ডাকসু নির্বাচন নিয়ে যা বলছে ঢাবি কর্তৃপক্ষ – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ২৬ February, ২০২৫

ডাকসু নির্বাচন নিয়ে যা বলছে ঢাবি কর্তৃপক্ষ

ডেস্ক নিউজ
আপডেটঃ ২৬ February, ২০২৫ |
সার্বিক প্রস্তুতি সারার আগে কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আগাম সময়সূচি ঘোষণার ‘সুযোগ নেই’ বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, ডাকসু নির্বাচন বিষয়ে গঠিত বিভিন্ন কমিটির চূড়ান্ত সুপারিশ পাওয়ার পরই নির্বাচনের বিস্তারিত সময়সূচি ঘোষণা করা হবে। কর্তৃপক্ষ বলছে, ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শদান, নির্বাচনের আচরণবিধি প্রণয়ন/সংশোধন এবং ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন/পরিমার্জন করার বিষয়ে গঠিত তিনটি কমিটি ‘নিরলসভাবে’ কাজ করে যাচ্ছে। এসব কমিটি প্রতিনিয়ত ক্যাম্পাসে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, সাধারণ ছাত্র-ছাত্রী, সাংবাদিকসহ সকল অংশীজনের মতামত গ্রহণ করছে। কমিটিগুলো ইতোমধ্যে কয়েক দফা বৈঠক করে অংশীজনদের লিখিত মতামত গ্রহণ করেছে। দেশের

রাজনৈতিক পটপরিবর্তনের পর ডাকসু নির্বাচন আয়োজন নিয়ে মাঝে-মধ্যে শোরগোল হলেও সম্ভাব্য কোনো সময়সূচি এখানো ঘোষণা করা হয়নি। আওয়ামী লীগ সরকারের পতনের পর ফেব্রুয়ারির মধ্যে এই নির্বাচন আয়োজনের পরিকল্পনার কথা বলেছিল বিশ্ববিদ্যালয় প্রশাসন। তবে এখন তারা এ নির্বাচনের বিষয়ে গঠিত তিন কমিটির সুপারিশ পাওয়ার অপেক্ষার কথা বলছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সায়মা হক বিদিশাকে আহ্বায়ক করে ছয় সদস্যের একটি কমিটি করা হয়েছে ডাকসু ও হল সংসদ নির্বাচন সফলভাবে আয়োজনের বিষয়ে পরামর্শ দিতে। এই কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজনদের সঙ্গে মতবিনিময় ও আলোচনা শেষ করেছে এবং শিগগিরই সাধারণ শিক্ষার্থীদের মতামত সংগ্রহের প্রক্রিয়া শুরু করবে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিবৃতিতে জানানো হয়েছে। ডাকসু

ও হল সংসদ নির্বাচনের আচরণবিধি প্রণয়ন বা সংশোধনের কাজ করছে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মামুন আহমেদকে আহ্বায়ক করে গঠিত ৭ সদস্যের কমিটি। বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটি ক্যাম্পাসে ক্রিয়াশীল সকল ছাত্র সংগঠন, ডাকসুর সাবেক নেতৃবৃন্দ ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাধারণ শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির ২০১৯ ও ২০২৫ সালের সদস্যবৃন্দ, হল প্রভোস্ট, হাউজ টিউটর এবং আগের ডাকসু নির্বাচনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষক ও কর্মকর্তাদের সঙ্গে ধারাবাহিকভাবে মতবিনিময় সভা করে। সভায় পাওয়া মতামত পর্যালোচনা করে এখন প্রতিবেদন তৈরির কাজ চলছে। আইন অনুষদের ডিন অধ্যাপক মোহাম্মদ ইকরামুল হককে আহ্বায়ক করে গঠিত আরেকটি কমিটি ডাকসু ও হল সংসদের গঠনতন্ত্র সংশোধন বা পরিমার্জনের বিষয়ে সুপারিশ প্রণয়নের কাজ করছে। এই কমিটির

পক্ষ থেকে বিভিন্ন ছাত্র সংগঠন এবং শিক্ষার্থীর কাছ থেকে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাব চাওয়া হয়েছে। সেসব প্রস্তাব যাচাই-বাছাই করে গঠনতন্ত্র সংশোধনের প্রাথমিক খসড়াও প্রস্তুত করা হয়েছে। সেই খসড়ার ওপর অংশীজনদের মতামত নেওয়া হবে। চূড়ান্ত হওয়ার পর গঠনতন্ত্র সংশোধনের বিষয়ে সুপারিশ করবে কমিটি।তবে এসব কমিটি কতদিনের মধ্যে তাদের কাজ শেষ করবে তা সুনির্দিষ্ট করে দেওয়া হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
৬ কোটি টাকা মূল্যের খাস জমি দখল করে জামায়াত আমিরের বহুতল ভবন নির্মাণ পিরোজপুরে পুলিশ সদস্যের স্ত্রীকে গণধর্ষণের পর হত্যা, তাঁতীদল নেতা মানিক হাওলাদার গ্রেপ্তার মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ এই বেনিন কারা? শ্রমিক নেতৃবৃন্দের মুক্তি ও ওসি প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম অটোরিকশা সংগঠনের ক্ষমতার দাপটে ফাউ খাওয়ার ধুম, বকেয়া টাকা চাইলে ক্যান্টিন বন্ধের হুমকি চবি ছাত্রদল নেতার ব্যানারে অতি ক্ষুদ্র অক্ষরে শেখ হাসিনা সরকারের শিক্ষকবিষয়ক স্লোগান: প্রধান শিক্ষক আটক, রাজনৈতিক মামলা সাংবাদিকতার কারণে রূপা-বাবুর বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহারের আহ্বান অ্যামনেস্টির আড়াই বছরে টি-টোয়েন্টিতে চার অধিনায়ক বদল করল পাকিস্তান সুনামগঞ্জে চাঁদাবাজির সময় জামায়াতের রোকন ও দৈনিক সংগ্রামের প্রতিনিধিকে গণধোলাই কুমিল্লায় বিএনপির কার্যালয়ে হামলা-অগ্নিসংযোগ: যুবদল-ছাত্রদল নেতাদের বিরুদ্ধেই মামলা নিউইয়র্কে যুক্তরাষ্ট্র শ্রমিক লীগের সভাপতি কাজী আজিজুল হক খোকন ৩ দিন ধরে নিখোঁজ বিএনপি নেতা আরাফাত রহমান ও তারেক রহমানের বিরুদ্ধে সরকারি জায়গা দখলচেষ্টার অভিযোগ বাসা থেকে মব করে যুব মহিলা লীগ নেত্রী শারমিনকে আটক, প্রতিবন্ধী সন্তানকে নিয়ে উদ্বেগ ৬ মাসে অন্তত ১৮৭ শিশু যথেচ্ছ গ্রেপ্তার, ১২৭ জন সন্ত্রাসবিরোধী আইনে: মানবাধিকার সংস্থা জেএমবিএফের উদ্বেগ বিদায়ী ম্যাচে প্রস্তুত মেসি সম্পাদক তৌফিক ইমরোজ খালিদীর প্রয়াণে ছাত্রলীগের গভীর শোক ও শ্রদ্ধাজ্ঞাপন “তৃতীয় বিশ্বের নরক” থেকে অভিবাসন নিষিদ্ধের বিল নিয়ে ন্যান্সি মেইস: ভাষা ও নীতি দুটোই বিতর্কের কেন্দ্রে, মার্কিন জনমত বাড়ছে বিশ্ব শিক্ষক দিবসে মব ও নিপীড়নের শিকার শিক্ষক-শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দৃঢ় অবস্থান বাংলাদেশ ছাত্রলীগের পুঞ্জীভূত লোকসানে ২২ ব্যাংক, ক্ষতি ২ লাখ ৫৪ হাজার কোটি টাকা বোমা মেরে ব্র্যাক বিশ্ববিদ্যালয় উড়িয়ে দেওয়ার হুমকি