ইউ এস বাংলা নিউজ ডেক্স
আরও খবর
চাকরি বাঁচাতে নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন: তোপ দাগলেন ড. মোমেন
প্রিজন ভ্যান থেকে সাবেক এমপি তুহিনের আকুতি: ‘অসুস্থ হয়ে যাচ্ছি, ন্যায়বিচার চাই’
বঙ্গবন্ধুর ১০৬তম জন্মবার্ষিকী উপলক্ষে গোপালগঞ্জে ইফতার বিতরণ: শেখ হাসিনার দ্রুত প্রত্যাবর্তনে দোয়া কামনা
বঙ্গবন্ধু ও বাঙালি জাতির অদম্য প্রতিরোধের মুখে ঢাকায় এসেছিলেন ইয়াহিয়া
সংস্কারের মুখোশে দমন: ইউনূস সরকারের তেলেসমাতি
আইনশৃঙ্খলা বাহিনীই যখন নিরাপদ না, তখন সাধারণ মানুষের কথা কে ভাববে?
জ্বালানি সংকটে ভরসা রূপপুর: শেখ হাসিনার মেগা প্রজেক্টেই স্বস্তিতে দেশ
ড. আমিনুলের যোগদানে অসম্মতি প্রকাশ
বাংলাদেশের নাগরিকত্ব না থাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মোহাম্মদ এজাজের উপদেষ্টার পদে যোগদানে অসম্মতি জানিয়েছেন প্রবাসী লেখক ড. আমিনুল ইসলাম। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফেসবুকে নিজের প্রোফাইলে ডিএনসিসিতে যোগদানের বিষয়ে অসম্মতির কথা জানান।
এ বিষয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু সাঈদ মো. কামরুজ্জামান বলেন, ড. আমিনুল ইসলামকে ডিএনসিসি উপদেষ্টা হিসাবে নিয়োগ দিলেও তিনি যোগদান করেননি। এজন্য তার পদত্যাগ করার কোনো বিষয় নেই। তিনি হয়তো যোগদানে অসম্মতি জানাতে পারেন।
তিনি বলেন, ইতোমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ড. আমিনুল বাংলাদেশের নাগরিকত্ব বাতিল করেছেন। সে কারণে আজ (বুধবার) তাকে উপদেষ্টা হিসাবে নিয়োগ দেওয়া সংক্রান্ত অফিস আদেশ বাতিলের প্রস্তাব উত্থাপন করা
হয়েছে। শিগগিরই তাকে নিয়োগ দেওয়ার আদেশ বাতিল করা হবে। উল্লেখ্য, ১৭ এপ্রিল সিটি করপোরেশনের এক অফিস আদেশে আমিনুল ইসলামকে এ পদে নিয়োগ দেওয়া হয়। এতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ এর ৫৩নং ধারা অনুযায়ী পরামর্শের প্রয়োজনে প্রশাসকের অভিপ্রায় অনুযায়ী আমিনুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নিযুক্ত করা হলো। এটি সম্পূর্ণ অবৈতনিক হিসাবে বিবেচিত হবে বলে ওই আদেশে বলা হয়।