টোল প্লাজায় কী ঘটেছিল… – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪

টোল প্লাজায় কী ঘটেছিল…

ডেস্ক নিউজ
আপডেটঃ ১৯ সেপ্টেম্বর, ২০২৪ |
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় ভাঙচুরের ঘটনাকে ভুল বোঝাবুঝি বলছেন এক্সপ্রেসওয়েটির অপারেশন ম্যানেজার ক্যাপ্টেন হাসান হাসিব খান। বুধবার (১৮ সেপ্টেম্বর) সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। হাসান হাসিব খান বলেন, এক্সপ্রেসওয়েতে পিকআপে মানুষ নিয়ে চলাচলের কোনো সুযোগ নেই। ভিডিওতে যে পিকআপ দেখেছেন তাতে কিছু মানুষ দাঁড়িয়ে ছিল। তখন তাদের থামিয়ে দেওয়া হয়। একপর্যায়ে পিকআপ থেকে কয়েকজন নেমে তর্ক শুরু করেন, কেন তাদের যেতে দেওয়া হবে না। তারপর তারা ব্যারিয়ার সরিয়ে চলে যায়। তিনি বলেন, আসলে তারা মনে করেছিল তাদের আটকে দেওয়া হয়েছে। এটা সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। তারা টোল পরিশোধ করেছেন। মূলত তাদের নিরাপত্তার জন্য তাদের আটকে দেওয়া হয়েছিল। ওরা হয়তো আমাদের

নিরাপত্তার নিয়মটা জানে না, তাই এ ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি আরও বলেন, টোল প্লাজার কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুধু তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। তবে বিষয়টা তখনই ৯৯৯-এ কল করে জানিয়েছি। পুলিশ এবং সরকারের বিভিন্ন সংস্থা এসে দেখে গেছে। পিকআপে কারা ছিল এই বিষয়ে ক্যাপ্টেন হাসান হাসিব খান বলেন, এ বিষয়ে এখনো কিছু জানা যায়নি। ওই সময় পিকআপে কোনো রাজনৈতিক দলের লোকজন ছিল কি না তা জানা নেই। উল্লেখ্য, বুধবার সকাল ৯টার কিছু পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কুড়িল টোল প্লাজায় ঘটে যাওয়া একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, প্রায় ৩০ থেকে ৪০ জনকে নিয়ে একটি পিকআপভ্যান টোল প্লাজায় দাঁড়িয়ে আছে। হঠাৎ পাঞ্জাবি

পরিহিত এক যুবক টোল প্লাজার ব্যারিকেড বার ভেঙে ফেলছেন। সে সময় অন্যরা টোল প্লাজার কর্মীদের সঙ্গে হাতাহাতি ও বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মাদক বিক্রির টাকা গোণা সেই যুবদল নেতা গভীর রাতে আদম ব্যবসায়ীর স্ত্রীসহ গ্রেপ্তার ২০২৪-এ পূর্ব নির্ধারিত হাম-রুবেলা টিকা ক্যাম্পেইন আয়োজনে সদিচ্ছার অভাবেই হাজারো শিশুমৃত্যু! ঈদের আগে নতুন নোটের সংকট: বঙ্গবন্ধুর ছবি থাকায় বাজারে ছাড়া হচ্ছে না ১৬ হাজার কোটি টাকা, উল্টো নতুন নোট ছাপার পেছনে অপব্যয় পাকিস্তান জামায়াতে ইসলামীর দুই শীর্ষ নেতা ঢাকায় জাতিসংঘের মিশন হারিয়ে মধ্যপ্রাচ্যে চাকরির জন্য পাকিস্তানের দ্বারস্থ বাংলাদেশ সশস্ত্রবাহিনী চামড়া শিল্পে বছরে ৫০ কোটি ডলারের পণ্য রপ্তানির সুযোগ হাতছাড়া বাংলাদেশের মন্ট্রিয়লে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত, গ্লোবাল অ্যালায়েন্সের অংশগ্রহণ ভয়াবহ গরমের ঝুঁকিতে বিশ্বকাপের এক-চতুর্থাংশ ম্যাচ হামের টিকাদানের ব্যর্থতায় হাসিনা সরকারের কোনো দায় নেই : ডা. রাকিব ‘গোলামী’ চুক্তি আর গোলামের চুক্তি পেটের দায়ে প্রতিবন্ধী নাতিকে শিকলে বেঁধে টিসিবির লাইনে নানি, অসহায়ত্বের প্রতিচ্ছবি চাকরিচ্যুতির হুমকিতে কর্মচারীরা: নেত্রকোণায় সাব রেজিস্ট্রি অফিসের চার্টারে বঙ্গবন্ধুর উক্তি, চটলেন ডেপুটি স্পিকার কামাল কায়সার ফেসবুকে কোন কনটেন্টে সবচেয়ে বেশি ভিউ আসে? নতুন ভিসি পেল ১১ বিশ্ববিদ্যালয় দিনে ৫ ঘণ্টা ডিজিটাল স্ক্রিনে তাকিয়ে থাকছে ঢাকার শিশুরা ‘হরমুজ’ উন্মুক্ত রাখতে ঐকমত্য জিনপিং-ট্রাম্প চীন সফরে আসছেন পুতিন, শি জিনপিং যাচ্ছেন হোয়াইট হাউসে? প্রজ্ঞাপনের কয়েক ঘণ্টার মধ্যেই বেরোবি উপাচার্যের নিয়োগ বাতিল ব্রিটিশ সরকারের আরেক মন্ত্রীর পদত্যাগ, আরও সংকটে স্টারমার মাত্র ১৫ বছর বয়সেই ভারত ‘এ’ দলে ডাক পেয়েছেন সূর্যবংশী