তথ্য উপদেষ্টা নাহিদকে ২৪ ঘণ্টার আলটিমেটাম মামুনুল হকের – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪

তথ্য উপদেষ্টা নাহিদকে ২৪ ঘণ্টার আলটিমেটাম মামুনুল হকের

ডেস্ক নিউজ
আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ |
ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলামকে হুঁশিয়ারি জানিয়ে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হক। শুক্রবার রাজধানীর শাহবাগ চত্বরে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস আয়োজিত শিক্ষা সমাবেশে এ হুঁশিয়ারি দেন তিনি। মামুনুল হক বলেন, তথ্য উপদেষ্টা নাহিদ সাহেবকে সতর্ক করি। আমি তার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মামুনুল হককে চিনেন না? আমার বিরুদ্ধে অনলাইনে ফেসবুক ইউটিউব কর্তৃপক্ষ অঘোষিত নিষেধাজ্ঞা জারি করে রেখেছে। আমার বক্তব্য প্রচার করে শতাধিক জাতীয় গণমাধ্যমের অনলাইন পোর্টাল রেস্ট্রিকশনের শিকার হয়েছে। আপনারা ওখানে বিলাসিতা করেন। বৈষম্যের বিরুদ্ধে এই সংগ্রামে আমাদের সমস্যাগুলো সমাধানের কোনো চিন্তা আপনাদের নাই।

আপনারা উপদেষ্টা পরিষদ রাষ্ট্র পরিচালনা করতে পারবেন না আমাদের সহযোগিতা ছাড়া। আমার এই বক্তব্যের ২৪ ঘণ্টার মধ্যে যদি আপনারা কোনো ব্যবস্থা গ্রহণ না করেন আমরা আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হবো। তিনি আরো বলেন, আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। আমরা রক্ত দিয়েছি। কারারুদ্ধ হয়েছি, অন্যায় অবিচারের শিকার হয়েছি। ষড়যন্ত্রের শিকার হয়েছি। যুদ্ধ করে বিজয়ের রণাঙ্গণেও ছিলাম আমরা। এখন রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার কাজে আমরা সহযোগিতা করতে চাই। আমাদের গায়ে পড়ে সহযোগিতা যদি পায়ে ঠেলতে চান। তাহলে সেই পা ভেঙে গুড়িয়ে দিতে এক মূহুর্তও আমরা বিলম্ব করব না। মামুনুল হক বলেন, সকল শ্রেণির শিক্ষা ব্যবস্থায় নতুন শিক্ষা ব্যবস্থা প্রণয়ন করতে

হবে। আমাদের উপেক্ষার ধারা অব্যাহত থাকলে আমরা বেশি দিন চুপ করে থাকবো না। শিক্ষা কমিশনে এদেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে। না হলে শিক্ষা কমিশনের কোনো সুপারিশ মানা হবে না। এছাড়া শাপলা চত্বরে ২০১৩ সালে ঘটানো হত্যার ঘটনার তদন্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের তদন্তের দাবি জানিয়েছেন মামুনুল হক।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
যুক্তরাষ্ট্রে ৬৪ মিলিয়ন মশা ছাড়ার পরিকল্পনা করছে গুগল উৎপত্তি ভুটান, ভূমিকম্পে কাঁপল বাংলাদেশসহ ৫ দেশ বেসরকারি খাতে ঋণ প্রবাহ সর্বনিম্নে ইরানের আকাশসীমা বন্ধ ঘোষণা দ্রুত বিচারে নতুন মাইলফলক ইসরাইল লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুঁড়ল ইরান বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত গ্রামে ১০ থেকে ১২ ঘণ্টা বিদ্যুৎ থাকে না: রুমিন ফারহানা ভারত আন্তর্জাতিক আইন ও মানবাধিকার লঙ্ঘন করে পুশইন করছে বিসিবির ২৫ পরিচালকের পরিচয় জেনে নিন মালয়েশিয়ায় অবৈধ ব্যবসা ও ভিসা অপব্যবহারের বিরুদ্ধে কঠোর বার্তা ‘সফল ঈদযাত্রা ম্যানেজের’ দাবি মন্ত্রীর অথচ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮, আহত ১৩৪০ চট্রগ্রামে ফেসবুকে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অপরাধে বিয়ের আসর থেকে গ্রেফতার ২ ছাত্রলীগ নেতা নোয়াখালীতে ‘জয় বাংলা’ মিছিল: শিশু আইনকে বুড়ো আঙুল দেখিয়ে ৭ম-১০ম শ্রেণীর কোমলমতি শিশুদের গণগ্রেপ্তার অন্ধকারে ডুবছে পর্যটন নগরী: লাগাতার লোডশেডিংয়ে কক্সবাজার ছাড়ছেন পর্যটকেরা, হোটেল ব্যবসায়ীদের মাথায় হাত র‌্যাব সংস্কার: ন্যায়বিচার নাকি রাজনৈতিক প্রতিশোধ? কুষ্টিয়ায় ফাঁকা স্কুলঘরে নিয়ে শিশু ধর্ষণ, যুবককে গণপিটুনি দিয়ে হাসপাতালে “কসম কেটে বলছি, খুব নার্ভাস হয়ে গেছি, দুর্বল হয়ে পড়েছি”, বললেন স্বাস্থ্যমন্ত্রী অনুমিতভাবেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবি সভাপতি হলেন তামিম, পরিচালক হলেন যারা