫টি প্রশ্ন করবেন না ইলিশের নামে ‘রুপালি ধোঁকা’ ব্রাজিল-ভারত ম্যাচের সম্ভাব্য একাদশ ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৬০৮ ভেঙে পড়েছে ফ্রান্সের শিক্ষাব্যবস্থা, শিক্ষার্থীদের বিক্ষোভ উত্তাল রাজপথ একদিনেই ইলন মাস্কের সম্পদ বাড়ল ৬১ বিলিয়ন ডলার বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ফের উত্তপ্ত দিল্লি, যন্তর মন্তরে পুলিশি হামলা যুবভারতীতে সাম্বা ঝড় সামলানোর পরীক্ষা ‘শঙ্খ সকাল প্রকৃতি’ নাটকে মৌ নির্বাচনের আগেরদিন গ্রেপ্তার করেও দাবিয়ে রাখা যায়নি, বিপুল ভোটে আওয়ামী লীগ নেতার জয় গোয়েন্দা সংস্থা এনএসআই’র প্রতিবেদন: ৫টি এলপিজি কোম্পানির সিন্ডিকেট, পকেট কাটছে ভোক্তার ২৪টি এসি চালাতে ৭ কোটি টাকার সাবস্টেশন, ই-জিপির শর্তের তোয়াক্কা না করে ঠিকাদারের নিম্নমানের পণ্য সরবরাহ ইউনূস আমলের নীতিমালা সংশোধনীর ফাঁদে সরকারি প্রতিষ্ঠানের ২ লাখ আউটসোর্স কর্মীর চাকরি ঝুঁকিতে জুলাই-আগস্টে সিলেটের থানা থেকে লুটের অস্ত্র মিলছে নদীর পাড়, চা বাগানে-জংলায়, জড়িতরা অধরা পদ্মার চর পেরিয়ে সোনা যাচ্ছে ভারতে, ঢুকছে হেরোইন-ফেনসিডিল ব্যান্ডউইথ ব্যবসার সিন্ডিকেট: ৩ প্রতিষ্ঠানের জোট- বাজার দখলের চেষ্টা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস চরমে, জুলাই যোদ্ধাদের জন্য ২১০৫ কোটি টাকার বিলাসবহুল আবাসন প্রকল্প! দলের নারী নেত্রীরা এমন হলে তাদের পুরুষ নেতাদের কী অবস্থা- প্রশ্ন মামুনুল হকের জুলাইতে আন্দোলন করে কোটা সংস্কারের পর পিছিয়ে পড়ছেন বাংলাদেশের নারীরা