জাতীয় জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা – ইউ এস বাংলা নিউজ




ইউ এস বাংলা নিউজ ডেক্স
আপডেটঃ ১ November, ২০২৬

জাতীয় জমির বাণিজ্যিকীকরণে বাসযোগ্যতা হারাচ্ছে ঢাকা

ডেস্ক নিউজ
আপডেটঃ ১ November, ২০২৬ |

অপরিকল্পিত নগরায়ণ, জমির বাণিজ্যিকীকরণ এবং করপোরেট মুনাফাকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে ঢাকা শহর বসবাসের অনুপযোগী হয়ে পড়ছে বলে মন্তব্য করেছেন নগর-পরিকল্পনাবিদ ও স্থাপত্য-বিশেষজ্ঞরা। তাঁদের ভাষ্যমতে, জনস্বার্থ উপেক্ষা করে উন্নয়ন কার্যক্রম পরিচালনা এবং পরিকল্পনা বাস্তবায়নে ব্যর্থতার ফলে শহরের জলাধার, পরিবেশ ও নাগরিক সুযোগ-সুবিধা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বিজ্ঞাপন

গতকাল শনিবার রাজধানীর দ্য ডেইলি স্টার সেন্টারে ‘মহানগর ঢাকা: ইতিহাস ও রূপান্তর’ শীর্ষক ইতিহাস আড্ডার ৩৫তম পর্বে এসব কথা উঠে আসে। অনুষ্ঠানটির আয়োজক ছিল দ্য ডেইলি স্টার।

অনুষ্ঠানে বুয়েটের অধ্যাপক শায়ের গফুর বলেন, “জমির লাগামহীন বাণিজ্যিকীকরণের কারণে ঢাকা বাসযোগ্যতা হারিয়েছে।” তিনি আরও জানান, কর্তৃপক্ষের নীরব

সমর্থনে এই প্রক্রিয়া চলমান রয়েছে এবং জমির বাণিজ্যিকীকরণের বিরুদ্ধে অবস্থান না নিয়ে বাসযোগ্যতা ফেরানোর কথা বলা স্ববিরোধী।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও নগর-পরিকল্পনাবিদ আদিল মুহাম্মদ খান জানান, গত তিন দশকে ঢাকা একটি বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হয়েছে। তাঁর মতে, নগর-পরিকল্পনা, ভবন ও অবকাঠামোর প্রতিটি ক্ষেত্রে জনস্বার্থের চেয়ে করপোরেট মুনাফাকেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে।

ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) উপপরিবহন পরিকল্পনাবিদ ধ্রুব আলম বলেন, ঢাকার পরিবহন উন্নয়ন দীর্ঘ সময় ধরে পরিকল্পিত ব্যবস্থার পরিবর্তে বিচ্ছিন্ন ও সাময়িক পদক্ষেপের ওপর ভিত্তি করে চলছে। তিনি উল্লেখ করেন, জাতীয় নগর পরিবহন নীতিতে পথচারীদের অগ্রাধিকার দেওয়ার কথা থাকলেও পরিবহন পরিকল্পনার বাজেটের ১ শতাংশেরও কম ব্যয় হয় তাঁদের সুযোগ-সুবিধার

জন্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্য ডেইলি স্টার-এর সাংবাদিক ইমরান মাহফুজ।

সংশ্লিষ্ট সংবাদ:


শীর্ষ সংবাদ:
মেসিহীন ম্যাচে উরুগুয়ের কাছে হারল আর্জেন্টিনা মোসাদ্দেকের সেঞ্চুরিতে ময়মনসিংহের বড় সংগ্রহ সাফ চ্যাম্পিয়নশিপ থেকে বিদায় নিল বাংলাদেশ ঢাবি ভর্তি পরীক্ষার আবেদনের সময় বাড়ানোর অনুরোধ শিক্ষামন্ত্রীর এইচএসসি সম্পূরক পরীক্ষায় অংশ নিচ্ছেন সাড়ে তিন লাখের বেশি শিক্ষার্থী রামকৃষ্ণ সেবাশ্রমে শিক্ষা ও মানবসেবার অনন্য ঠিকানা ধীরেন্দ্রনাথ দত্তের বাড়ি দখলের চেষ্টার প্রতিবাদ ও সুরক্ষার দাবি রাজধানীতে গ্রেপ্তার আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের দুই নেতা বকেয়া টাকা চাওয়ায় ঘুসিতে চা দোকানির মৃত্যু আওয়ামী লীগের সপ্তাহব্যাপী কর্মসূচিঃ ৮ দফা দাবিতে ধানমন্ডি ৩২-এ লিফলেট বিতরণ ঢাকা উত্তর সিটিতে ১২টি ফুটসাল মাঠ নির্মাণের প্রস্তাব, নির্ধারিত এলাকায় তিতাসে এমপির সংবর্ধনা অনুষ্ঠানে সংঘর্ষে দুই নেতার পদচ্যুতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে যান চলাচলে কড়াকড়ি জাহাঙ্গীরনগরের ৫৪ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল স্মৃতি ৭১ ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল খুলনায় সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জামায়াতের যুক্তরাষ্ট্রের আকাশপথ নিয়ে ট্রাম্পকে ব্রিফ, নেই কোনো হুমকি হাসিনাকে ফেরাতে বিমান পাঠানো নিয়ে প্রশ্নের জবাব দিলেন না জয়সোয়াল এনভিডিয়া সিইও জেনসেন হুয়াংয়ের পদত্যাগ ও চীন বিষয়ক বিতর্ক চীনে বৈঠকে বসছেন ট্রাম্প, পুতিন ও সি চিন পিং