তিন দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১৫ টাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫

তিন দিনে পেঁয়াজের কেজিতে দাম বাড়ল ১৫ টাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ৪ আগস্ট, ২০২৫ |
ঝাঁজ বেড়েছে পেঁয়াজের। গত তিন দিনে মসলাজাতীয় পণ্যটির কেজিতে দাম ১৫ টাকা পর্যন্ত বেড়েছে। ব্যবসায়ীরা বলছেন, কয়েকদিনের বৃষ্টির কারণে পেঁয়াজের সরবরাহ পর্যায়ে বিঘ্ন ঘটেছে। বাজারে এর প্রভাব পড়েছে। তবে ভোক্তাদের অভিযোগ, ব্যবসায়ীরা কোনো কারণ ছাড়াই দাম বাড়াচ্ছেন। আজ রোববার রাজধানীর আগারগাঁও, তেজগাঁওয়ের কলোনী বাজার ও কারওয়ান বাজার ঘুরে দেখা গেছে, দেশি ভালো মানের পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকা। অপেক্ষাকৃত কম ভালো মানেরটা বিক্রি হচ্ছে ৬৬ থেকে ৭০ টাকা। তবে পাড়া-মহল্লার দোকানে এসব পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে। তিন দিন আগেও এই দুই ধরনের পেঁয়াজ অন্তত ১৫ টাকা কমে কেনা গেছে। বাজারে পেঁয়াজের দাম কিছুটা

বাড়লেও গত বছরের এই সময়ের তুলনায় এখনও অনেক কম। গেল বছরের এই সময় পেঁয়াজের কেজি ছিল ১০৫ থেকে ১২০ টাকা। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) প্রতিদনে দেখা গেছে, গত এক মাসের ব্যবধানে পেঁয়াজের দর ৩০ শতাংশ বেড়েছে। তবে এক বছরের ব্যবধানে দাম কমেছে ৩৩ শতাংশ। ব্যবসায়ীরা জানিয়েছে, পেঁয়াজ আমদানি বন্ধ রয়েছে। বাজারে এখন যেসব পেঁয়াজ বেচাকেনা হচ্ছে সেগুলো সবই দেশি। কারওয়ান বাজারের পেঁয়াজ ব্যবসায়ী এরশাদ আলী বলেন, কোনো দেশ থেকে এখন পেঁয়াজ আসছে না। দেশের পেঁয়াজ দিয়েই চলছে বাজার। তিনি বলেন, বৃষ্টির কারণে দাম বেড়েছে। গত তিন-চার দিনে পাইকারি মোকামে প্রতি মণে বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। এর

প্রভাব পড়েছে খুচরা বাজারে। তার ভাষ্য, এবার পেঁয়াজের উৎপাদন ভালো হয়েছে। তাই দাম বেশি বাড়বে না। আগারগাঁও কাঁচা বাজার থেকে ৭৫ টাকা দরে দুই কেজি পেঁয়াজ কিনেছেন আসাদুল্লাহ মিয়া। তিনি বলেন, ‘চার-পাঁচ দিন আগে পেঁয়াজ কিনেছিলাম ৬০ টাকায়। আজ কিনতে হলো ১৫ টাকা বেশি দরে। কোনো কারণ ছাড়াই দাম বাড়ছে। বাজার এখনই তদারকি না করলে ব্যবসায়ীরা কারসাজি করে দাম আরও বাড়াবে।’

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’ বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া চট্টগ্রাম বন্দর থেকে পাহাড়তলী: গণহত্যার কালো অধ্যায় সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে? জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ শেখ হাসিনার যুগান্তকারী পদক্ষেপ: শ্রীকাইল গ্যাসক্ষেত্রের সুফল পাচ্ছে বাংলাদেশ ইনসাফের দোকানে ভেজাল মাল: নিমের মাজনে নিম নেই, জামায়াতের ইসলামে ইসলাম নেই পাঠ্যবই দুর্নীতি : ইউনুসের সংস্কার, সিন্ডিকেটের উৎসব জ্যাকসন হাইটসের গ্রাফিক্স ওয়ার্ল্ডে মাসব্যাপী ইফতার আয়োজন উত্তাল মার্চের স্মৃতিতে শিব্বীর আহমেদের পাঁচটি দেশাত্মবোধক গান আওয়ামী লীগ সরকারের পতন: ভুল কূটনীতি ও অভ্যন্তরীণ ব্যর্থতার ব্যবচ্ছেদ শামা ওবায়েদের নামে চলছে তদ্বির বাণিজ্য বিনামূল্যের পাঠ্যবই মুদ্রণে কারসাজি: এক বছরেই রাষ্ট্রের ৬৫৯ কোটি টাকা লুটে নিলো সিন্ডিকেট ঈদের আগেই বাড়ির পথে যাত্রা, কমলাপুরে যাত্রীদের উপচে পড়া ভিড় ইউনুসের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাও মনে করছেন মার্কিন বাণিজ্য চুক্তি দেশের কৃষি ও প্রাণি সম্পদের জন্য ক্ষতিকর বেশি দামে এলএনজি কেনা ও মার্কিন চুক্তি: সরকারের ভুল নাকি ইচ্ছাকৃত সিদ্ধান্ত! কোনো সামর্থবান মুসলিম রাষ্ট্র নয়, ইরানের পাশে দাঁড়ালো চীন